এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: জ্যোতির্বিজ্ঞানীরা দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের ছবি তুলেছেন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > জ্যোতির্বিজ্ঞানীরা দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের ছবি তুলেছেন
জ্যোতির্বিজ্ঞান

জ্যোতির্বিজ্ঞানীরা দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের ছবি তুলেছেন

জেমিনি নর্থ টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীরা, NGC 4568 এবং NGC 4567 নামের দুটি সর্পিল গ্যালাক্সির চলমান সংঘর্ষের একটি অত্যাশ্চর্য চিত্র ধারণ করেছেন। গ্যালাক্সি দুটি আগামি ৫০ কোটি বছরের মধ্যে একত্রিত হয়ে একটি উপবৃত্তাকার গ্যালাক্সি তৈরি করবে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ১১ আগস্ট, ২০২২
হালনাগাদ: 11 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
হাওয়াইয়ের জেমিনি নর্থ টেলিস্কোপ থেকে পাওয়া এই চিত্রটি এক জোড়া সংঘর্ষে লিপ্ত সর্পিল গ্যালাক্সি প্রকাশ করে। ছবিতে NGC 4568 (নীচে) এবং NGC 4567 (উপরে) গ্যালাক্সির সংঘর্ষ দেখানো হয় যা আগামি ৫০ কোটি বছরের মধ্যেই একসাথে হয়ে একটি উপবৃত্তাকার ছায়াপথ তৈরি করবে।International Gemini Observatory/NOIRLab/NSF/AURA Image processing: T.A. Rector (University of Alaska Anchorage/NSF's NOIRLab), J. Miller (Gemini Observatory/NSF's NOIRLab), M. Zamani (NSF’s NOIRLab) & D. de Martin (NSF’s NOIRLab)
শেয়ার

NGC 4567 এবং NGC 4568 হল পৃথিবী থেকে প্রায় ৬ কোটি আলোকবর্ষ দূরে Virgo নক্ষত্রমন্ডলে অবস্থিত দুটি সর্পিল গ্যলাক্সির যুগল।

বাটারফ্লাই গ্যালাক্সি এবং সিয়ামিজ টুইনস (কথিত বৈষম্যমূলক নামকরণের কারণে NASA আর “Siamese Twins” শব্দ ব্যবহার করে না) ডাকনামে ডাকা এই গ্যালাক্সি দুটি একে অপরের সাথে সংঘর্ষ এবং মিশে যেতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের National Science Foundation (NSF)-এর NOIRLab দ্বারা পরিচালিত আন্তর্জাতিক জেমিনি অবজারভেটরির দুটি টেলিস্কোপের মধ্যে একটি, জেমিনি নর্থ, এই মহাজাগতিক সংঘর্ষের প্রাথমিক পর্যায়গুলি পর্যবেক্ষণ করেছে।

বর্তমানে, NGC 4567 এবং NGC 4568 এর কেন্দ্রদুটি একে অপরের থেকে ২০,০০০ আলোকবর্ষ দূরে অবস্থান করছে এবং প্রতিটি গ্যালাক্সি এখনও তার আসল, পিনহুইল আকৃতি ধরে রেখেছে। তবে এই শান্ত অবস্থার পরিবর্তন হবে।

যেহেতু NGC 4568 এবং NGC 4567 একত্রিত হচ্ছে এবং একসময় একত্রিত হবে, তাদের দ্বৈত মহাকর্ষীয় বল তীব্র নাক্ষত্রিক গঠনের বিস্ফোরণ ঘটাবে এবং তাদের এককালের রাজকীয় কাঠামোকে বিকৃত ঘটাবে। লক্ষ লক্ষ বছর ধরে, গ্যালাক্সি দুটি বারবার একে অপরের ওপর আঁচরে পড়বে, নক্ষত্র এবং গ্যাসের দীর্ঘ স্ট্রিমার আঁকবে যতক্ষণ পর্যন্ত না তাদের স্বতন্ত্র কাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত হয়ে একটি একক (মূলত গোলাকার) গ্যালাক্সির উদ্ভব হবে। আর ততক্ষণে, এই সিস্টেমের বেশিরভাগ গ্যাস এবং ধূলিকণা (নক্ষত্র গঠনের জন্য জ্বালানী) ব্যবহার করা শেষ হবে কিংবা উড়িয়ে দেওয়া হবে।

এই একত্রীকরণটি প্রায় ৫০০ কোটি বছরে আমাদের মিল্কিওয়ে এবং এর নিকটতম বৃহৎ গ্যালাকটিক প্রতিবেশী অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির সংঘর্ষ হলে কী ঘটবে তার একটি পূর্বরূপ।

NGC 4568-এর সুইপিং সর্পিল বাহুগুলির মধ্যে একটির কেন্দ্রে একটি উজ্জ্বল অঞ্চল হল একটি সুপারনোভার বিবর্ণ আফটারগ্লো — যা SN 2020fqv নামে পরিচিত। এ সুপারনোভাটি ২০২০ সালে শনাক্ত করা হয়েছিল। উল্লেখ্য, ২০২০ সালে নেওয়া ডেটা থেকে নতুন জেমিনি ছবি তৈরি করা হয়েছে।

The Zwicky Transient Facility স্পাইরাল গ্যালাক্সি NGC 4568-এ সুপারনোভা SN 2020fqv আবিষ্কার করেছিলো। মার্চ ৩১, ২০২০ সালে ঘটে যাওয়া সুপারনোভাটি একটি Type II সুপারনোভা। আবিষ্কারের কিছুক্ষণ পরেই হাবল স্পেস টেলিস্কোপ এই ছবিটি নিয়েছিল। ক্রেডিট: NASA, ESA, Ryan Foley (UC Santa Cruz), Joseph DePasquale (STScI)
The Zwicky Transient Facility স্পাইরাল গ্যালাক্সি NGC 4568-এ সুপারনোভা SN 2020fqv আবিষ্কার করে। মার্চ ৩১, ২০২০ সালে ঘটে যাওয়া সুপারনোভাটি একটি Type II সুপারনোভা। আবিষ্কারের কিছুক্ষণ পরেই হাবল স্পেস টেলিস্কোপ এই ছবিটি নিয়েছিল।
ক্রেডিট: NASA, ESA, Ryan Foley (UC Santa Cruz), Joseph DePasquale (STScI)

কয়েক দশকের পর্যবেক্ষণ এবং কম্পিউটার মডেলিং একত্রিত করে, জ্যোতির্বিজ্ঞানীদের কাছে এখন প্রমাণ রয়েছে যে এই ধরনের সর্পিল ছায়াপথ একত্রিত করলে উপবৃত্তাকার গ্যালাক্সিতে পরিণত হয়।

Gemini Multi-Object Spectrograph North (GMOS-N)-এর মতো উন্নত প্রযুক্তি এবং মৌনাকেয়ার চূড়ার উপরে শুষ্ক পরিবেশ জেমিনি উত্তর টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানীদের এই অসাধারণ ছবিটি তুলতে সক্ষম হয়েছে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:NSF’s NOIRLab
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ গাজীপুরে চালু হলো বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ বেসরকারি মহাকাশীয় মানমন্দির
পরবর্তী প্রবন্ধ লম্বা-গলাযুক্ত ডাইনোসরের নতুন প্রজাতির আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?