এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নাসার Artemis I: ঐতিহাসিক SLS রকেট উৎক্ষেপণ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > নাসার Artemis I: ঐতিহাসিক SLS রকেট উৎক্ষেপণ
মহাকাশ

নাসার Artemis I: ঐতিহাসিক SLS রকেট উৎক্ষেপণ

নাসা চাঁদে Artemis I মিশনের জন্য ২৯শে আগস্ট প্রথমবারের মতো মহাকাশে বিশাল এবং এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালি রকেট Space Launch System (SLS) পাঠাচ্ছে। Artemis I হল Artemis প্রোগ্রামের অংশ হিসাবে মানুষকে চাঁদে পাঠানোর জন্য ডিজাইন করা মিশন সিরিজের প্রথম পর্যায়।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২২
হালনাগাদ: 29 আগস্ট, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
উৎক্ষেপণের প্রায় দুই ঘন্টা পরে, SLS-এর উপরের অংশ - যা Interim Cryogenic Propulsion Stage (ICPS) নামে পরিচিত - ওরিয়নকে চাঁদকে প্রদক্ষিণ করতে এগিয়ে যাওয়ার জন্য তার বড় ধাক্কা দেবে যেখানে এটি ৬ থেকে ১৯ দিন থাকবে।NASA
শেয়ার

এই মুহূর্তে নাসার কেনেডি স্পেস সেন্টারে একটি লঞ্চপ্যাডের উপরে একটি ৩২-তলা রকেট মাউন্ট করা আছে। আজ সোমবার এটি চাঁদে একটি মহাকাশযান নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে।

UPDATE!!: কাউন্টডাউনের সময় কিছু সমস্যা উদ্ভূত হওয়ার কারনে NASA তার আর্টেমিস ১ মিশনের লঞ্চ স্থগিত করেছে। নাসা শুক্রবার বা ৫ সেপ্টেম্বর আবার চেষ্টা করতে পারে। মুলত প্রযুক্তিগত ত্রুটির কারণে লঞ্চটি বাধাগ্রস্ত হয়েছে – প্রথমে একটি ফাটল পাওয়া গেছে, তারপরে প্রকৌশলীরা রকেটের নীচে একটি বড় ইঞ্জিনের তাপমাত্রা স্থিতিশীল করার চেষ্টা করেছেন কিন্তু তারা ইঞ্জিনের তাপমাত্রার সমস্যা সমাধান করতে পারেনি।

বছরের পর বছর বিলম্ব এবং অতিরিক্ত অর্থ ব্যয়ের পরে, Artemis I (আর্টেমিস ১) চন্দ্র মিশন অবশেষে আজ ২৯শে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৬:৩৩-এ যাত্রা শুরু করবে।

Space Launch System (SLS) এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে শক্তিশালী রকেট। ২০১১ সালে প্রকল্পটি শুরু হওয়ার পর শেষ পর্যন্ত উত্তোলনের জন্য প্রস্তুত। Artemis I নামক এই মিশনটি ৪২ দিন স্থায়ী হবে। এটি অ্যাপোলো মিশনের পর চাঁদের পৃষ্ঠে মানুষকে ফেরত পাঠানোর জন্য নাসার প্রোগ্রামের শুরু।

SLS রকেটের উপরে রাখা আছে ওরিয়ন ক্যাপসুল, যা উৎক্ষেপণের প্রায় ৮ মিনিট ৩০ সেকেন্ড পরে রকেটের মূল অংশ থেকে আলাদা হবে এবং চাঁদকে প্রদক্ষিণ করতে এগিয়ে যাবে। ক্যাপসুলটি ক্রুকে বহন করার জন্য ডিজাইন করা হয়েছে, তবে এই প্রথম পরীক্ষামূলক ফ্লাইটের জন্য এটি কেবলমাত্র ম্যানকুইন বহন করবে যা মিশনের সময় ক্রু সদস্যরা যে শক্তি এবং বিকিরণ অনুভব করবে তা পরিমাপ করার জন্য ডিজাইন করা হয়েছে।

https://youtu.be/6SkLFDypXH0

Artemis I হল চাঁদে মানুষের প্রত্যাবর্তনের প্রথম ধাপ। আবহাওয়া বা অন্যান্য সমস্যার কারণে পরিকল্পনা ব্যর্থ হলে, সেপ্টেম্বরের ১ম সপ্তাহে ২টি বিকল্প লঞ্চের তারিখ রয়েছে।

ফিঙ্গার ক্রসড 🤞
গতকাল আর্টেমিস বজ্রপাতের আঘাতের পর লঞ্চ প্যাডে সবকিছু ঠিক আছে। যদিও নাসা ক্ষয়ক্ষতির পরিস্থিতি মূল্যায়ন করছে।https://t.co/oBXnloRGtQ#Artemis

— বিজ্ঞানবার্তা – BigganBarta (@bigganbarta) August 29, 2022

কীভাবে উৎক্ষেপণ লাইভ দেখবেন?

এখানে এই ঐতিহাসিক ইভেন্টের NASA টিভি কভারেজের একটি সময়সূচী পিডিএফ আকারে রয়েছে। আপনি এই লিঙ্কে নাসা টিভি অনলাইন দেখতে পারেন।

ফ্লোরিডায় NASA-এর কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স 39B-এর প্যাডে প্রস্তুত SLS রবেট এবং ওরিয়ন মহাকাশযানকে ঘিরে একটি সোনালি সূর্যোদয়। রকেটটি একটি ৩০ তলা ভবনের চেয়েও লম্বা! ক্রেডিট: ESA/NASA/Ben Smegelsky
ফ্লোরিডায় NASA-এর কেনেডি স্পেস সেন্টারে লঞ্চ কমপ্লেক্স 39B-এর প্যাডে প্রস্তুত SLS রবেট এবং ওরিয়ন মহাকাশযানকে ঘিরে একটি সোনালি সূর্যোদয়। রকেটটি একটি ৩০ তলা ভবনের চেয়েও লম্বা!
ক্রেডিট: ESA/NASA/Ben Smegelsky

আর্টেমিস ১-এর মিশন কী?

Apollo 17 মিশনে নভোচারী ইউজিন সারনান ১৯৭২ সালে চাঁদে শেষ পায়ের ছাপ রেখে যাওয়ার পর থেকে ২০২২ সাল, এই ৫০ বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে।

২০২৫ সাল নাগাদ, আমরা দেখতে পাব মহাকাশচারীরা আরও একবার চন্দ্রের ধূলিকণার মধ্যে হেঁটে যেতে, কিন্তু এবার আরো বেশি বিশদ এবং পরিষ্কারভাবে ক্যামেরার অর্ধ শতাব্দীর প্রযুক্তিগত অগ্রগতির কল্যানে। এতে সম্পূর্ণ নতুন প্রজন্ম নিজেদেরকে উদীয়মান মহাকাশযাত্রী হিসেবে দেখতে পাবে, বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত হবে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ওয়েব WASP-39b এর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড সনাক্ত করেছে
পরবর্তী প্রবন্ধ ৬টি স্পেস মিথ যা আপনার কখনই বিশ্বাস করা উচিত নয়
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?