এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে বিরল সবুজ রঙের ধূমকেতু C/2022 E3 (ZTF)
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > ৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে বিরল সবুজ রঙের ধূমকেতু C/2022 E3 (ZTF)
মহাকাশ

৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে বিরল সবুজ রঙের ধূমকেতু C/2022 E3 (ZTF)

৫০,০০০ বছর আগে পৃথিবীর পাশ দিয়ে শেষবার অতিক্রম করা ধুমকেতু আবার দেখা মিলেছে পৃথিবীর আকাশে। C/2022 E3 (ZTF) নামের ধূমকেতুটি ১লা ফেব্রুয়ারি দেখা গিয়েছে খালি চোখে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৩
হালনাগাদ: 2 ফেব্রুয়ারি, 2023
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ছবি: ২৭ জানুয়ারি, ২০২৩ সালে তোলা ধূমকেতু C/2022 E3 (ZTF)-এর ছবি।Edu INAF/Flickr
শেয়ার

নাসা-র তথ্য অনুসারে সবুজ রঙের ধূমকেতুটি শেষবার দেখা গিয়েছিলো প্রস্তর যুগ, যখন মানুষ এবং নিয়ান্ডারথালরা পৃথিবীতে সহাবস্থান করছিল। গত বুধবার (১লা ফ্রেব্রুয়ারি, ২০২৩) ধূমকেতুটি আবার পৃথিবীর নিকটতম স্থানে অবস্থান করে যার দূরত্ব ছিলো ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪ কোটি ২০ লাখ কিলোমিটার এবং তারপর আবার পারি জমায় মহাকাশের অতল সমুদ্রে। যদিও এটি কবে নাগাদ আবার দেখা যাবে পৃথিবীর আকাশে দেখা যাবে তা বিচার করা কঠিন, তবে ধারণা করা হয়, হয়তো লক্ষ-লক্ষ বছর ধরে আর দেখা যাবে না একে।

২০২২ সালের ২ মার্চ বিরল এই সবুজ ধুমকেতুর আবিষ্কার করেছিলেন আমেরিকার ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির পরিচালিন পালোমার অবজারভেটরি-র জিকি ট্রানসিয়েন্ট ফেসিলিটি (ZTF)-এর জ্যোতির্বিজ্ঞানীরা। এর নাম দেয়া হয় C/2022 E3 (ZTF)।

এক বছরেরও কম আগে আবিষ্কৃত, সবুজ ধূমকেতুটি প্রথমদিকে উত্তরের রাতের আকাশে দূরবীণ এবং ছোট টেলিস্কোপ এমনকি উত্তর গোলার্ধের অন্ধকার কোণে খালি চোখেও দেখা যাচ্ছিলো। বাংলাদেশের আকাশে ১ তারিখে সন্ধ্যার পরেই উত্তর-পশ্চিম আকাশে দেখা গিয়েছিলো। তবে উজ্জলতা কম থাকায় এবং আকাশে চাঁদ থাকায় সাথে আলোক দূষণের ফলে খালি চোখে দেখা খুবই কষ্টকর ছিলো। ১০ই ফেব্রুয়ারির মধ্যে, এটি মঙ্গল গ্রহের কাছাকাছি চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ধুমকেতুরটির সবুজ রঙের পেছনে কারণ এর নিউক্লিয়াসকে ঘিরে থাকা গ্যাস ক্লাউড বা কোমাতে থাকা কার্বন।

ধূমকেতু C/2022 E3.ক্রেডিট: Dan Bartlett/NASA
ধূমকেতু C/2022 E3.
ক্রেডিট: Dan Bartlett/NASA

ধূমকেতুটি ২০২০ সালের Neowise বা ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে শেষের দিকে Hale-Bopp এবং Hyakutake এর মতো উজ্জ্বল ছিলো না। কিন্তু বিজ্ঞানীদের ভালোমতো পর্যবেক্ষণ করার জন্য যথেষ্ট উজ্জাল ছিলো।

ধূমকেতুর কক্ষপথ দেখে ধারণা করা যাচ্ছে, এটি আমাদের সৌরজগতের শেষ কোণে থাকা উর্ট ক্লাউড (Oort Cloud) থেকে এসেছে। এই উর্ট ক্লাউড হলো প্লুটো গ্রহেরও পিছনে অবস্থিত কোটি কোটি ধূমকেতু ও গ্রহাণুর আবাসস্থল।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ কেন প্রাচীন রোমানদের তৈরি কংক্রিট এত টেকসই ছিল?
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা নতুন এক ধরণের বরফ আবিষ্কার করেছেন অত্যন্ত ঠান্ডা ইস্পাত বল ব্যবহার করে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?