এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্লাস্টিক বোতল থেকে ন্যানোডায়মন্ড তৈরি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > প্লাস্টিক বোতল থেকে ন্যানোডায়মন্ড তৈরি
পদার্থবিজ্ঞান

প্লাস্টিক বোতল থেকে ন্যানোডায়মন্ড তৈরি

সাধারণ পানির বোতলের প্লাস্টিককে শক্তিশালী লেজারের সাহায্যে ক্ষুদ্র হীরাতে পরিণত করা সম্ভব। এই একই প্রক্রিয়া দৈত্যাকার গ্রহে অভ্যন্তরে ঘটে, যা তাদের কিছু রহস্য ব্যাখ্যা করতে সাহায্য করতে পারে বলে জানান বিজ্ঞানীরা।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 16 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
গবেষকরা কোমল পানীয়র বোতলে পাওয়া একই ধরণের প্লাস্টিকের শীটে একটি লেজার (সবুজ) দিয়ে প্লাস্টিকটিকে জ্যাপ করেছেন এবং এক্স-রে (লাল) দিয়ে এটি পরীক্ষা করেছেন। শক্তিশালী লেজারের ফ্ল্যাশ ক্ষুদ্রাতিক ক্ষুদ্র সময়ে শীটকে ৬০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করে এবং এইভাবে একটি শক ওয়েভ তৈরি করে যা কয়েক ন্যানোসেকেন্ডের জন্য বায়ুমণ্ডলীয় চাপের লক্ষ লক্ষ গুণ চাপে প্লাস্টিকের পদার্থকে সংকুচিত করে। এতে হীরা তৈরির পদ্ধতির সাথে সাথে বিজ্ঞানীরা নির্ণয় করতে সক্ষম হয়েছিলেন যে ক্ষুদ্র হীরা বা তথাকথিত ন্যানোডিয়ামন্ড, চরম চাপের মধ্যে গঠিত হয়। গবেষণাটি পরামর্শ দেয় যে ইউরেনাস এবং নেপচুনের মতো বরফের দৈত্যাকার গ্রহগুলির মধ্যে হীরা তৈরি হতে পারে (নীচের ডানদিকে)।HZDR/Blaurock
শেয়ার

শক্তিশালি লেজার ব্লাস্ট সাধারণ পুরানো প্লাস্টিক থেকে ক্ষুদ্রাকৃতির হীরা তৈরি করে। ঠিক শুনেছেন, আমাদের কোমল পানীয় খাওয়া সাধারণ বোতলের প্লাস্টিক।

২রা সেপ্টেম্বর Science Advances জার্নালে প্রকাশিত এক গবেষণায় পদার্থবিজ্ঞানী Dominik Kraus এবং সহকর্মীরা দেখিয়েছেন যে, পলিথিন টেরেফথালেট বা পিইটি, পৃথিবীর বায়ুমণ্ডলীয় চাপের প্রায় ১০ লক্ষ গুণ চাপ এবং হাজার হাজার ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত হলে ন্যানোডায়মন্ডে রুপান্তরিত হয়।

নেপচুন এবং ইউরেনাসের মতো বরফের দৈত্যাকার গ্রহগুলির অভ্যন্তরে গবেষণায়র মতো একই রকম তাপমাত্রা, চাপ এবং রাসায়নিক উপাদানগুলির সমন্বয় রয়েছে, যা পরামর্শ দেয় যে এই গ্রহগুলির অভ্যন্তরে হীরা বৃষ্টি হতে পারে। এছাড়াও গবেষকরা বলছেন, নতুন কৌশলটি কোয়ান্টাম ডিভাইস এবং অন্যান্য অ্যাপ্লিকেশনে ব্যবহারের জন্য ন্যানোডায়মন্ড তৈরি করতে ব্যবহার করা যেতে পারে।

