এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এবছর নির্ভরযোগ্য অণু-তৈরির টুল উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পুরষ্কার > এবছর নির্ভরযোগ্য অণু-তৈরির টুল উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে
পুরষ্কাররসায়ন

এবছর নির্ভরযোগ্য অণু-তৈরির টুল উদ্ভাবনের জন্য রসায়নে নোবেল পুরস্কার দেয়া হয়েছে

২০২২ সালের রসায়নে নোবেল পুরষ্কার যৌথভাবে দেওয়া হয়েছে ক্যারোলিন বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে তাদের ক্লিক কেমিস্ট্রির অগ্রগতির ভূমিকা রাখার জন্য। সহজ ভাষায় অণুকে একসাথে যুক্ত করার নির্ভরযোগ্য উপায় উদ্ভাবনের জন্য।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২
হালনাগাদ: 5 অক্টোবর, 2022
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
২০২২ সালের রসায়নে নোবেল পুরষ্কার দেয়া হয় ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে।Niklas Elmehed/Nobel Prize Outreach
শেয়ার

২০২২ সালের রসায়নে নোবেল পুরষ্কার যৌথভাবে ক্যারোলিন বার্টোজি (Carolyn Bertozzi), মর্টেন মেলডাল (Morten Meldal) এবং কে. ব্যারি শার্পলেস (K. Barry Sharpless)-কে তাদের ক্লিক কেমিস্ট্রি (যা অণুকে একত্রে লিঙ্ক করে) এবং বায়োর্থোগোনাল কেমিস্ট্রি (যা জীবন্ত কোষে এই ধরনের বিক্রিয়া ঘটতে দেয়)-তে যুগান্তকারী অবদানের জন্য দেয়া হয়েছে।

ঘোষণার সময় নোবেল কমিটির সদস্য Olof Ramström বলেন,

“ক্লিক রসায়ন হল নির্দিষ্ট বিক্রিয়ার উপর ভিত্তি করে রসায়ন যা খুব দক্ষতার সাথে কাজ করে এবং প্রোডাক্ট শক্তিশালী ফলন তৈরি করতে খুব নির্ভরযোগ্য। আপনি মূলত দুটি অণু বিল্ডিং ব্লককে একসাথে খুব দক্ষ এবং ভবিষ্যদ্বাণীমূলক উপায়ে প্রচুর প্রোডাক্ট পেতে পারেন।”

তিনি আরো বলেন,

“ফার্মাসিউটিক্যাল ডেভেলপমেন্টে, ডিএনএ সিকোয়েন্সিং…এবং নতুন ম্যাটারিয়াল তৈরিতে ক্লিক কেমিস্ট্রির প্রচুর প্রয়োগ আছে।”

“বায়োর্থোগোনাল বিক্রিয়া কোষ এবং জীবের জৈব অণুগুলির ভূমিকা সম্পর্কে জানতে সাহায্য করে যেটা রোগের কারণ উৎঘটান এবং তার সমাধান হিসাবে নতুন ওষুধ বের করতে সাহায্য করে।

শার্পলেস, তার দলের সাথে, ২০০১ সালের প্রথম ক্লিক কেমিস্ট্রির ধারণাটি প্রস্তাব করেছিলেন। ২০০১ থেকে ২০০২ পর্যন্ত, মেলডাল এবং শার্পলেস এমন গ্রুপে কাজ করেছিলেন যারা স্বাধীনভাবে আবিষ্কার করেছিলেন যে তামার আয়ন (Cu+) অ্যাজিড (azide) অনু এবং অ্যালকাইন (alkyne) অণু মধ্যে বিক্রিয়া শুরু করতে ব্যবহার করা যেতে পারে।

নোবেল কমিটি জানায় যে, তিন বিজ্ঞানীর আবিষ্কার "রসায়নকে কার্যকরীতার যুগে নিয়ে গেছে" এবং "মানবজাতির জন্য সবচেয়ে বেশি সুবিধা” বয়ে আনছে। ক্রেডিট: Christine Olsson/TT News Agency/AP
নোবেল কমিটি জানায় যে, তিন বিজ্ঞানীর আবিষ্কার “রসায়নকে কার্যকরীতার যুগে নিয়ে গেছে” এবং “মানবজাতির জন্য সবচেয়ে বেশি সুবিধা” বয়ে আনছে।
ক্রেডিট: Christine Olsson/TT News Agency/AP

কয়েক বছর পরে, ২০০৪ সালে, বার্টোজি এবং তার সহকর্মীরা এক ধরণের ক্লিক বিঅ্যাকশন উদ্ভবন করেছিলেন যার জন্য তামার প্রয়োজন ছিল না। অত্যধিক ধাতু জীবিত কোষগুলির জন্য বিষাক্ত হতে পারে, তাই এই পরিবর্তনের অর্থ হল কোষের বিপাকের অন্যান্য দিকগুলিতে হস্তক্ষেপ না করে কোষের ভিতরে ধাতু-মুক্ত বিক্রিয়া ঘটতে পারে।

এই ধরনের বিক্রিয়া অবশেষে বার্টোজিকে কোষের পৃষ্ঠে পাওয়া অণুগুলিকে লেবেল করার সুযোগ করে দেয়, যাকে গ্লাইক্যান বলা হয়, ফ্লুরোসেন্ট সবুজ ট্যাগ সহ। এর ফলে জানা গেছে যে ক্যান্সার কোষে থাকা কিছু গ্লাইকান অণু টিউমার কোষকে ইমিউন সিস্টেম থেকে রক্ষা করতে সাহায্য করে। বার্টোজি এবং তার সহকর্মীরা তারপরে একটি নতুন ধরণের অ্যান্টিবডি তৈরি করেছেন যা এখন ক্লিনিকাল ট্রায়ালে পরীক্ষা করা হচ্ছে। নতুন অ্যান্টিবডি টিউমার কোষের পৃষ্ঠের গ্লাইক্যান অণু ভেঙে ফেলার জন্য এনজাইমকে গাইড করতে পারে, যা টিউমার কোষকে ইমিউন সিস্টেমের কাছে রিভিল করে দেয়। অন্যান্য গবেষকরা টিউমার কোষকে নষ্ট করতে সাহায্য করার জন্য “ক্লিকেবল অ্যান্টিবডি” ব্যবহার করছেন।

বার্তোজি তার নোবেল জেতার সংবাদের প্রতিক্রিয়ায় বলেন,

“আমি একেবারে হতবাক! হতভম্ব হয়ে বসে আছি। আমি এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না।”

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:The Nobel Prize
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০২২ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিন বিজ্ঞানী
পরবর্তী প্রবন্ধ লাফিং গ্যাস বহির্জাগতিক জীবন সনাক্ত করতে সাহায্য করতে পারে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?