এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত দৈত্যকৃতি গাছের নতুন প্রজাতি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > উদ্ভিদ > ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত দৈত্যকৃতি গাছের নতুন প্রজাতি
উদ্ভিদ

ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত দৈত্যকৃতি গাছের নতুন প্রজাতি

নতুন আবিষ্কৃত Lophopetalum tanahgambut হল এমন এক ধরণের বৃহৎ টপ ক্যানোপি গাছ যা ৪০ মিটার পর্যন্ত লম্বা হয়। এ গাছের DBH বা ভূমি থেকে ১.৩ মিটার উচ্চতায় গুড়ির ব্যাস ১.০৫ মিটার পর্যন্ত হতে পারে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ২ ডিসেম্বর, ২০২২
হালনাগাদ: 2 ডিসেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Lophopetalum tanahgambut এবং এর নি রুট সিস্টেম।Utteridge & Wijedasa
শেয়ার

নতুন শনাক্তকৃত গাছের প্রজাতিটি Celastraceae পরিবারের Lophopetalum গণের অন্তর্গত। বর্তমানে এই গণের ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, নিউ গিনি, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া এবং আন্দামান দ্বীপপুঞ্জে প্রায় ১০টি স্বীকৃত প্রজাতি রয়েছে।

Lophopetalum tanahgambut নামের নতুন প্রজাতিটি শুধুমাত্র ইন্দোনেশিয়ার সুমাত্রার দ্বীপের আর্দ্র বনভূমি (যাদেরকে পিট সোয়াম্প বন বলে) পাওয়া গেছে।

পিট সোয়াম্প বন পুষ্টির স্বল্পতা, কার্বন সমৃদ্ধতা এবং আর্দ্র অবস্থার জন্য পরিচিত। তাই এই পরিবেশে মধ্যে বেঁচে থাকার জন্য নির্দিষ্ট অভিযোজন প্রয়োজন। তবে এ জাতীয় বনভূমি নিয়ে খুবই কম গবেষণা করা হয়েছে এবং বেশিরভাগ বন কৃষি জমিতে ব্যাপক রূপান্তরিত করা হয়েছে, এখন কেবলমাত্র ১১% পিট সোয়াম্প বন অবশিষ্ট রয়েছে। তাই এই পরিবেশে উদ্ভিদের অভিযোজন সম্পর্কে আমরা অনেক কম।

Lophopetalum tanahgambut ৪০ (চল্লিশ) মিটার পর্যন্ত লম্বা হয় এবং Diameter at Breast Height (DBH) বা ভূমি থেকে ১.৩ মিটার উচ্চতায় গুড়ির ব্যাস ১.০৫ মিটার পর্যন্ত হয়। এর নি (knee) শিকড় ব্যবস্থা গাছের চারপাশে ১৫ মিটার পর্যন্ত প্রশস্ত এবং মাটির পৃষ্ঠ থেকে ১.৫ মিটার উঁচু।

এর বাকল মসৃণ, লম্বালম্বিভাবে ফাটা, হালকা থেকে ধূসর বা দুধের সাদা রঙের। ভেতরের বাকল গোলাপী কমলা থেকে ফ্যাকাশে লালচে বাদামী।

এই প্রজাতিটি হল একমাত্র পরিচিত Lophopetalum গাছ যার ৩-৪টি পাতা সিউডোভারটিসিলেট বিন্যাসে রয়েছে।

Lophopetalum tanahgambut-তে ফেব্রুয়ারি-এপ্রিল মাসে ফুল ফোটে এবং এপ্রিল-জুন মাসে ফল ধরতে দেখা যায়।

গবেষকরা নতুন প্রজাতিকে মহাবিপন্ন হিসাবে শ্রেণীবদ্ধ করার পরামর্শ দেন।

———

Lophopetalum tanahgambut, a new endemic giant tree species from peat swamp forest of Sumatera, Indonesia, with the first pseudoverticillate leaf arrangement in genus Lophopetalum (Celastraceae). Phytotaxa 573 (1); DOI: 10.11646/phytotaxa.573.1.7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Facebook (Randi Agusti)
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ বাংলাদেশের সাপের তালিকায় যুক্ত হলো নতুন সাপ
পরবর্তী প্রবন্ধ শনির চাঁদ টাইটানে মেঘের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?