এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: লম্বা-গলাযুক্ত ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > লম্বা-গলাযুক্ত ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কার
জীবাশ্ম বিজ্ঞান

লম্বা-গলাযুক্ত ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কার

উত্তর-পূর্ব কলম্বিয়ার সীমান্তে সিজার বিভাগে পাওয়া একটি একক ট্রাঙ্ক কশেরুকা থেকে মাঝারি আকারের সরোপড ডাইনোসরের একটি নতুন গণ এবং প্রজাতি আবিষ্কৃত হয়েছে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২২
হালনাগাদ: 12 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি সরোপড ডাইনোসরকে দুটি মাংসাশী ডাইনোসর তাড়া করছে।Lida Xing
শেয়ার

প্রায় ১৭.৫ কোটি বছর আগে জুরাসিক যুগে বর্তমান কলম্বিয়ার ক্রান্তীয় নিম্নভূমির বনাঞ্চলে বসবাস করতো নতুন শনাক্ত করা ডাইনোসরের প্রজাতিটি। নতুন প্রজাতিটি হল একটি লম্বা-গলাযুক্ত, উদ্ভিদ-ভোজী ডাইনোসর যা শুধুমাত্র একটি ট্রাঙ্ক কশেরুকা থেকে পাওয়া জীবাশ্ম থেকে শনাক্ত করা হয়েছে।

কশেরুকাটি হাড়ের স্ট্রটের একটি স্বতন্ত্র প্যাটার্ন বহন করে যা থেকে এটিকে একটি নতুন ডাইনোসর প্রজাতি হিসাবে চিহ্নিত করা হয়। নতুন শনাক্ত করা ডাইনোসরের নাম রাখা হয় Perijasaurus lapaz. নতুন প্রজাতিটি Eusauropoda-এর অন্তর্গত, যা লম্বা ঘাড়বিশিষ্ট তৃণভোজী, চার পা বিশিষ্ট ডাইনোসরের একটি গোষ্ঠী। ১৯৪৩ সালে পাওয়া এসব জীবাশ্ম নিয়ে গবেষকরা গবেষণা করতে পারে নি। কলম্বিয়ার সামরিক বাহিনী, FARC গেরিলা গোষ্ঠী এবং আধাসামরিক গোষ্ঠীগুলির মধ্যে 1964 সাল থেকে চলা একটি সংঘাতের কারণে কলম্বিয়া এবং ভেনিজুয়েলার সীমান্তের কাছে Serrania del Perijá-এ গবেষণা পরিচালনা করা অনিরাপদ করে তুলেছিল। অবশেষে, ২০১৬ সালে করা এক শান্তি চুক্তির ফলে গবেষকরা এখন নিরাপদে এসব জীবাশ্ম নিয়ে গবেষণা চালিয়ে যেতে পারে।

কলম্বিয়ার Universidad del Norte (en: University of the North)-এর পদার্থবিজ্ঞান এবং ভূ-বিজ্ঞানের অধ্যাপক Aldo Rincón Burbano কলম্বিয়ার সেরানিয়া দেল পেরিজায় নমুনা সংগ্রহ করছেন। ক্রেডিট: Jeff Wilson Mantilla, University of Michigan
কলম্বিয়ার Universidad del Norte (en: University of the North)-এর পদার্থবিজ্ঞান এবং ভূ-বিজ্ঞানের অধ্যাপক Aldo Rincón Burbano কলম্বিয়ার সেরানিয়া দেল পেরিজায় নমুনা সংগ্রহ করছেন।
ক্রেডিট: Jeff Wilson Mantilla, University of Michigan

Perijasaurus lapaz-এর প্রায় ৫৫ সেন্টিমিটার লম্বা এবং ৪৫ সেমি চওড়া পৃষ্ঠীয় কশেরুকার জীবাশ্মটি উত্তর-পূর্ব কলম্বিয়ার সিজার বিভাগের মানউরে শহরের পশ্চিমে La Quinta Formation এক্সপোজারে পাওয়া গেছে।

আর্জেন্টিনার মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেসের জীবাশ্মবিদ Dr. Martín Ezcurra বলেন,

“যদিও Perijasaurus lapaz-কে মাত্র একটি একক কশেরুকার থেকে চিহ্নিত করা হয়, তবুও কঙ্কালের সেই অঞ্চলটি লামিনা এবং অন্যান্য কাঠামোর একটি সিরিজের কারণে সরোপোড-এর সর্বাধিক তথ্য সরবরাহ করে।”

প্রায় আধা মিটার লম্বা এবং চওড়া একটি একক ট্রাঙ্ক কশেরুকা বিজ্ঞানীদের দীর্ঘ-গলাযুক্ত, উদ্ভিদ-ভোজী ডাইনোসরের নতুন প্রজাতি সনাক্ত করতে দিয়েছে। ক্রেডিট: U-M Online Repository of Fossils viewer developed by the U-M Museum of Paleontology জীবাশ্ম নমুনাটির 3D মডেল এখানে দেখতে পারবেন।
প্রায় আধা মিটার লম্বা এবং চওড়া একটি একক ট্রাঙ্ক কশেরুকা বিজ্ঞানীদের দীর্ঘ-গলাযুক্ত, উদ্ভিদ-ভোজী ডাইনোসরের নতুন প্রজাতি সনাক্ত করতে দিয়েছে।
ক্রেডিট: U-M Online Repository of Fossils viewer developed by the U-M Museum of Paleontology
জীবাশ্ম নমুনাটির 3D মডেল এখানে দেখতে পারবেন।

জীবাশ্মবিদরাও একটি গণনাগত বিশ্লেষণের মাধ্যমে Perijasaurus lapaz-এর বিবর্তনীয় সম্পর্ক নির্ধারণ করেন। Perijasaurus lapaz হল সরোপডের প্রারম্ভিক বিবর্তনের অংশ, যার মধ্যে রয়েছে দক্ষিণ দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের প্রজাতি।

প্রারম্ভিক জুরাসিক যুগের শেষে একটি বড় অ্যানোক্সিক ঘটনার পরে যখন বৃহৎ ভৌগোলিক অঞ্চলে সমুদ্রের অক্সিজেন কমে গিয়েছিল তখন সরোপোড দ্রুত বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিলো এবং এদের মধ্যে নানান বৈচিত্রের সৃষ্টি হয়েছিলো।

আবিষ্কারটি এই সপ্তাহে Journal of Vertebrate Paleontology-তে প্রকাশিত হয়ে।

———

A sauropod from the Lower Jurassic La Quinta Formation (Dept. Cesar, Colombia) and the initial diversification of eusauropods at low latitudes. Journal of Vertebrate Paleontology (2022). doi: 10.1080/02724634.2021.2077112

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:University of Michigan News
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ জ্যোতির্বিজ্ঞানীরা দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের ছবি তুলেছেন
পরবর্তী প্রবন্ধ নিজের পছন্দ মতো এক্সোপ্ল্যানেট নামকরণের সুযোগ পেতে পারেন আপনিও
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?