এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন প্রজাতির অর্কিড ফুলের আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > উদ্ভিদ > নতুন প্রজাতির অর্কিড ফুলের আবিষ্কার
উদ্ভিদজীববিজ্ঞান

নতুন প্রজাতির অর্কিড ফুলের আবিষ্কার

বিজ্ঞানীরা তানজানিয়ার পাহাড়ে নতুন এক অর্কিড ফুল গাছের প্রজাতি আবিষ্কার করেছেন। Rhipidoglossum pareense নামের নতুন এই আর্কিড প্রজাতির নামটি উত্তর-পূর্ব তানজানিয়ার পারে পর্বতমালায় এর অবস্থান অনুসারে রাখা হয়েছে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২
হালনাগাদ: 17 আগস্ট, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
নতুন আবিষ্কৃত অর্কিড প্রজাতির Rhipidoglossum pareense এর বৈশিষ্ট্য হল এর অসংখ্য ঝলমলে, তুলনামূলকভাবে ছোট ফুল।Andreas Hemp
শেয়ার

মাত্র কয়েক সেন্টিমিটার লম্বা সদ্য আবিষ্কৃত অর্কিডের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর সাদা ফুল। যদি অর্কিড সূর্যালোকের বিরুদ্ধে রাখা হয়, তবে ফুলগুলি চকচক করে। Rhipidoglossum pareense-এর ফুলগুলি ছোট কিন্তু নিকটতম অর্কিড প্রজাতি, Rhipidoglossum leedalii এর চেয়ে সংখ্যায় অনেক বেশি। পুষ্পমঞ্জরি অনেক বেশি কম্প্যাক্ট; অনেকটা কামুদিনী (Lily of the valley)-এর মতো।

Rhipidoglossum pareense ১,৫০০ মিটারের বেশি উচ্চতায় মেঘের বনে জন্মায়। উত্তর-পূর্ব তানজানিয়ার দক্ষিণ পারে পর্বতমালায় (South Pare Mountains) গবেষণা কালে বেরেউথ বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী এবং প্ল্যান্ট সিস্টেম্যাটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. Andreas Hemp এই নতুন প্রজাতির সন্ধান পান। তিনি তার ব্রিটিশ সহকর্মী লন্ডনের কেউ-এর রয়্যাল বোটানিক্যাল গার্ডেন-এর ড. Phil Cribb-এর সাথে বৈজ্ঞানিকভাবে নতুর প্রজাতিটির বর্ণনা করে করে গত ২০শে জুলাই Kew Bulletin জার্নালে গবেষণাপত্র প্রকাশ করেন।

উত্তর তানজানিয়ার দক্ষিণ পারের পর্বতমালার দৃশ্য। Rhipidoglossum pareense-এর অবস্থান। ক্রেডিট: Andreas Hemp
উত্তর তানজানিয়ার দক্ষিণ পারের পর্বতমালার দৃশ্য। Rhipidoglossum pareense-এর অবস্থান।
ক্রেডিট: Andreas Hemp

১,৫০০ মিটারের বেশি উচ্চতায় মেঘের বনের গাছগুলি মাত্র দশ মিটার উচ্চতায় পৌঁছায় এবং শ্যাওলা, ফার্ন এবং অর্কিড দিয়ে ঘনভাবে আবৃত থাকে। Rhipidoglossum pareense-ও এই পরগাছার অন্তর্গত।

ড. Andreas Hemp জানান,

“নতুন আবিষ্কৃত অর্কিড প্রজাতিটা সম্ভবত তার অস্তিত্বের জন্য খুব অস্বাভাবিক জলবায়ু পরিস্থিতির কাছে ঋণী। দক্ষিণ পার পর্বতমালার মেঘ বনে বছরে মাত্র ৭০০ মিলিমিটার বৃষ্টিপাত হলেও সেখানে কুয়াশা বৃষ্টিও হয় এর থেকে দুই-তিন গুণ বেশি। যেটা উদ্ভিদের জন্য আদর্শ পরিবেল বলতেই হয়। উত্তর-পূর্ব তানজানিয়ার এই পার্বত্য অঞ্চলটি সত্যিই একটি বোটানিক্যাল এল ডোরাডো। সম্প্রতি, আমি এখানে আরো একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছি এবং শ্রেণীবিন্যাস সংক্রান্ত বিবরণ শীঘ্রই প্রকাশিত হবে।”

———

Rhipidoglossum pareense (Orchidaceae: Epidendroideae), a new species from Tanzania, Kew Bulletin (2022). DOI: 10.1007/S12225-022-10027-2

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:University of Bayreuth
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ সবচেয়ে শক্তিশালী সুস্থিত চৌম্বক ক্ষেত্রের নতুন বিশ্ব রেকর্ড
পরবর্তী প্রবন্ধ নাসা পলিমেল গ্রহাণুকে প্রদক্ষিণ করা একটি ছোট চাঁদ আবিষ্কার করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?