এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে
স্বাস্থ্য

বিজ্ঞানের মতে নারীদের তিন প্রকারের অর্গ্যাজম ঘটে

নতুুন এক গবেষণায় দেখা গেছে নারীদের তিন ধরণের অর্গ্যাজম ঘটে থাকে। এর মধ্যে একজন নারী কেবলমাত্র একটি অর্গ্যাজমের অভিজ্ঞতা পেয়ে থাকে। অর্থাৎ অনেকটা রক্তের গ্রুপের মতো অর্গ্যাজম নারীদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৫ আগস্ট, ২০২২
হালনাগাদ: 15 আগস্ট, 2022
পড়তে 6 মিনিট লাগবে
শেয়ার
Lust Stories চলচিত্রের একটি অংশে ভারতীয় অভিনেত্রী Kiara Advani.Netflix/RSVP Movies
শেয়ার

Orgasm বা sexual climax বা প্রচন্ড উত্তেজনা হল যৌন প্রতিক্রিয়া চক্রের সময় পুঞ্জীভূত যৌন উত্তেজনার আকস্মিক স্রাব, যার ফলে পেলভিক অঞ্চলে ছন্দময় পেশী সংকোচন হয় যা যৌন আনন্দ চুরান্তু অনুভূতি দেয়। পুরুষদের ক্ষেত্রে অর্গ্যাজম সাধারণত বীর্যপাতের সময় ঘটে (অর্গ্যাজম এবং বীর্যপাত প্রায়শই একই সাথে ঘটলেও এগুলি আসলে দুটি পৃথক ঘটনা যা একই সময়ে ঘটতে হবে এমন নয়) কিন্তু নারীদের ক্ষেত্রে অর্গ্যাজম ভিন্ন। যদিও একজন নারীর অর্গ্যাজম অত্যন্ত আনন্দদায়ক হতে পারে এবং এক বা একাধিক পার্টনারের সাথে হস্তমৈথুন বা যৌন কার্যকলাপের সময় ঘটতে পারে কিন্তু যৌন কার্যকলাপের সময় মাত্র ৬৫% বা তার চেয়ে কম নারীর অর্গ্যাজম ঘটে যেখানে পুরুষদের ক্ষেত্রে ১০০%। আমাদের বাংলাদেশে এ ব্যাপারে কোনো সমীক্ষা না হলেও ধারণ করা যায় যৌন কার্যকলাপের সময় বাংলাদেশের নারীদের মধ্যে অর্গ্যাজম ঘটে খুব কম। অনেকে অভিজ্ঞতা অর্জন তো দুরের কথা ‘অর্গ্যাজম’-এর সাথেই পরিচিত নয়।

“বায়োফিডব্যাক ভাইব্রেটর” দ্বারা সংগৃহীত ডেটা ব্যবহার করে একটি গবেষণায় দাবি করা হয়েছে যে নারীদের তিন ধরনের অর্গ্যাজম হয়। উল্লেখ্য, অতীতের গবেষণায়ও তিন ধরনের অর্গ্যাজম প্যাটার্ন শনাক্ত করা হয়েছে, যা Type I, II, এবং IV নামে পরিচিত (মজার বিষয়: Type III শুধুমাত্র cis-men এবং Type IV শুধুমাত্র cis-women-দের মধ্যে দেখা গেছে)। গবেষণাটি ছিলো সীমিত কারণ এর বেশিরভাগই খুব কম বিষয়ের উপর তুলনামূলকভাবে কম তথ্য এবং সেসব নিয়ে কম গবেষণায় করা হয়েছিল এজন্য এর গ্রহণযোগ্যতা ছিলো নগন্য।

নতুন গবেষণায় অংশগ্রহণকারীদের একটি ব্লুটুথ-কানেকটেড “Lioness” ডিল্ডো দেয়া হয়। প্রাপ্ত ডেটা থেকে, গবেষকরা অর্গাজমকে তিনটি স্বতন্ত্র প্রকারে শ্রেণীবদ্ধ করতে সক্ষম হয়েছেন: wave, avalanche, এবং volcano. নামগুলো মজার হলেও অর্গ্যাজমের প্যার্টানের সাথে বেশ মিল রয়েছে।

