এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নিউজিল্যান্ডে নতুন দুটি প্রজাতির টার্ডিগ্রেডের আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > নিউজিল্যান্ডে নতুন দুটি প্রজাতির টার্ডিগ্রেডের আবিষ্কার
জীববিজ্ঞানপ্রাণী

নিউজিল্যান্ডে নতুন দুটি প্রজাতির টার্ডিগ্রেডের আবিষ্কার

জীববিজ্ঞানীরা নিউজিল্যান্ডের দক্ষিণ আল্পসের পর্বত হিমবাহ থেকে দুটি নতুন টার্ডিগ্রেড গণ এবং সংশ্লিষ্ট প্রজাতি বর্ণনা করেছেন। বর্ণনাকৃত দুটি প্রজাতিই বিজ্ঞানের কাছে নতুন আবিষ্কার।

নুসাইবা জামান এশা
নুসাইবা জামান এশা
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 10 অক্টোবর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
৫০ মাইক্রোমিটার স্কেলে আবিষ্কৃত টার্ডিগ্রেডের নতুন একটি প্রজাতির Kopakaius nicolae-এর ছবি।Zawierucha et al.
শেয়ার

১৭৭৩ সালে প্রথম আবিষ্কৃত টার্ডিগ্রেড (পর্ব: Tardigrada) হলো আণুবীক্ষণিক অমেরুদণ্ডী প্রাণীদের একটি বিচিত্র দল যাদের আটটি পা এবং শরীরের আকার ৫০-১,২০০ μm (মাইক্রোমিটার) হয়ে থাকে। জল ভাল্লুক বা শ্যাওলা পিগলেট নামেও পরিচিত, এই প্রাণী ৬০ বছর পর্যন্ত বাঁচতে পারে। এরা চরম পরিস্থিতিতে বেঁচে থাকার ক্ষমতার জন্য সুপরিচিত। সত্যিকার সুপারহিরোও বলা যেতে পারে

এরা খাবার এবং পানি ছাড়া ৩০ বছর পর্যন্ত বেঁচে থাকতে সক্ষম। এছাড়া মাইনাস ২৭২ ডিগ্রি সেলসিয়াসের চরম ঠান্ডা এবং ১৫০ ডিগ্রি সেলসিয়াসের চরম গরম পরিবেশে বেশ কয়েক মিনিচ পর্যন্ত বেঁচে থাকতে পারে। এছাড়া কয়েক দশক ধরে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাঁচতে পারে। তারা মারিয়ানাস ট্রেঞ্চের ১,২০০ atm চাপ থেকে মহাকাশের ০ atm চাপ সহ্য করতে পারে এবং ৫,০০০-৬,২০০ Gy পর্যন্ত বিকিরণ মাত্রা সহ্য করতে পারে।

মেরু থেকে গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল, উচ্চ পর্বতশৃঙ্গ থেকে গভীর মহাসাগর পর্যন্ত বিভিন্ন লিমনো-টেরিস্ট্রিয়াল (মাটি, ব্রায়োফাইথস, লাইকেন, শৈবাল ম্যাট) এবং জলজ (পলি, গাছপালা) পরিবেশে, এক কথায় টার্ডিগ্রেড সবখানে বাস করে।

প্রতিকূল পরিবেশগত অবস্থার প্রতি তাদের সহনশীলতা, আণুবীক্ষণিক আকার এবং লং-রেঞ্জ বিচ্ছুরণ ক্ষমতার কারণে, বেশিভাগসময়েই তারা প্রতিকূল পরিবেশে বাস করে।

যদিও টার্ডিগ্রেড নিয়ে বিশ্বব্যাপী বেশ ভালভাবেই গবেষণা করা হয় তবুও ইকোসিস্টেম ফাংশনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও ঠান্ডা পরিবেশে তাদের বৈচিত্র্য এবং বাস্তুসংস্থান সম্পর্কে খুবই কম জানা। চরম হিমবাহী বাসস্থানে টার্ডিগ্রেড প্রজাতির সমৃদ্ধি পার্শ্ববর্তী বাস্তুতন্ত্রের তুলনায় তুলনামূলকভাবে কম।