ইউরেনাস এবং নেপচুনের মতো বরফের দৈত্যাকার গ্রহের অভ্যন্তরে থাকা উপাদানের সদৃশ PTE-এর ওপর গবেষণা করে গবেষকরা দেখেছেন যে অক্সিজেন হীরার গঠনকে বাড়িয়ে তোলে। দলটি হীরার সংমিশ্রণে, পানির সাম্প্রতি আবিষ্কৃত একটি নতুন অবস্থা (প্রায়শই "গরম, কালো বরফ" হিসাবে বর্ণনা করা হয়)-র প্রমাণও পেয়েছেন। ক্রেডিট: Greg Stewart/SLAC National Accelerator Laboratory
ইউরেনাস এবং নেপচুনের মতো বরফের দৈত্যাকার গ্রহের অভ্যন্তরে থাকা উপাদানের সদৃশ PTE-এর ওপর গবেষণা করে গবেষকরা দেখেছেন যে অক্সিজেন হীরার গঠনকে বাড়িয়ে তোলে। দলটি হীরার সংমিশ্রণে, পানির সাম্প্রতি আবিষ্কৃত একটি নতুন অবস্থা (প্রায়শই “গরম, কালো বরফ” হিসাবে বর্ণনা করা হয়)-র প্রমাণও পেয়েছেন।
ক্রেডিট: Greg Stewart/SLAC National Accelerator Laboratory

নতুন গবেষণায়, গবেষকরা প্লাস্টিকের নমুনায় লেজার ব্লাস্ট করেছেন। প্রতিটি লেজার ব্লাস্টে প্লাস্টিকের মাধ্যমে একটি শক ওয়েভ তৈরি হয়েছে যা সেখানকার চাপ কয়েক লক্ষ গুণ এবং তাপমাত্রা কয়েক হাজার গুণ বাড়িয়ে দিয়েছে। এক্স-রে দিয়ে পরীক্ষা করে জানা যায় যে সেখানে ন্যানোডায়মন্ড গঠিত হয়েছে।

পূর্ববর্তী গবেষণায় হাইড্রোজেন এবং কার্বনের যৌগ সংকুচিত করে হীরা তৈরি করা হয়েছিল। কিন্তু PET, যা সাধারণত খাদ্য ও পানীয় প্যাকেজিংয়ে ব্যবহৃত হয়, তাতে শুধু হাইড্রোজেন এবং কার্বনই নয়, অক্সিজেনও থাকে। এটি নেপচুন এবং ইউরেনাসের মতো বরফের দৈত্য গ্রহের অভ্যন্তরের সংমিশ্রণের সাথে আরও ভালোভাবো মেলে।

জার্মানির রোস্টক বিশ্ববিদ্যালয়ের Kraus বলেছেন,

“অক্সিজেন হীরা গঠনে সহায়তা করে বলে মনে হয়। অক্সিজেন হাইড্রোজেন চুষে নেয়। বাকি রাখে কার্বনকে যা পরে প্রচুর তাপ এবং চাপে হীরা তৈরি করে।”

ন্যানোডায়মন্ড সাধারণত বিস্ফোরক ব্যবহার করে উৎপাদিত হয় যা নিয়ন্ত্রণ করা সহজ নয়। নতুন কৌশলটি সহজে ন্যানোডায়মন্ড তৈরি করতে পারে যা বিশেষ ব্যবহারের জন্যও তৈরি করা যায়।

———

Diamond formation kinetics in shock-compressed C─H─O samples recorded by small-angle x-ray scattering and x-ray diffraction. Science Advances, 2022; 8 (35) DOI: 10.1126/sciadv.abo0617

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Helmholtz-Zentrum Dresden-Rossendorf
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা মস্তিষ্কে লুকিয়ে থাকা নতুন এক ধরণের সিন্যাপস খুঁজে পেয়েছেন
পরবর্তী প্রবন্ধ ট্যারান্টুলা নেবুলার অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনও দেখা হয়নি
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?