Lioness, যারা এই স্মার্ট ভাইব্রেটর তৈরি করে, এর আগে ২০১৭ সালে তাদের নিজেদের অনুসন্ধানে এই তিন ধরনের অর্গ্যাজম শনাক্ত করেছিল, এবার The Journal of Sexual Medicine প্রকাশিত এই নতুন গবেষণাটি তাদের দাবিকে আরো মজবুত করে বলে মনে হচ্ছে।

তুলনামূলক ছোট পরিসরে করা এ সমীক্ষার ৫৪ জন নারী অংশগ্রহণ করে। লায়নেস ভাইব্রেটর ব্যবহার করে তাদের হস্তমৈথুনের অবস্থার সময় তাদের হস্তমৈথুনের ডেটা সংগ্রহ করা হয়। সেখান থেকে গবেষকরা কোনো স্ব-উদ্দীপনা ঘটা ছাড়া শুধু ডিলডোর ম্যধ্যমে “নিয়ন্ত্রণ” অবস্থায় হওয়া অর্গ্যাজমের সময়ের ডেটা সংগ্রহ করে বিশ্লাষণ করেন।

গবেষক দলটি তাতের রিসার্চ পেপারে উল্লেখ করে যে,

“অর্গাজমের অবস্থার জন্য, নারীদের একটি অর্গ্যাজমের জন্য স্ব-উদ্দীপিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারপর অর্গ্যাজম অর্জনের দুই মিনিট পরে ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়েছিল। একই ভাবে স্ব-উদ্দীপিত ব্যাতিত শুধু ডিলডো ব্যবহার করে একই কাজ করা হয়েছিলো। এতে কখন অর্গাজম হয়েছে এবং আউটপুটগুলিতে পরিবর্তনের ধরন কেমন তা আমাদের পর্যবেক্ষণ করতে দেয়। পেলভিক অঞ্চলে ছন্দময় পেশী সংকোচন যেহেতু যৌন আনন্দ চুরান্তু অনুভূতি দেয় তাই সেই অংশটির দিকে বেশি ফোকাম করে হয়।”

লায়নেস-এর তৈরি স্মার্ট সেক্স টয়গুলিতে সেন্সর রয়েছে যা চাপ শনাক্ত করতে সক্ষম, সেইসাথে টয়গুলিতে তাপমাত্রা পরিমাপ করার সেন্সর, জাইরোস্কোপ এবং অ্যাক্সিলোমিটার রয়েছে। এবং এরা সবই ব্লুটুথের মাধ্যমে ফোন তারপর সার্ভারে ডেটা (শুধু গবেষণায় ব্যবহৃত ডিলডোগুলি) প্রেরণ করে। সংগৃহীত ডেটা লায়নেস-এর দ্বারা পূর্বে বর্ণিত তিন ধরনের প্রচণ্ড উত্তেজনা দেখায় বলে মনে হয়:

  • A wave: পেলভিক সংকোচনের একটি সংক্ষিপ্ত পর্যায়ের অর্গ্যাজম যা পেলভিক ফ্লোরের প্রসারণের একটি ছন্দের ফলে তৈরি হয়।
  • A volcano: উর্ধ্বমুখী পেলভিক ফ্লোরের প্রসারণ বৃদ্ধি জন্য অগ্রবর্তী হত্তয়ার আগ মুহুর্তে হওয়া অর্গ্যাজম।
  • An avalanche: স্ব-উদ্দীপনা জুড়ে বজায় থাকা উচ্চতর পেলভিক ফ্লোরেন বেসাল সংকোচনের ফলে তৈরি অর্গাজম।

লায়নেস-এর দ্বারা সংগৃহীত তিন ধরনের অর্গ্যাজম সম্পর্কে ব্যবহারকারী-সংগৃহীত বিবরণ তাদের আরও বিস্তারিতভাবে বর্ণনা করে।

