এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ট্যারান্টুলা নেবুলার অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনও দেখা হয়নি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > ট্যারান্টুলা নেবুলার অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনও দেখা হয়নি
মহাকাশ

ট্যারান্টুলা নেবুলার অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনও দেখা হয়নি

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ১,৬০,০০০ আলোকবর্ষ দূরের গ্যাস এবং ধূলিকণার দীর্ঘ ফিলামেন্ট যুক্ত ট্যারান্টুলা নেবুলার এক অত্যাশ্চর্য দৃশ্য ধারণ করেছে। ওয়েবের উচ্চ-রেজোলিউশন ইনফ্রারেড যন্ত্রের কারণে হাজার হাজার তরুণ তারা, পেছনের দূরবর্তী গ্যালাক্সি, নেবুলার গ্যাস এবং ধূলিকণার বিশদ কাঠামো প্রথমবারের মতো দর্শনযোগ্য হয়েছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 8 সেপ্টেম্বর, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
এই হল ওয়েব টেলিস্কোপে তোলা ট্যারান্টুলা নেবুলার নতুন চিত্র। টেলিস্কোপটি চাঁদের দূরত্বের প্রায় ৪ গুণ দূরে মহাকাশে অবস্থিত। ওয়েব ইনফ্রারেডে দেখে। তাই এটি ট্যারান্টুলা নেবুলার মেঘের মধ্য দিয়ে দেখতে পারে। ফ্যাকাশে নীল তারাগুলি দেখতে পাচ্ছেন? - নেবুলার সবচেয়ে সক্রিয় অঞ্চল। ৩৪০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই মোজাইক ছবিতে, ওয়েবের নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) ট্যারান্টুলা নেবুলা তারকা-গঠনকারী অঞ্চলটিকে নতুন আলোকে প্রদর্শন করে, যার মধ্যে কয়েক হাজার আগে কখনো দেখা যায়নি এমন তরুণ তারা রয়েছে যা আগে মহাজাগতিক আবরণে আবৃত ছিল।NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team
শেয়ার

৬ সেপ্টেম্বর, ২০২২-এ, NASA এবং ESA ট্যারান্টুলা নেবুলা ওরফে ৩০ ডোরাডাস-এর নতুন ছবি প্রকাশ করেছে। এটি প্রায় ১৬০,০০০ আলোকবর্ষ দূরে আমাদের মিল্কিওয়ের ‘Large Magellanic Cloud’ নামের একটি উপগ্রহ গ্যালাক্সিতে অবস্থিত। নতুন ওয়েব ছবিটি ট্যারান্টুলা নেবুলার তারকা-গঠন হৃদয়ে উঁকি দিতে দেয়। উপরের চিত্রের কেন্দ্রের ক্লাস্টারের নীল তারাগুলি সদ্য জন্ম নেয়া বিশাল আকৃতির তারা। দৃশ্যটি খুবই স্পেশাল…

কেন স্পেশাল? – কারণ ওয়েব ইনফ্রারেডে দেখতে পারে – এটি ট্যারান্টুলা নেবুলার মেঘের পর্দা ভেদ করে, মেঘের ওপারে কী আছে তা স্পষ্টভাবে দেখতে পারে। এবং আমরা ছবিতে যে নীল নক্ষত্রগুলি দেখতে পাই তা এতই উত্তপ্ত এবং এত বিশাল যে তারা আমাদের সূর্যের মতো কোটি কোটির পরিবর্তে কেবল লক্ষ লক্ষ বছর বাঁচবে। তারার টাইমস্কেলে নীল তারারা তাদের স্বল্প জীবন অতিবাহিত করে এবং দ্রুত সুপারনোভা হিসাবে বিস্ফোরিত হয়।

তাই তাদের দেখা, বিশেষত এইরকম একটি ক্লাস্টার, পুরাই অস্থির ব্যাপার! এবং এটি আমাদের মহাবিশ্বের এমন একটি সময়কে চিত্রিত করতে সাহায্য করে যাকে জ্যোতির্বিজ্ঞানীরা মহাজাগতিক দুপুর বা cosmic noon বলে।

ট্যারান্টুলা নেবুলা এবং মহাজাগতিক দুপুর

ওয়েবের তোলা ট্যারান্টুলা নেবুলার নতুন ছবিটি মহাবিশ্বের একটি বিশাল তারা-গঠন অঞ্চল দেখায়। আমরা এটিকে ১৬০,০০০ আলোকবর্ষ দূরে দেখতে পাই তাই ছবিটি ১৬০,০০০ বছর আগে অবস্থা বর্ণনা করে। কিন্তু এটি বিলিয়ন বছর আগে মহাবিশ্বে যা ঘটেছিল তার একটি কাছাকাছি উদাহরণ, যাকে কখনও কখনও মহাবিশ্বের মহাজাগতিক দুপুর বলা হয়। জ্যোতির্বিজ্ঞানীরা এটি দিয়ে এমন একটি সময়কে বোঝান যখন মহাবিশ্বের বয়স ছিল মাত্র ৩ থেকে ৪ বিলিয়ন বছর (বর্তমান মহাবিশ্বের বয়স প্রায় ১৪ বিলিয়ন বছর)।

