এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: লাফিং গ্যাস বহির্জাগতিক জীবন সনাক্ত করতে সাহায্য করতে পারে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > লাফিং গ্যাস বহির্জাগতিক জীবন সনাক্ত করতে সাহায্য করতে পারে
জ্যোতির্বিজ্ঞান

লাফিং গ্যাস বহির্জাগতিক জীবন সনাক্ত করতে সাহায্য করতে পারে

মাইক্রোবায়াল নাইট্রোজেন বিপাকের একটি প্রধান উৎপাত নাইট্রাস অক্সাইড (যা লাফিং গ্যাস নামেও পরিচিত) যা ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীর নিয়ার- এবং মিড-ইনফ্রারেড স্পেকট্রায় স্বতন্ত্র বর্ণালী বৈশিষ্ট্য সহ উপস্থিতি প্রদর্শন করে। অ্যাস্ট্রোবায়োলজিস্টরা অন্যান্য নক্ষত্রের চারপাশে গ্রহগুলিতে জীবন অনুসন্ধান করতে ব্যবহার করা অনান্য চিহ্নের মধ্যে N₂O-এর মতো গুরুত্বপূর্ণ এক্সোপ্ল্যানেট বায়োসিগনেচার গ্যাস যুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।

তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
তাশফিয়া নুজহাত প্রজ্ঞা
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 6 অক্টোবর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
শিল্পির ছাপে তৈরি Trappist-1 স্টার সিস্টেম।NASA/JPL-Caltech/R. Hurt (IPAC)
শেয়ার

এক্সোপ্ল্যানেট খোঁজার সবচেয়ে বড় চালিকাশক্তি মধ্যে একটি হল পৃথিবীর মতো বসতিপূর্ণ গ্রহগুলির অনুসন্ধান। যেহেতু সেসব গ্রহ বহু বহু দূরে এবং তাদের সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব নয় তাই তাদেরকে নিয়ার-ইনফ্রারেড এবং মিড-ইনফ্রারেড স্পেকট্রায় গ্রহের বায়ুমণ্ডলে এমন রাসায়নিক যৌগের খোঁজা হয় যা জীবনের নির্দেশ করতে পারে। অর্থাৎ রিমোট বায়োসিগনেচারের মাধ্যমে সনাক্ত করা।

বসতিপূর্ণ কোনো গ্রহ থাকলে সেখানকার বায়ুমণ্ডলীয় স্পেকট্রায় অবশ্যই গ্যাসের একটি শক্তিশালী আদান-প্রদান সহ পুরো গ্রহ জুরে বায়োস্ফিয়ার থাকতে হবে। অর্থাৎ অবশ্যই সেখানে জীবের বায়োসিগনেচার থাকতে হবে; জীবের তৈরি করা গ্যাসের উপস্থিতি। এছাড়াও সেই সিগনেচার এমন হতে হবে যা দূরবর্তী প্রযুক্তির সাহায্যে সনাক্ত করা যায়।

রিভারসাইড ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী Dr. Eddie Schwieterman বলেন,

“অক্সিজেন এবং মিথেনকে বায়োসিগনেচার হিসেবে অনেক চিন্তা-ভাবনা করা হয়েছে। কম গবেষকরা নাইট্রাস অক্সাইড (N₂O) গুরুত্বের সাথে বিবেচনা করেছেন, কিন্তু আমরা মনে করি তা ভুল হতে পারে।”

Dr. Schwieterman এবং তার সহকর্মীরা নির্ধারণ করেছেন যে পৃথিবীর অনুরূপ একটি গ্রহে সেখানকার জীবেরা কতটা নাইট্রাস অক্সাইড উৎপাদন করতে পারে।

তারপরে তারা বিভিন্ন ধরণের নক্ষত্রের চারপাশে সেই গ্রহের মডেল অনুকরণ করে একটি মডেল এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ নির্ধারণ করেন যা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের দ্বারা সনাক্ত করা যেতে পারে।