"wave" অর্গ্যাজম চিত্রিত করা এমন অ্যানিমেশন। ক্রেডিট: Lioness
“wave” অর্গ্যাজম চিত্রিত করা গ্রাফ এবং অনুভূতির প্রতিরুপ অ্যানিমেশন।
ক্রেডিট: Lioness

একজন “wave” অর্গ্যাজম হওয়া নারীর বর্ণনা: যখন অর্গ্যাজম হয় তখন মনে হয় আমি সমুদ্রের উপর আছি, আনন্দের ঢেউগুলো বারবার (সংখ্যা ব্যাক্তিভেদে ভিন্ন হতে পারে) আসছে।

"volcano" অর্গ্যাজম চিত্রিত করা এমন অ্যানিমেশন। ক্রেডিট: Lioness
“volcano” অর্গ্যাজম চিত্রিত করা গ্রাফ এবং অনুভূতির প্রতিরুপ অ্যানিমেশন।
ক্রেডিট: Lioness

একজন “volcano” অর্গ্যাজম হওয়া নারীর বর্ণনা: আমার শরীরের প্রায় প্রতিটি পেশী উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে কারণ সম্পূর্ণ শরীর আনন্দ অনুভূতিতে ব্যাপকভাবে তীব্র হয়, এবং তারপরে এক বিশাল মুক্তি। তখন বুঝতে পারি এটা শেষ হয়ে গেছে যখন আমি রিল্যাক্স ফিল করতে পারি।

"avalanche" অর্গ্যাজম চিত্রিত করা এমন অ্যানিমেশন। ক্রেডিট: Lioness
“avalanche” অর্গ্যাজম চিত্রিত করা গ্রাফ এবং অনুভূতির প্রতিরুপ অ্যানিমেশন।
ক্রেডিট: Lioness

একজন “avalanche” অর্গ্যাজম হওয়া নারীর বর্ণনা: আমার শরীর কাঁপতে শুরু করে, এবং তারপর আমি হঠাৎ প্রচণ্ড উত্তেজনায় বিস্ফোরিত হই। আমার শরীর বার বার ছিটকে পড়ে এবং একধরনের খিঁচুনি (ভাল খিঁচুনি) দেয় এবং এটি আমার পেশীগুলিকে বিশ্রাম দেওয়ার আগ পর্যন্ত বারবার (সংখ্যা ব্যাক্তিভেদে ভিন্ন হতে পারে) চলতে থাকে এবং শেষ পর্যন্ত শান্ত হতে শুরু করে।”

নারীদের দ্বারা অনুভূত সবচেয়ে সাধারণ অর্গ্যাজম ছিল wave (৫৪টির মধ্যে ২৬), তারপরে avalanche (৫৪টির মধ্যে ১৭টি) এবং তারপরে volcano (৫৪টির মধ্যে ১১টি)।

গবেষণা এবং লায়নেস-এর নিজস্ব অনুসন্ধান; উভয় ক্ষেত্রেই, বিভিন্ন নারীর অর্গ্যাজম বিভিন্ন ধরণের হলেও নিজেদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ। একজন ব্যক্তির শুধুমাত্র একটিই অর্গ্যাজম প্যাটার্ন আছে অর্থাৎ সে শুধু একধরণের অর্গ্যাজম অনুভব করে এবং করবে। অনেকটা নিজের রক্তের গ্রুপের অনুরূপ! একজন “volcano” অর্গ্যাজমের নারী কখনও “avalanche” অর্গ্যাজমের অভিজ্ঞতা পাবে না। ব্যতিক্রম থাকতে পারে, তবে গবেষণা এবং লায়নেস-এর নিজস্ব অনুসন্ধানে পাওয়া যায় নি।

———
Women’s Orgasms Determined by Autodetection of Pelvic Floor Muscle Contractions Using the Lioness “Smart” Vibrator. The Journal of Sexual Medicine (2022), DOI: 10.1016/j.jsxm.2022.05.011

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নিজের পছন্দ মতো এক্সোপ্ল্যানেট নামকরণের সুযোগ পেতে পারেন আপনিও
পরবর্তী প্রবন্ধ সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের নতুন বিশ্ব রেকর্ড
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?