এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ওয়েব WASP-39b এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সনাক্ত করেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > ওয়েব WASP-39b এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সনাক্ত করেছে
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

ওয়েব WASP-39b এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সনাক্ত করেছে

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ সৌরজগতের বাইরে একটি গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের প্রথম স্পষ্ট প্রমাণ ধারণ করেছে। ৭০০ আলোকবর্ষ দূরে গ্যাস জায়ান্ট গ্রহের এই পর্যবেক্ষণটি গ্রহ-র গঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ অন্তর্দৃষ্টি প্রদান করে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২২
হালনাগাদ: 28 আগস্ট, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
গ্রহের বর্তমান উপলব্ধির উপর ভিত্তি করে এক্সোপ্ল্যানেট WASP-39b দেখতে কেমন হতে পারে তার চিত্র।NASA/ESA/CSA/J. Olmsted (STScI)
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) ২০১১ সালে আবিষ্কৃত WASP-39b নামক ৭০০ আলোকবর্ষ দূরে একটি গ্রহের বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের খোঁজ পেয়েছে। এটিই প্রথম কোনও এক্সোপ্ল্যানেটে পাওয়া কার্বন ডাই অক্সাইড। পর্যবেক্ষণটি দূরবর্তী বিশ্বের মধ্যে একটি রহস্যের ইঙ্গিতও প্রকাশ করেছে।

WASP-39b বিশাল আকারের গ্রহ। এর ভর শনির সমান এবং ব্যাস বৃহস্পতির ১.৩ গুণ। এটি তার নক্ষত্রের কাছাকাছি প্রদক্ষিণ করে, এবং গড় তাপমাত্রা প্রায় ৯০০ ডিগ্রি সেলসিয়াস। উচ্চ তাপমাত্রা বায়ুমণ্ডলকে JWST এর মাধ্যমে পর্যবেক্ষণ সহজ করে তোলে।

Webb-এর নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (NIRSpec) থেকে আলোর বক্ররেখার একটি সিরিজ WASP-39 স্টার সিস্টেম থেকে আলোর তিনটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের (রঙ) উজ্জ্বলতার পরিবর্তন দেখায় যখন গ্রহটি ১০ই জুলাই, ২০২২ তারিখে নক্ষত্রকে প্রদক্ষিণ করেছিল। ক্রেডিট: NASA/ESA/CSA/L. Hustak (STScI)/The JWST Transiting Exoplanet Community Early Release Science Team
Webb-এর নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (NIRSpec) থেকে আলোর বক্ররেখার একটি সিরিজ WASP-39 স্টার সিস্টেম থেকে আলোর তিনটি ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের (রঙ) উজ্জ্বলতার পরিবর্তন দেখায় যখন গ্রহটি ১০ই জুলাই, ২০২২ তারিখে নক্ষত্রকে প্রদক্ষিণ করেছিল।
ক্রেডিট: NASA/ESA/CSA/L. Hustak (STScI)/The JWST Transiting Exoplanet Community Early Release Science Team

যখন একটি নক্ষত্র থেকে আলো একটি গ্রহের বায়ুমণ্ডলে আলোকিত হয়, তখন বায়ুমণ্ডলের অণুগুলি অনন্য তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জে কিছু আলো শোষণ করে।

কার্বন ডাই অক্সাইড ইনফ্রারেড আলো শোষণ করে। পূর্ববর্তী টেলিস্কোপগুলি সঠিক পরিসরে বাছাই করার জন্য উপযুক্ত পদ্ধতিতে পর্যবেক্ষণ করেনি। অন্যদিকে JWST ইনফ্রারেডে পর্যবেক্ষণ করে, এবং এর ফলে সহজেই কার্বন ডাউ অক্সাইড শনাক্ত করতে পেরেছে। JWST ইনফ্রারেড রশ্মি পর্যবেক্ষণ করে বিধায় এটি খুব আলোক সংবেদী।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, সান্তা ক্রুজের Natalie Batalha এবং ১০০ জনেরও বেশি গবেষকের একটি দল JWST পর্যবেক্ষণগুলি পরীক্ষা করে। তারা চারটি পৃথক অ্যালগরিদমের মাধ্যমে সেগুলি পরিচনালনা করে; নিশ্চিত করার জন্য যে সেগুলি যেভাবেই প্রক্রিয়া করা হোক না কেন, ফলাফল একই হয়। চারটি অ্যালগরিদমই কার্বন ডাই অক্সাইডের স্পষ্ট স্বাক্ষর দেখিয়েছে। “কার্বন ডাই অক্সাইড স্বাক্ষর কেবল আমাদের দিকে চিৎকার করছিল,” Batalha বলেছেন। “ডেটা প্রক্রিয়া করা কঠিন ছিল না – এটি সহজ ছিল, সোজা ছিল, এবং সত্যই সুন্দর ছিল।”

