এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: শনির চাঁদ টাইটানে মেঘের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > শনির চাঁদ টাইটানে মেঘের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

শনির চাঁদ টাইটানে মেঘের ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এবং হাওয়াইয়ের ডব্লিউ. এম. কেক অবজারভেটরি শনির বৃহত্তম চাঁদ টাইটানের আকাশে মেঘের আকার পরিবর্তন করতে দেখেছে, যা আমাদেরকে এর অদ্ভুত পরিবেশ বুঝতে সাহায্য করতে পারে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২২
হালনাগাদ: 5 ডিসেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
টাইটানে মেঘের ছবি। JWST (বাম) এবং Keck (ডান)।NASA, ESA, CSA, Webb Titan GTO Team, Alyssa Pagan (STScI)
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) এবং হাওয়াইয়ে অবস্থিত ডব্লিউ. এম. কেক অবজারভেটরি শনির বৃহত্তম চাঁদ টাইটানের আকাশে ভেসে থাকা মেঘের ছবি তুলেছে। তোলা ছবিগুলি গবেষকদের টাইটানের আবহাওয়ার সম্পর্কে জনাতে এবং বুঝতে সাহায্য করবে। পৃথিবী ব্যতীত একমাত্র টাইটানের পৃষ্ঠেই তরল মহাসাগর রয়েছে।

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের NIRCam দ্বারা ৪ নভেম্বর, ২০২২-এ তোলা শনির চাঁদ টাইটানের ছবি।ক্রেডিট: NASA, ESA, CSA, A. Pagan (STScI), Webb Titan GTO Team
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের NIRCam দ্বারা ৪ নভেম্বর, ২০২২-এ তোলা শনির চাঁদ টাইটানের ছবি।
ক্রেডিট: NASA, ESA, CSA, A. Pagan (STScI), Webb Titan GTO Team.

তউপরের ছবিটি গত ৪ নভেম্বর JWST দ্বারা তোলা হয়েছিল। ছবিটির শীর্ষের দিকে রয়েছে টাইটানের বৃহত্তম সমুদ্র, ক্রাকেন মেরে। সমুদ্রিটি দুটি তুলতুলে সাদা মেঘ দিয়ে ঘেরা। টাইটানের উত্তর গোলার্ধে এখন গ্রীষ্মকাল চলে। গ্রীষ্মকালের কড়া সূর্যালোকের কারণে মেঘগুলি খুব সহজেই তৈরি হয়েছে। নতুন এই পর্যবেক্ষণ এটা নিশ্চিত করে যে সমুদ্রের ওপর মেঘ মৌসুমী মেঘ।

ওয়েব NIRCam (বামে) এবং Keck NIRC-2 (ডানে) দ্বারা ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর, ২০২২-এর তারিখের মধ্যে ৩০ ঘন্টার ব্যবধানে টাইটানে মেঘের বিবর্তন।ক্রেডিট: NASA, ESA, CSA, W. M. Keck Observatory, A. Pagan (STScI). Science: Webb Titan GTO Team
ওয়েব NIRCam (বামে) এবং Keck NIRC-2 (ডানে) দ্বারা ৪ নভেম্বর থেকে ৬ নভেম্বর, ২০২২-এর তারিখের মধ্যে ৩০ ঘন্টার ব্যবধানে টাইটানে মেঘের বিবর্তন।
ক্রেডিট: NASA, ESA, CSA, W. M. Keck Observatory, A. Pagan (STScI), Webb Titan GTO Team

মেঘ সরছে বা আকৃতি পরিবর্তন করছে কিনা তা খুঁজে বের করার জন্য, JWST টিম ডব্লিউ. এম. কেক অবজারভেটরির গবেষকদের ফলো-আপ পর্যবেক্ষণ নিতে বলেছে। উপরের ডানদিকের ছবিটি ৬ই নভেম্বর. কেক-এর দ্বারা তোলা হয়েছে।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, বার্কলের Imke de Pater একটি বিবৃতিতে বলেন,

“আমরা উদ্বিগ্ন ছিলাম যে আমরা দুই দিন পর কেক-এর মাধ্যমে টাইটানের দিকে তাকালে মেঘ চলে যাবে, কিন্তু একই অবস্থানে মেঘ ছিল, দেখে মনে হচ্ছে তাদের আকৃতিতে পরিবর্তিত হয়েছে।”

পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্যের গভীরে অনুসন্ধান করার মাধ্যমে গবেষকরা টাইটানে বায়ু সঞ্চালন বুঝতে সাহায্য পারবেন। ২০২৩-এর মাঝামাঝি সময়ে JWST দিয়ে টাইটানকে আবার পর্যবেক্ষণ করা হবে। সেই পর্যবেক্ষণগুলি টাইটানের বায়ুমণ্ডল এবং পৃষ্ঠের গঠন সম্পর্কিত তথ্য প্রদান করবে এবং এই চিত্রগুলিতে কেন চাঁদের দক্ষিণ মেরু এত ​​উজ্জ্বল দেখাচ্ছে তা বিজ্ঞানীদের বুঝতে সাহায্য করতে পারে।

টাইটানের পুরু বায়ুমণ্ডল ও তরল হাইড্রোকার্বন নদী এবং সমুদ্র এটিকে জীবনের সন্ধানের জন্য একটি প্রধান স্থান করে তোলে এবং এই পর্যবেক্ষণগুলি উন্মোচন করতে পারে যে কীভাবে এটি সৌরজগতের অন্যান্য চাঁদের তুলনায় অনেক বেশি আলাদা হয়ে উঠেছে।

টাইটান সৌরজগতের একমাত্র উপগ্রহ যার ঘন বায়ুমণ্ডল রয়েছে।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
ট্যাগ:জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ইন্দোনেশিয়ায় আবিষ্কৃত দৈত্যকৃতি গাছের নতুন প্রজাতি
পরবর্তী প্রবন্ধ নেচার জার্নালের ১০ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের বিজ্ঞানী সেলিমুল হক
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?