২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে শিল্পির তৈরি TRAPPIST-1 গ্রহ ব্যবস্থা বা স্টার সিস্টেম। ক্রেডিট: NASA/JPL-Caltech
২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রাপ্ত তথ্য থেকে শিল্পির তৈরি TRAPPIST-1 গ্রহ ব্যবস্থা বা স্টার সিস্টেম।
ক্রেডিট: NASA/JPL-Caltech

Dr. Schwieterman জানান

“Trappist-1-এর মতো একটি নক্ষত্র ব্যবস্থায়, পৃথিবীর মতো পাথুরে গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ করার জন্য নিকটতম এবং সর্বোত্তম সিস্টেম, আপনি কার্বন ডাই অক্সাইড বা মিথেনের সাথে তুলনীয় মাত্রায় নাইট্রাস অক্সাইড সম্ভাব্যভাবে সনাক্ত করতে পারেন।”

জীব একাধিক উপায়ে নাইট্রাস অক্সাইড তৈরি করতে পারে। অণুজীব ক্রমাগত অন্যান্য নাইট্রোজেন যৌগকে নাইট্রাস অক্সাইডে রূপান্তরিত করছে যেই প্রক্রিয়াটি তাদের দরকারী সেলুলার শক্তি প্রদান করতে পারে।

তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে, এই গ্যাসটি বায়ুমণ্ডলে সনাক্ত হলেও সেটা জীবন নির্দেশ করে না।

উদাহরণস্বরূপ, বজ্রপাতের মাধ্যমে অল্প পরিমাণে নাইট্রাস অক্সাইড তৈরি হয়। কিন্তু নাইট্রাস অক্সাইডের পাশাপাশি, বজ্রপাত নাইট্রোজেন ডাই অক্সাইডও তৈরি করে, যা জ্যোতির্জীববিদদের সেটা জীবে তৈরি করেছে নাকি নির্জীব আবহাওয়া বা ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় তৈরি হয়েছে সেটা বের করতে সাহায্য করবে।

অন্যরা যারা নাইট্রাস অক্সাইডকে বায়োসিগনেচার গ্যাস হিসাবে বিবেচনা করেছেন তারা প্রায়শই এমন এক সিন্ধান্তে আসেন যে এই গ্যাস এত দূর থেকে সনাক্ত করা কঠিন হবে।

Dr. Schwieterman এ ব্যাপারে বলেন,

“K এবং M বামন নক্ষত্রের মতো সাধারণ নক্ষত্র একটি হালকা বর্ণালী তৈরি করে যা আমাদের সূর্যের তুলনায় নাইট্রাস অক্সাইড অণুকে ভাঙতে কম কার্যকর। এই দুটি প্রভাব একত্রিত হয়ে একটি বহির্জাগতিক পৃথিবীতে এই বায়োসিগনেচার গ্যাসের পূর্বাভাসিত পরিমাণকে ব্যাপকভাবে বৃদ্ধি করতে পারে।”

নতুন গবেষণার গবেষকরা বিশ্বাস করেন যে, অ্যাস্ট্রোবায়োলজিস্টদের এখন নাইট্রাস অক্সাইডের মতো বিকল্প বায়োসিগনেচার গ্যাসগুলি বিবেচনা করার সময় এসেছে কারণ ওয়েব শীঘ্রই Trappist-1 সিস্টেমের পৃথিবীর মতো পাথুরে গ্রহের বায়ুমণ্ডল সম্পর্কে তথ্য পাঠাতে পারে।

———

Evaluating the Plausible Range of N₂O Biosignatures on Exo-Earths: An Integrated Biogeochemical, Photochemical, and Spectral Modeling Approach. The Astrophysical Journal, 2022; 937 (2): 109. DOI: 10.3847/1538-4357/ac8cfb

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:University of California
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এবছর নির্ভরযোগ্য অণু-তৈরির টুল উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
পরবর্তী প্রবন্ধ নিউজিল্যান্ডে নতুন দুটি প্রজাতির টার্ডিগ্রেডের আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?