ফলাফলটির ২৬ সিগমার একটি পরিসংখ্যানগত তাৎপর্য রয়েছে, যার অর্থ পরিসংখ্যানগত ফ্লুক (statistical fluke)-এর মতো একটি সিগনেচার খুঁজে পাওয়ার সম্ভাবনা ১০১৪৯-এর মধ্যে ১-এর কম।

গবেষণা দলের একজন এবং মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের Eliza Kempton বলেন,

“এটি কেবলই দুর্দান্ত। আমি এই ক্ষেত্রে ২৬ সিগমার ফলাফল কোনদিন দেখিনি।”

১০ই জুলাই, ২০২২, Webb's Near-Infrared Spectrograph (NIRSpec) দ্বারা ধারণ করা গরম গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেট WASP-39b-এর একটি ট্রান্সমিশন স্পেকট্রাম সৌরজগতের বাইরের গ্রহে কার্বন ডাই অক্সাইডের প্রথম স্পষ্ট প্রমাণ প্রকাশ করে৷ এটিই প্রথম বিস্তারিত এক্সোপ্ল্যানেট ট্রান্সমিশন স্পেকট্রাম যা ৩ থেকে ৫.৫ মাইক্রনের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যকে কভার করে। ক্রেডিট: NASA/ESA/CSA/L. Hustak (STScI)/The JWST Transiting Exoplanet Community Early Release Science Team
১০ই জুলাই, ২০২২, Webb’s Near-Infrared Spectrograph (NIRSpec) দ্বারা ধারণ করা গরম গ্যাস জায়ান্ট এক্সোপ্ল্যানেট WASP-39b-এর একটি ট্রান্সমিশন স্পেকট্রাম সৌরজগতের বাইরের গ্রহে কার্বন ডাই অক্সাইডের প্রথম স্পষ্ট প্রমাণ প্রকাশ করে৷ এটিই প্রথম বিস্তারিত এক্সোপ্ল্যানেট ট্রান্সমিশন স্পেকট্রাম যা ৩ থেকে ৫.৫ মাইক্রনের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যকে কভার করে।
ক্রেডিট: NASA/ESA/CSA/L. Hustak (STScI)/The JWST Transiting Exoplanet Community Early Release Science Team

গবেষকরা দেখতে পান যে, WASP-39b গ্রহে তার নিজের হোস্ট নক্ষত্রের চেয়ে বেশি কার্বন এবং অক্সিজেন রয়েছে, যার অর্থ হলো নক্ষত্রের চারপাশে গ্যাস একবারে ভেঙে পড়ে এর বায়ুমণ্ডল তৈরি হয় নি, বরং এর পাথুরে কোরটি প্রথমে তৈরি হয়েছে এবং তারপরে এর বায়ুমণ্ডল তৈরি হয়েছে। এটি আমাদের নিজস্ব সৌরজগতের গ্রহগুলি যেভাবে তৈরি হয়েছে বলে আমরা মনে করি তার অনুরূপ এবং এক্সোপ্ল্যানেটের বায়ুমণ্ডলকে আরও বিশদে অধ্যয়ন করলে এটি কীভাবে এবং কোথায় গঠিত হয়েছিল সে সম্পর্কে আরও বিশদ জানা যাবে।

কার্বন ডাই অক্সাইড ছাড়াও, গবেষকরা তাদের ডেটাতে আরেকটি সঙ্ঘাত পেয়েছেন, যা ইঙ্গিত করে যে WASP-39b এর বায়ুমণ্ডলে কিছু অপ্রত্যাশিত কণা কিছু নক্ষত্র আলো শোষণ করছে। Kempton-এর মতে সেখানে অন্য কিছু আছে; অন্য কোনো অণুর মেঘ বা কুয়াশা – এমন কিছু যা এক্সোপ্ল্যানেট বায়ুমণ্ডলের বেসিক মডেল দ্বারা প্রডিক্ট করা যায়নি। গবেষকরা এখনও নিশ্চিত নন যে এই রহস্যের অণু কী হতে পারে, তবে তারা JWST এবং বিভিন্ন মডেলের অতিরিক্ত ডেটা দিয়ে এটি বের করার জন্য কাজ করছে।

———

Identification of carbon dioxide in an exoplanet atmosphere. Nature (in press), 2022 [abstract]

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
তথ্যসূত্র:NASA/Goddard Space Flight Center
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ শিংওয়ালা ডাইনোসরের নতুন প্রজাতি আবিষ্কৃত হয়েছে
পরবর্তী প্রবন্ধ নাসার Artemis I: ঐতিহাসিক SLS রকেট উৎক্ষেপণ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?