এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: গাজীপুরে চালু হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশীয় মানমন্দির
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > গাজীপুরে চালু হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশীয় মানমন্দির
বাংলাদেশ

গাজীপুরে চালু হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশীয় মানমন্দির

বেসরকারি পর্যায়ে দেশের প্রথম পূর্নাঙ্গ মহাকাশীয় মানমন্দির মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণার জন্য প্রস্তুত। গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাঘের বাজার সংলগ্ন বেনুর ভিটায় প্রায় ৮০ বিঘা জায়গায় চারতলার ভবনের উপরের অবস্থিত এই অবজারভেটরিটি। প্রাথমিক পর্যায়ে ১৪ ইঞ্চি meade-Cassegrain টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১০ আগস্ট, ২০২২
হালনাগাদ: 10 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
১৪ ইঞ্চি meade-Cassegrain টেলিস্কোপ দিয়ে আকাশ দেখছেন ড. দীপেন ভট্টাচার্য এবং পাশে রয়েছেন শাহজাহান মৃধা বেনু।Maksuda Afrus Khuki/Shahjahan Mridha Benu
শেয়ার

প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি বা ব্যাক্তিগত মহাকাশীয় মানমন্দিরটি দেশের জ্যোতির্বিদ্যা চর্চায় এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মুক্তিযোদ্ধা, বিজ্ঞান সংগঠক ও ব্যবসায়ী শাহজাহান মৃধা বেনু নিজস্ব অর্থায়নে মানমন্দিরটি নিজের আবাসিক জমিতে প্রতিষ্ঠা করেন। বেনু প্রদত্ত নকশা ও প্রযুক্তিতে এই অলাভজনক মানমন্দিরের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন,

“জ্যোতির্বিদ্যা গবেষণায় আগ্রহীরা কিছুদিনের মধ্যে এখানে গবেষণা করার সুযোগ পাবেন।”

রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে দেশের প্রথম মানমন্দির স্থাপন করেন বেনু। এছাড়াও ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম প্রধান বিজ্ঞান ক্লাব ‘অনুসন্ধিৎসু চক্র’-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ১৮ বছর অর্থাৎ ১৯৯৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শাহজাহান মৃধা বেনু। বর্তমানে তিনি সভাপতির দায়িত্বে রয়েছেন।

১৯৯০ সালে অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ শাহজাহান মৃধা বেনুর নেতৃত্বে ও পরিকল্পনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম অবজারভেটরী। ১৯৯০ সালের ৭ই ফেব্রুয়ারি এই অবজারভেটরীর উদ্বোধন করা হয়। উৎস: Shahjahan Mridha Benu

১৯৯০ সালে অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মোঃ শাহজাহান মৃধা বেনুর নেতৃত্বে ও পরিকল্পনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম অবজারভেটরী। ১৯৯০ সালের ৭ই ফেব্রুয়ারি এই অবজারভেটরীর উদ্বোধন করা হয়। উৎস: Shahjahan Mridha Benu
১৯৯০ সালে অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা বেনুর নেতৃত্বে ও পরিকল্পনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ছাদে নির্মাণ করা হয় বাংলাদেশের প্রথম অবজারভেটরী। ১৯৯০ সালের ৭ই ফেব্রুয়ারি এই অবজারভেটরীর উদ্বোধন করা হয়। উৎস: Shahjahan Mridha Benu

শীঘ্রই সরেজিমেন ঘুরে দেখা যাবে গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাঘের বাজার সংলগ্ন বেনুর ভিটায় প্রায় ৮০ বিঘা জায়গায় অবস্থিত চারতলার ভবনের উপরের এই অবজারভেটরিটি। প্রাথমিক পর্যায়ে ১৪ ইঞ্চি meade-Cassegrain টেলিস্কোপের সাহায্যে রাতের আকাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভবিষ্যতে এখানে আরো অত্যাধুনিক ১০০ ইঞ্চি ব্যাসের রিফ্লেক্টর টেলিস্কোপ সংযুক্ত করা হবে। মানমন্দিরে রেডিও টেলিস্কোপ স্থাপনের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানান বেনু।

২০১০ সালে তোলা ঘুড়ি উৎসব নিজের হাতে সাজানোর সময় মো. শাহজাহান মৃধা বেনু। তিনি বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের প্রতিষ্ঠাতা। উৎস: Shahjahan Mridha Benu
২০১০ সালে তোলা ঘুড়ি উৎসব নিজের হাতে সাজানোর সময় মো. শাহজাহান মৃধা বেনু। তিনি বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের প্রতিষ্ঠাতা।
উৎস: Shahjahan Mridha Benu

সম্প্রতি মানমন্দিরটি পরিদর্শন করেন নাসার সাবেক জ্যোতির্বিজ্ঞানী ও মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মোরেনো ভ্যালি কলেজের পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার অধ্যাপক ড. দীপেন ভট্টাচার্য ও মহাকাশ গবেষক ড. মাকসুদা আফরোজ।

ড. দীপেন বলেন,

“বিজ্ঞানপ্রেমীদের নিয়ে দেশে যে ব্যক্তিরা জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন তাদের মধ্যে বেনু অন্যতম। তিনি বাংলাদেশের স্বাধীনতা-পারবর্তী যুগে সমস্ত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনার গবেষণা, পর্যবেক্ষণ এবং উদযাপনের নেতৃত্ব দিয়েছেন।

তিনি আরো বলেন,

“ব্যক্তি উদ্যোগে এতো বড় কাজ সত্যিই প্রশংসার দাবি রাখে। জ্যোতির্বিদ্যার প্রতি বেনু সাহেবের এমন আন্তরিকতা সত্যিই আমাদের উৎসাহিত করে। আগামীতের এর মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা বেশ উপকৃত হবে।”

বেনু আশা করেন যে, ভবিশ্যতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অ্যাস্ট্রো অবজারভেটরির মাধ্যমে NASA, CNSA, ESA এবং CSA-এর সাথে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ এবং গবেষণা পরিচালনা করতে সক্ষম হবে।

অবজারভেটরির প্রতিষ্ঠাতা বেণু বলেন,

“মহাকাশ গবেষকদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কম্পিউটার, গ্রন্থাগার থাকার সুব্যবস্থা থাকবে। অ্যাস্ট্রোফটোগ্রাফির জন্যও থাকবে নানান সুযোগ সুবিধা। জ্যোতির্বিজ্ঞান চর্চার পাশাপাশি আর্চারি, মাউন্টেনিয়ারিং ও উড্ডয়ন বিদ্যার প্রশিক্ষণের সুযোগ সুবিধাও থাকবে।”

বেনু বাংলাদেশ অ্যাস্ট্রো ফাউন্ডেশনের সভাপতি। অনুসন্ধিৎসু চক্র (Anushandhitshu Chokro Science Organization) এবং বাংলাদেশ অ্যাস্ট্রো ফাউন্ডেশনে নতুন এই অ্যাস্ট্রো অবজারভেটরি বা মহাকাশীয় মানমন্দিরটি পরিচালনা করবে।æ

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মঙ্গলগ্রহে লোহা তৈরি পদ্ধতি আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের ছবি তুলেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?