এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞানীরা নতুন এক ধরণের বরফ আবিষ্কার করেছেন অত্যন্ত ঠান্ডা ইস্পাত বল ব্যবহার করে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > বিজ্ঞানীরা নতুন এক ধরণের বরফ আবিষ্কার করেছেন অত্যন্ত ঠান্ডা ইস্পাত বল ব্যবহার করে
পদার্থবিজ্ঞান

বিজ্ঞানীরা নতুন এক ধরণের বরফ আবিষ্কার করেছেন অত্যন্ত ঠান্ডা ইস্পাত বল ব্যবহার করে

বিজ্ঞানীরা 'medium-density amorphous ice (মাঝারি-ঘনত্বের নিরাকার বরফ)' নামক নতুন এক ধরনের বরফ তৈরি করেছেন যার ঘনত্ব এবং কাঠামো তরল পানির ঘনত্ব এবং কাঠামোর সাথে মিলে যায়। নিম্ন তাপমাত্রায় পানির অদ্ভুত আচরণ বুঝতে সাহায্য করতে পারে নতুন এই আবিষ্কার।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩
হালনাগাদ: 4 ফেব্রুয়ারি, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
সাধারণ বরফের সাথে খুব ঠান্ডা ইস্পাতের বল বিয়ারিংয়ের সংঘর্ষের মাধ্যমে নতুন আবিষ্কৃত বরফটি তৈরি করা হয়।Christoph Salzmann
শেয়ার

গবেষকরা বরফের সম্পূর্ণ এক নতুন রূপ খুঁজে পেয়েছেন। বরফটি amorphous বা নিরাকার, যার অর্থ সাধারণ বরফের মতো এর কোনো সুগঠিত স্ফটিক কাঠামো নেই।

সাধারণত যখন পানি জমে যায়, তখন এটি স্ফটিক হয়ে যায় এবং এর অণুগুলি ষড়ভুজাকার কঠিন কাঠামোতে রূপান্তরিত হয়ে বরফ তৈরি করে। বরফ তার তরল আকারের তুলনায় কম ঘন অর্থাৎ ঘনত্ব কম। কিন্তু ‘নিরাকার বরফ’ আলাদা।

আমরা ইতিমধ্যে দুই ধরনের নিরাকার/আকার বিহীন বরফ সম্পর্কে জানি: উচ্চ-ঘনত্বের এবং নিম্ন-ঘনত্বের। মাঝখানে একটি ফাঁক ছিল, এবং গবেষকরা ভেবেছিলেন মাঝারি-ঘনত্বের নিরাকার বরফ বা MDA (medium-density amorphous) তৈরি করার কোন উপায় নেই। কিন্তু যখন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের Christoph Salzmann এবং তার সহকর্মীরা সাধারণ বরফ (যার একটি ষড়ভুজাকার স্ফটিক কাঠামো রয়েছে) এবং স্টিলের বল বিয়ারিং হিমাঙ্কের নিচে ২০০ (-২০০° সে.) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠাণ্ডা করা একটি টাম্বলারে রাখেন, তখন ঝাঁকুনি দ্বারা উৎপাদিত লব্ধি বল (shear force) মাঝারি-ঘনত্বের নিরাকার বরফ বা MDA তৈরি করেছিলো। বরফটি একটি সাদা দানাদার পাউডার হিসাবে তৈরি হয়েছিল যা ধাতব বলের সাথে আটকে ছিলো।

গবেষকরা এক্স-রে ডিফ্র্যাকশনের মাধ্যমে সেই সাদা দানাদার পাউডারের গঠন পর্যবেক্ষণ করেন। তারা দেখতে পান যে, এর আণুবিক ঘনত্ব তরল পানির মতো এবং এর গঠনের কোনো ঠিক ঠিকানা নেই অর্থাৎ কোনো স্ফটিক তৈরি হয় নি।

গবেষকরা তাদের তৈরি ফলাফলকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের দ্বারা তৈনি মডেলের সাথে মিলেছে। মডেলেটি এই পদ্ধতিতে সাধারণ বরফ ভেঙে গেলে কী হবে তা ভবিষ্যদ্বাণী করে।

যদিও কোনো নিরাকার বরফ পৃথিবীতে প্রাকৃতিক ভাবে তৈরি হয় না। তবে মহাকাশে এদের উপস্থিত অনেক। যেমন ধূমকেতু আসলে কম-ঘনত্বের নিরাকার বরফের এক বড় টুকরো।

শনির চাঁদ এনসেলাডাস শনিকে প্রদক্ষিণ করার সাথে-সাথে এর পৃষ্ঠের বরফের প্লেটগুলি জোয়ারের বলের কারণে একে অপরের সাথে ঘর্ষনে লিপ্ত হয়। এসময় ঘন, 'নিরাকার' বরফ তৈরি হতে পারে।ক্রেডিট: NASA/JPL/Space Science Institute
শনির চাঁদ এনসেলাডাস শনিকে প্রদক্ষিণ করার সাথে-সাথে এর পৃষ্ঠের বরফের প্লেটগুলি জোয়ারের বলের কারণে একে অপরের সাথে ঘর্ষনে লিপ্ত হয়। এসময় ঘন, ‘নিরাকার’ বরফ তৈরি হতে পারে।
ক্রেডিট: NASA/JPL/Space Science Institute

আমাদের সৌরজগতের কিছু উপগ্রহে, যেমন বৃহস্পতির চাঁদ ইউরোপা এবং শনির চাঁদ এনসেলাডাস, বরফযুক্ত পৃষ্ঠ রয়েছে। যদি এই ধরনের চাঁদের দুটি বরফযুক্ত অঞ্চল জোয়ারের কারণে একসাথে ঘষা খায়, তবে তারা গবেষকরা ব্যবহার করা একই শিয়ারিং প্রক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে মাঝারি-ঘনত্বের নিরাকার বরফ তৈরি করতে পারে।

যেহেতু সাধারণ বরফ থেকে ‘মাঝারি-ঘনত্বের নিরাকার’ বরফের ঘনত্ব বেশি ফলে এই ঘনত্বের বৃদ্ধি ভূপৃষ্ঠে ফাঁক তৈরি করতে পারে। বরফ একসাথে ফাটলে চাঁদে বাধা সৃষ্টি হতে পারে ফলে বরফের ব্যাপক ধস হতে পারে। যা বরফের চাঁদের ভূ-পদার্থবিদ্যার ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে। এর ফলে, এই চাঁদে বরফের পৃষ্ঠের নীচে থাকা তরল-পানির মহাসাগরের সম্ভাব্য বাসযোগ্যতার জন্য প্রভাব থাকতে পারে।

গবেষণার ফলাফলটি আজকে বিখ্যাত বিজ্ঞান জার্নাল Science-এ প্রকাশিত হয়।

———

Medium-density amorphous ice. Science (2023) 379 (6631): 474-478;
DOI: 10.1126/science.abq2105

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে বিরল সবুজ রঙের ধূমকেতু C/2022 E3 (ZTF)
পরবর্তী প্রবন্ধ ল্যাব ছাড়া দেশ সেরা বিজ্ঞানী!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?