এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নাসা পলিমেল গ্রহাণুকে প্রদক্ষিণ করা একটি ছোট চাঁদ আবিষ্কার করেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > নাসা পলিমেল গ্রহাণুকে প্রদক্ষিণ করা একটি ছোট চাঁদ আবিষ্কার করেছে
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

নাসা পলিমেল গ্রহাণুকে প্রদক্ষিণ করা একটি ছোট চাঁদ আবিষ্কার করেছে

নাসার লুসি মিশনে পাঠানো মহাকাশ প্রোব লুসির ব্যবস্থাপক দল হাবল স্পেস টেলিস্কোপ ব্যবহার করে গ্রহাণু পলিমেল-এর চারপাশে প্রদক্ষিণ করা ছোট একটি উপগ্রহ আবিষ্কার করেছে। ৫ কিলোমিটার ব্যাসের উপগ্রহটি পলিমেল-কে ২০০ কিলোমিটারের দূর থেকে প্রদক্ষিণ করছে।

অরুণিমা তানহা
অরুণিমা তানহা
প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২২
হালনাগাদ: 17 আগস্ট, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে তৈরি গ্রহাণু পলিমেল-এর ছবি। সম্প্রতি নাসার লুসি দল পলিমেল-এর নিজস্ব একটি ছোট উপগ্রহ আবিষ্কার করা হয়েছে।NASA's Goddard Space Flight Center
শেয়ার

নাসার বিজ্ঞানীরা লুসি মিশনে কাজ করছে, মানবজাতির প্রথম “ট্রোজান” গ্রহাণুগুলি নিয়ে গবেষণা করার জন্য; লুসি ২০২১ সালে ১২-বছরের মিশন নিয়ে পৃথিবী ছাড়ে। লুসির মিশনে রয়েছে সাতটি ট্রোজান গ্রহাণু এবং সৌরজগতের প্রধান গ্রহাণু বেল্টে পর্যবেক্ষণে।

২৭শে মার্চ, লুসির সায়েন্স টিম আবিষ্কার করে যে লুসি মিশনের ট্রোজান গ্রহাণু লক্ষ্যমাত্রার মধ্যে সবচেয়ে ছোট লক্ষ্যবস্তু, পলিমেলের নিজস্ব একটি উপগ্রহ রয়েছে। সেই দিন, পলিমেল একটি নক্ষত্রের সামনে দিয়ে যাওয়ার কথা ছিল। ২৬ জন সদস্য বিশিষ্ট পেশাদার এবং অপেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের একটি দলকে কাজে লাগিয়ে লুসি টিম পলিমেলের অবস্থান, আকার এবং আকৃতি অভূতপূর্ব নির্ভুলতার সাথে পরিমাপ করার পরিকল্পনা করেছিল পিছনের তারার উজ্জ্বলতায় ছোট পরিবর্তন থেকে হিসাব করার মাধ্যমে। পর্যবেক্ষণ থেকে মূল্যবান তথ্য পাওয়ার পাশাপাশি বিশেষ বোনাস হিসেবে পলিমেল-এর চারপাশে প্রদক্ষিণ করা ছোট একটি উপগ্রহের সন্ধান।

ছবিতে আবিষ্কৃত উপগ্রহ থেকে গ্রহাণু পলিমেল-এর পর্যবেক্ষিত বিচ্ছিন্নতা দেখানো হয়েছে। ক্রেডিট: NASA's Goddard Space Flight Center
ছবিতে আবিষ্কৃত উপগ্রহ থেকে গ্রহাণু পলিমেল-এর পর্যবেক্ষিত বিচ্ছিন্নতা দেখানো হয়েছে।
ক্রেডিট: NASA’s Goddard Space Flight Center

সাউথওয়েস্ট রিসার্চ ইনস্টিটিউটে Marc Buie বলন,

“আমরা রোমাঞ্চিত হয়েছিলাম যে ১৪টি দল গ্রহাণুটির পিছনে যাওয়ার সময় নক্ষত্রের উজ্জ্বলতায় ছোট পরিবর্তন পর্যবেক্ষণ করেছে, কিন্তু আমরা ডেটা বিশ্লেষণ করতে গিয়ে দেখেছি যে দুটি পর্যবেক্ষণ অন্যদের মতো ছিল না। এই দুই পর্যবেক্ষক পলিমেল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে একটি বস্তু সনাক্ত করেছে। যেটি উপগ্রহ ছাড়া কিছু নয়।”

পর্বেক্ষণের তথ্য ব্যবহার করে, দলটি দেখতে পেরেছে যে এই উপগ্রহটি প্রায় ৫ কিমি ব্যাসে পলিমেলকে প্রদক্ষিণ করছে, যা নিজেই তার প্রশস্ত অক্ষ বরাবর প্রায় ২৭ কিমি। দুটি দেহের মধ্যে পর্যবেক্ষণ করা দূরত্ব ছিল প্রায় ২০০ কিমি। ক্রেডিট: NASA's Goddard Space Flight Center
পর্বেক্ষণের তথ্য ব্যবহার করে, দলটি দেখতে পেরেছে যে এই উপগ্রহটি প্রায় ৫ কিমি ব্যাসে পলিমেলকে প্রদক্ষিণ করছে, যা নিজেই তার প্রশস্ত অক্ষ বরাবর প্রায় ২৭ কিমি। দুটি দেহের মধ্যে পর্যবেক্ষণ করা দূরত্ব ছিল প্রায় ২০০ কিমি।
ক্রেডিট: NASA’s Goddard Space Flight Center

গ্রহের নামকরণের নিয়ম অনুসরণ করে, কক্ষপথ নির্ধারণ না করা পর্যন্ত উপগ্রহটিকে আনুষ্ঠানিক নাম দেয়া হয় না। পর্যবেক্ষণের সময় পলিমেল পৃথিবী থেকে ৭ কোটি ৭০ লক্ষ কিলোমিটার দূরে ছিল। এই দূরত্ব এবং গ্রহাণুর আকারটি মোটামুটি ঢাকার একটি বিল্ডিং থেকে থেকে তাকিয়ে ইরাকের বাগদাদের রাস্তার ধুলোবালীর মধ্যে থাকা এক টাকার কয়েন পর্যবেক্ষণ করার মতো।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:NASA
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন প্রজাতির অর্কিড ফুলের আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ সকল কোভিড-১৯ ভেরিয়েন্টকে প্রতিরোধ করতে পারে নতুন এই অ্যান্টিবডি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?