আমাদের মিল্কিওয়েতে ট্যারান্টুলা নেবুলার মতো দ্রুত এবং উগ্র তারা গঠনের কোনো অঞ্চল নেই। সুতরাং, ট্যারান্টুলা নীহারিকা অধ্যয়ন করা মানে হল ছোট পরিসরে, বিলিয়ন বছর আগে পুরো মহাবিশ্ব কেমন ছিল তার এক ঝলক পাওয়া।

হাবল বনাম ওয়েব

প্রথমে হাবলের তোলা ট্যারান্টুলা নেবুলার দৃশ্য, তারপর ওয়েবের NIRCam এবং তারপর MIRI যন্ত্রের। আলোর একাধিক তরঙ্গদৈর্ঘ্য জুড়ে মহাবিশ্বকে প্রদর্শন করতে হাবল এবং ওয়েব একসাথে কাজ করবে।#TransformationalTuesday pic.twitter.com/kFd4C6s6nv

— বিজ্ঞানবার্তা – BigganBarta (@bigganbarta) September 7, 2022

ট্যারান্টুলা নেবুলা

গ্যাস এবং ধূলিকণার দীর্ঘ ফিলামেন্টের কারণে বিজ্ঞানীরা এই গঠনটির নাম দিয়েছেন ট্যারান্টুলা নেবুলা। ট্যারান্টুলা নেবুলা ১৬১,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত স্যাটেলাইট গ্যালাক্সি Large Magellanic Cloud গ্যালাক্সিতে অবস্থান করে। ট্যারান্টুলা নেবুলাকে কখনও কখনও ৩০ ডোরাডাস বলা হয়। এই মেঘলা, ধুলোময় তারার নার্সারিটি উত্তপ্ত এবং বিশাল বড় তারা তৈরির কারখানা।

ট্যারান্টুলা নেবুলার NIRCam ছবি

এই নিবন্ধের শীর্ষে ফিচার ইমেজ হিসাবে থাকা ছবিটিটি ওয়েবের NIRCam যন্ত্রে তেলা হয়েছিল। ছবিটি ট্যারান্টুলার কাছাকাছি-ইনফ্রারেড দৃশ্য দেখায়। কেন্দ্রের ফাঁপা অঞ্চলটি তরুণ, উত্তপ্ত, নীল তারার বিকিরণ ফলে ফাঁকা-পরিষ্কার হয়েছে।

ট্যারান্টুলা নেবুলার NIRSpec ছবি

NIRSpec হল ওয়েবের নিয়ার ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ। স্পেকট্রোগ্রাফ একটি বর্ণালীতে আলো ছড়িয়ে দেয়, যা জ্যোতির্বিজ্ঞানীদেরকে বস্তুর তাপমাত্রা, ভর এবং রাসায়নিক গঠন সম্পর্কে জানতে দেয়।

ওয়েবের নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (NIRSpec)-এ বিশ্লেষণ করা ট্যারান্টুলা নেবুলা। ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team
ওয়েবের নিয়ার-ইনফ্রারেড স্পেকট্রোগ্রাফ (NIRSpec)-এ বিশ্লেষণ করা ট্যারান্টুলা নেবুলা।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team

ট্যারান্টুলা নেবুলার MIRI ছবি

MIRI বেশি ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য দেখতে পায়। যার ফলে আমরা ট্যারান্টুলা নেবুলার গভীরে দেখত পাই। তো, এখন আমরা ছবিতে শীতল এলাকা দেখতে পাচ্ছি, যেখানে প্রোটোস্টাররা এখনও ভর পাচ্ছে।

MIRI বেশি ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য দেখতে পায়। যার ফলে ট্যারান্টুলা নেবুলার গভীরে দেখত পাই।  তো, এখন আমরা ছবিতে শীতল এলাকা দেখতে পাচ্ছি, যেখানে প্রোটোস্টাররা এখনও ভর পাচ্ছে। ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team
MIRI বেশি ইনফ্রারেড তরঙ্গদৈর্ঘ্য দেখতে পায়। যার ফলে ট্যারান্টুলা নেবুলার গভীরে দেখত পাই।  তো, এখন আমরা ছবিতে শীতল এলাকা দেখতে পাচ্ছি, যেখানে প্রোটোস্টাররা এখনও ভর পাচ্ছে।
ক্রেডিট: NASA, ESA, CSA, STScI, Webb ERO Production Team

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্লাস্টিক বোতল থেকে ন্যানোডায়মন্ড তৈরি
পরবর্তী প্রবন্ধ নতুন গবেষণা মতে ব্রাসিলোডন হল প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?