হিমবাহ বসবাস করা টার্ডিগ্রেড বেশিরভাগই তাদের লিমনো-টেরেস্ট্রিয়াল প্রতিরূপ থেকে আলাদা যা ডিএনএ এবং/অথবা ফেনোটাইপিক বৈষম্য দ্বারা প্রমাণিত।

৫০ মাইক্রোমিটার স্কেলে আবিষ্কৃত টার্ডিগ্রেডের নতুন একটি প্রজাতির Kararehius gregorii-এর ছবি। ক্রেডিট: Zawierucha et al.
৫০ মাইক্রোমিটার স্কেলে আবিষ্কৃত টার্ডিগ্রেডের নতুন একটি প্রজাতির Kararehius gregorii-এর ছবি।
ক্রেডিট: Zawierucha et al.

বর্ণনাকৃত গবেষণাপত্রের প্রধান লেখক Dr. Krzysztof Zawierucha এবং তার সহকর্মীরা জানান যে তারা নিউজিল্যান্ড তিনটি হিমবাহ থেকে টার্ডিগ্রেডের দুটি নতুন গণ বর্ণনা করেছেন যা একটি সমন্বিত শ্রেণীবিন্যাস পদ্ধতির মাধ্যমে বর্ণিত, যা আবার মরফোলজিকাল, মরফোমেট্রিক এবং জেনেটিক ডেটার সমন্বয়ে তৈরি।

Kopakaius নামের প্রথম গণটি অসাধারণ এবং অনন্য মরফোলজি প্রদর্শন করে যা এখনও পর্যন্ত কোনো টার্ডিগ্রেডে রিপোর্ট করা হয়নি। Kararehius নামের দ্বিতীয় গণটি পলিফাইলেটিক গণ; Adropion থেকে এসেছে বলে জানানো হয়।

প্রথম গণের তিনটি জিনগতভাবে স্বতন্ত্র প্রজাতি রয়েছে যার মধ্যে একটি, Kopakaius nicolae, বিজ্ঞানের কাছে নতুন। দ্বিতীয়টিতে Kararehius gregorii নামে একটি নতুন প্রজাতি। Adropion গণের তিনজন প্রাক্তন সদস্য রয়েছে: Kararehius behanae, Kararehius tricuspidatum, এবং Kararehius triodon।

অন্যান্য উচ্চ পর্বত হিমবাহ টার্ডিগ্রেডের মতো, Kopakaius টার্ডিগ্রেডের গাঢ় পিগমেন্টেশন আছে, কিন্তু Kararehius টার্ডিগ্রেডের পিগমেন্টেশনের অভাব রয়েছে, হিমবাহ আর্কটিক এবং অ্যান্টার্কটিক প্রজাতির মতো।

Kopakaius nicolae শুধুমাত্র হোয়াটরোয়া হিমবাহে বাস করে আর বাকি দুটি Kopakaius প্রজাতি ফক্স এন্ড ফ্রাঞ্জ জোসেফ হিমবাহে দেখা দেয়। Kararehius gregorii ফক্স এবং ফ্রাঞ্জ জোসেফ হিমবাহ বাস করে।

———

Two New Tardigrade Genera from New Zealand’s Southern Alp Glaciers Display Morphological Stasis and Parallel Evolution. Molecular Phylogenetics and Evolution (2022); DOI: 10.1016/j.ympev.2022.107634

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লাফিং গ্যাস বহির্জাগতিক জীবন সনাক্ত করতে সাহায্য করতে পারে
পরবর্তী প্রবন্ধ সব ভাল্লুকই মানুষের মতো সর্বভুক, নতুন গবেষণা বলছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?