এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রোটিন স্ট্রাকচার ও ডিজাইন নিয়ে কাজ করে ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পুরষ্কার > প্রোটিন স্ট্রাকচার ও ডিজাইন নিয়ে কাজ করে ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পুরষ্কাররসায়ন

প্রোটিন স্ট্রাকচার ও ডিজাইন নিয়ে কাজ করে ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে ২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে প্রোটিনের গঠন প্রেডিক্ট এবং নতুন প্রোটিন ডিজাইন করার গবেষণার জন্য।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 11 অক্টোবর, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ডেভিড বেকার (বামে) নতুন প্রোটিন তৈরি করার উপায় বের করেছেন। ডেমিস হাসাবিস (মাঝখানে) এবং জন জাম্পার (ডানে) প্রোটিনের গঠন প্রেডিক্ট করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা টুল তৈরি করেছেন।Niklas Elmehed/Nobel Prize Outreach
শেয়ার

২০২৪ সালের রসায়নে নোবেল পুরস্কার ডেভিড বেকার, ডেমিস হাসাবিস এবং জন জাম্পারকে দেওয়া হয়েছে প্রোটিনের গঠন (যা জীবের সকল ক্রিয়াকলাপের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ) বোঝার ব্যাপারে যুগান্তকারি আবিষ্কারের জন্য।

প্রতিটি প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড নামে একটি অণুর স্ট্রিং দিয়ে। এই স্ট্রিংটি ভাঁজ করলেই পাওয়া যায় একটি প্রোটিন। তবে, কীভাবে স্ট্রিংটি ভাঁজ হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কখনো কাগজের পাখার মতো ভাঁজ হতে পারে, আবার কখনো সর্পিল আকারে বাঁকতে পারে, অথবা কাগজের টুকরার মতো গুটিয়ে যেতে পারে। এই ভাঁজের ধরন অ্যামিনো অ্যাসিডের ক্রমের উপর নির্ভর করে এবং প্রোটিনের আকৃতির সম্ভাব্য রূপ কেমন হবে তার এক বিশাল সম্ভাবনা রয়েছে।

যেমন একটি চাবির আকৃতি নির্ধারণ করে কোন তালা খোলা যাবে, তেমনই প্রোটিনের আকৃতি জীব দেহে তার ভূমিকা নির্ধারণ করে। নোবেল কেমিস্ট্রি কমিটির সদস্য জোহান অকভিস্ট সংবাদ সম্মেলনে বলেছিলেন, “প্রোটিন কীভাবে কাজ করে তা বুঝতে হলে, আপনাকে জানতে হবে এগুলো দেখতে কেমন। আর এ বছরের নোবেল পুরস্কারপ্রাপ্তরা সেটাই করেছেন।”

১৯৯৮ সালে, সিয়াটেলের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ডেভিড বেকার এবং তার সহকর্মীরা রোজেটা (Rosetta) নামে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছিলেন যা একটি সর্ট অ্যামিনো অ্যাসিডের সিকুয়েন্স নিয়ে এর প্রোটিনের ত্রিমাত্রিক (৩ডি) গঠন কেমন হবে তা প্রেডিক্ট করতে পারত। তবে ২০০৩ সালে বেকারের দলের প্রকৃত অগ্রগতি আসে যখন তারা এই ধারণাটিকে উল্টে দেয়। তারা প্রকৃতিতে বিদ্যমান নয় এমন একটি কল্পিত ৩ডি প্রোটিন আঁকেন এবং রোজেটাকে একটি অ্যামিনো অ্যাসিড সিকুয়েন্স বের করতে বলে যা সেই কাঠামোতে ভাঁজ হবে।

রোজেটা সফলভাবে সেটা করতে সক্ষম হয়। বেকারের দল যখন ল্যাবরেটরিতে অ্যামিনো অ্যাসিডের সিকুয়েন্স তৈরি করল, তখন তারা দেখতে পেলো যে রোজেটা-এর প্রেডিক্ট করা অনুসারে প্রোটিনে ভাঁজ হল। সেই সময় থেকে, বেকার অনেক ডিজাইনার প্রোটিন তৈরি করেছেন, যার মধ্যে একটি ফেন্টানিল সনাক্ত করতে পারে এবং অন্যটি করোনাভাইরাসকে বাধা দেয়।

“ডেভিড বেকার প্রোটিনের কাঠামোর একটি সম্পূর্ণ নতুন দুনিয়া উন্মোচন করেছেন, যা আমরা আগে কখনও দেখিনি। যেখানে কল্পনাই সীমা নির্ধারণ করে দেয় যে আপনি কি করতে পারবেন।”, অকভিস্ট বলেন।

ডেমিস হাসাবিস এবং জন জাম্পারের পুরস্কারের অংশ এসেছে প্রোটিন কাঠামোর প্রেডিক্ট করার ক্ষেত্রে অগ্রগতির জন্য। ২০১৮ সালে, এই দুই কম্পিউটার বিজ্ঞানী, তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার দক্ষতা ব্যবহার করে আলফাফোল্ড (AlphaFold) নামের একটি কৃত্রিম বুদ্ধিমান মডেল তৈরি করেন যা, অ্যামিনো অ্যাসিড সিকুয়েন্স থেকে প্রোটিন কাঠামো প্রেডিক্ট করতে পারে প্রায় ৬০ শতাংশ নির্ভুলতার সাথে। দ্বিতীয় ভার্সন আলফাফোল্ড২ (AlphaFold2), X-ray crystallography পদ্ধতির প্রায় সমান মানের ফলাফল দিতে পারত।

আলফাফোল্ড (AlphaFold) দল এখন পর্যন্ত জানা প্রায় ২০০ মিলিয়ন প্রোটিন স্ট্রাকচার প্রেডিক্ট করেছ। জীববিজ্ঞানীরা আলফাফোল্ড ব্যবহার করে sea cucumber এবং হানি বি এর জিনোমে থাকা এমন প্রোটিন প্রেডিক্ট করে যা ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধ করে।

১১ মিলিয়ন সুইডিশ ক্রোনর বা প্রায় ১ মিলিয়ন ডলারের মোট পুরস্কার তিনজন বিজয়ীর মধ্যে ভাগ করা হবে। বেকার অর্ধেক পাবেন, এবং হাসাবিস এবং জাম্পার বাকি অর্ধেক ভাগাভাগি করবেন।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০০ কোটি বছরের পুরনো শিলায় প্রাচীনতম জীবিত জীবের সন্ধান
পরবর্তী প্রবন্ধ অবশেষে সন্ধান মিললো শনির প্রথম ট্রোজান গ্রহাণুর
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?