এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ২০০ কোটি বছরের পুরনো শিলায় প্রাচীনতম জীবিত জীবের সন্ধান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রকৃতি > ২০০ কোটি বছরের পুরনো শিলায় প্রাচীনতম জীবিত জীবের সন্ধান
প্রকৃতিপ্রাণী

২০০ কোটি বছরের পুরনো শিলায় প্রাচীনতম জীবিত জীবের সন্ধান

বিজ্ঞানীরা ২০০ কোটি বছরের পুরনো শিলায় পৃথিবীর সবচেয়ে পুরনো জীবন্ত জীবের সন্ধান পেয়েছেন। এই জীবগুলো আগের রেকর্ডধারীদের তুলনায় ১৯০ কোটি বছর বেশি পুরনো।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 9 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
সবুজ রঙের রঞ্জক নমুনার জীবগুলির ডিএনএ হাইলাইট করে।Suzuki et al./Microbial Ecology
শেয়ার

এই জীবন্ত জীবগুলো দক্ষিণ আফ্রিকার বুশভেল্ড ইগনিয়াস কমপ্লেক্স নামে একটি অঞ্চলে প্রায় ৫০ ফুট গভীরে সিল করা শিলার ফাটলে পাওয়া গেছে। এই শিলা নমুনাটির আকার প্রায় ১ ফুট, অনেক পুরনো। এই আবিষ্কার বিজ্ঞানীদের পৃথিবী এবং এমনকি মঙ্গল গ্রহেও প্রথম জীবন সম্পর্কে আরও জানার সুযোগ করে দেবে।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষকরা গবেষণা করে এমন তথ্য বের করে। গবেষণা পত্রটি ২ অক্টোবর, ২০২৪ তারিখে Microbial Ecology জার্নালে প্রকাশিত হয়। এর আগেও ২০২০ সালে প্রাচীনতম জীব আবিষ্কার তারাই করেছিল। গবেষণার প্রধান লেখক এবং টোকিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়োহে সুজুকি বলেন, এত পুরনো শিলায় জীবনের সন্ধান পাওয়া এক্সাইটিং। ২০০ কোটি বছরের পুরনো শিলা বাসযোগ্য হতে পারে কিনা তা এখন নিশ্চিত।

জীবগুলোর বয়স নিশ্চিত করার জন্য গবেষকরা ইলেকট্রন মাইক্রোস্কোপি এবং ইনফ্রারেড স্পেকট্রোস্কোপির মতো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছেন, যাতে নমুনা সংগ্রহ বা বিশ্লেষণের সময় জীবের নমুনা নষ্ট না হয়। জীবাণুর ডিএনএ এবং প্রোটিন পরীক্ষা করে তারা নিশ্চিত করেছেন যে জীবাণুগুলো জীবিত ছিল এবং এই শিলার ফাটলের মধ্যেই ছিল শ কোটি বছর ধরে।

মূল নমুনা যেখানে জীব পাওয়া গেছে।ক্রেডিট: Y. Suzuki
মূল নমুনা যেখানে জীব পাওয়া গেছে।
ক্রেডিট: Y. Suzuki

এই জীবাণুগুলো এত বছর টিকে থাকতে পেরেছে তাদের পরিবেশের কারণে। বুশভেল্ড ইগনিয়াস কমপ্লেক্স দক্ষিণ আফ্রিকার একটি বড় অঞ্চল, যেখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে, যার মধ্যে বিশ্বের প্রায় ৭০ শতাংশ প্লাটিনাম পাওয়া যায়। কোটিকোটি বছর আগে, পৃথিবীর পৃষ্ঠের নীচে আগ্নেয়গিরির ম্যাগমা ধীরে ধীরে ঠাণ্ডা হয়, যার ফলে শিলায় ফাটল তৈরি হয় এবং পরে তা মাটির দ্বারা সিল করা হয়ে যায়। এই ফাটলগুলো তখন জীবাণুদের জন্য নিরাপদ আশ্রয়স্থল পরিণত হয়, যেখানে তারা অতি ধীরে বিকশিত হতে থাকে।

এই আবিষ্কার শুধু পৃথিবী নয় মঙ্গল গ্রহে জীবনের সম্পর্কে জানতে সাহায্য করতে পারে। নাসার রোভারের আনা নমুনাগুলোর বয়সও এই শিলার মতোই হবে বলে আশা করা হচ্ছে। সুজুকি বলেন, পৃথিবীর শিলায় জীবাণুর সন্ধান পাওয়া মঙ্গল গ্রহ থেকে আনা নমুনাগুলোতে জীবনের সম্ভাবনা সম্পর্কে আরও উৎসাহ জাগাচ্ছে।

–––

Subsurface Microbial Colonization at Mineral-Filled Veins in 2-Billion-Year-Old Mafic Rock from the Bushveld Igneous Complex, South Africa. Microbial Ecology (2024).
DOI: 10.1007/s00248-024-02434-8

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন হপফিল্ড ও হিন্টন
পরবর্তী প্রবন্ধ প্রোটিন স্ট্রাকচার ও ডিজাইন নিয়ে কাজ করে ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?