এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের নতুন বিশ্ব রেকর্ড
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের নতুন বিশ্ব রেকর্ড
পদার্থবিজ্ঞান

সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের নতুন বিশ্ব রেকর্ড

চীনের একটি হাইব্রিড চুম্বক শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের আগের রেকর্ডটি ভেঙে দিয়েছে বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। এই অর্জনটি কয়েক দশক ধরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের রেকর্ড ভেঙে দিয়েছে। চীনের এই হাইব্রিড চুম্বকটি মোটামুটি একটি মুদ্রার আকারের, কিন্তু এটি ৪৫.২২ টেসলা চৌম্বক ক্ষেত্র তৈরি করে যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে ৯ লক্ষ গুণ বেশি শক্তিশালী।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২
হালনাগাদ: 16 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
রেকর্ড-ব্রেকিং হাইব্রিড চুম্বক।SHMFF team
শেয়ার

১২ই আগস্ট, চীনা গবেষকরা এখনও পর্যন্ত তৈরি সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের রেকর্ডটি ভেঙে দিয়েছেন। চীনের হেফেই শহরে অবস্থিত চাইনিজ একাডেমি অফ সায়েন্সেস-এর Steady High Magnetic Field Facility (SHMFF)-তে, দলটি ৪৫.২২ টেসলা (টেসলা হল SI ইউনিটে চৌম্বক ক্ষেত্র শক্তি; আরো নির্দিষ্টভাবে বললে magnetic flux density-এর একক)-র একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করেছে যা পৃথিবীর নিজস্ব চৌম্বক ক্ষেত্রের চেয়ে প্রায় ৯ লক্ষ গুণ বেশি শক্তিশালী।

কৃতিত্বটি ৪৫ টেসলার আগের রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে। ৪৫ টেসলার রেকর্ডটি ১৯৯৯ সালে ফ্লোরিডায় ন্যাশনাল হাই ম্যাগনেটিক ফিল্ড ল্যাবরেটরি (MagLab) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯৯ সালে করা অর্জনটি একটি অবিশ্বাস্য কৃতিত্বের ছিল এবং রেকর্ডটি ভাঙ্গতে যে সময় (২৩ বছর) লেগেছে, তা দেখায় যে এই চুম্বকগুলি তৈরি করা কতটা প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং।

MagLab এবং SHMFF উভয় গবেষণা দলই তাদের নিজস্ব হাইব্রিড চুম্বক নিয়ে কাজ করেছে। হাইব্রিড চুম্বক; একটি চৌম্বক ক্ষেত্র তৈরির জন্য দুটি ভিন্ন উপায় ব্যবহার করে: একটি বাইরের সুপারকন্ডাক্টিং রিং এবং একটি অভ্যন্তরীণ প্রতিরোধী বিটার চুম্বক ব্যবহার করে।

সুপারকন্ডাক্টর হল এমন একটি উপাদান (সাধারণত অত্যন্ত নিম্ন তাপমাত্রায়) যার মধ্য দিয়ে কোন প্রতিরোধ ছাড়াই বিদ্যুৎ প্রবাহিত হয়। প্রতিরোধ ছাড়াই বা রোধ অনেকটা শূণ্য থাকার কারণে এটি তার মধ্যে দিয়ে বৃহৎ বৈদ্যুতিক স্রোত পরিচালনা করতে পারে, যার ফলে তীব্র চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। কিন্তু এর একটি নির্দিষ্ট সীমা রয়েছে।

বিটার চুম্বক (Bitter Solenoid) ইলেক্ট্রোম্যাগনেট একটি হেলিকাল কনফিগারেশনে ধাতব প্লেট এবং অন্তরক স্পেসার থেকে তৈরি করা হয়। এরা অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করতে পারে। শুধু বিটার চুম্বক ব্যবহার করে কক্ষ তাপমাত্রায় সবচেয়ে শক্তিশালী সুস্থিত ক্ষেত্রের রেকর্ড হল ৩৭.৭ টেসলা, যা নেদারল্যান্ডসে ২০১৪ সালে অর্জিত হয়েছিলো।

দুটি প্রযুক্তিই প্রত্যেকটির নিজস্ব সীমাবদ্ধতা রয়েছে। সুপারকন্ডাক্টিং চুম্বকের কম শক্তি ইনপুট প্রয়োজন, কিন্তু চৌম্বক ক্ষেত্রের শক্তির সীমাবদ্ধতা রয়েছে অন্যদিকে বিটার চুম্বকে উচ্চ শক্তি ইনপুট প্রয়োজন। তাই বিটার চুম্বক নকশা এবং সুপারকন্ডাক্টর চুম্বক ব্যবহার করে; সম্মিলিত ভাবে ব্যবহারই আরো বেশি টেসলা অর্জন করার সেরা উপায়।

চৌম্বক ক্ষেত্রের শক্তি কন্ট্রিবিউশন এবং রেকর্ড দেখানো একটি গ্রাফ। ৪৫.২২ টেসলা-র স্টেডি হাই ম্যাগনেটিক ফিল্ডের নতুন বিশ্ব রেকর্ড। ক্রেডিট: SHMFF team
চৌম্বক ক্ষেত্রের শক্তি কন্ট্রিবিউশন এবং রেকর্ড দেখানো একটি গ্রাফ। ৪৫.২২ টেসলা স্টেডি হাই ম্যাগনেটিক ফিল্ডের নতুন বিশ্ব রেকর্ড।
ক্রেডিট: SHMFF team

Hefei Institutes of Physical Science এর অধীনে থাকা High Magnetic Field Laboratory-এর পরিচালক অধ্যাপক Kuang Guangli এক বিবৃতিতে বলেন,

“উচ্চতর চৌম্বক ক্ষেত্র অর্জনের জন্য আমরা নতুন চুম্বকের গঠন উদ্ভাবন করেছি এবং নতুন উপকরণ তৈরি করেছি। বিটার ডিস্কগুলির উৎপাদন প্রক্রিয়াটিও অপ্টিমাইজ করা হয়েছে।”

SHMFF-এ দলটি ২৬.৯ মেগাওয়াটের পাওয়ার ইনপুট নিয়ে ৪৫.২২ টেসলা-র রেকর্ড অর্জন করে যেখানে MagLab-এ ৪৫ টেসলা-র জন্য ৩০ মেগাওয়াট পাওয়ার ইনপুট প্রয়োজন।

এই এক্সট্রিম চৌম্বক ক্ষেত্রগুলি অধ্যয়ন করা বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চৌম্বকীয় প্রযুক্তিগুলিকে আরও ভালভাবে বুঝতে দেবে যা অনেক ক্ষেত্রে প্রভাব ফেলবে।

MagLab-এর বিজ্ঞানীরা ২০১৯ সালে বিশ্বরেকর্ড-ব্রেকিং ৪৫.৫ টেসলা ফিল্ড তৈরি করলেও তাদের তৈরি ফিল্ড বৈজ্ঞানিক গবেষণার জন্য সুস্থিত ছিলো না।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Hefei Institutes of Physical Science
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে
পরবর্তী প্রবন্ধ নতুন প্রজাতির অর্কিড ফুলের আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?