এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: অবশেষে সন্ধান মিললো শনির প্রথম ট্রোজান গ্রহাণুর
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > অবশেষে সন্ধান মিললো শনির প্রথম ট্রোজান গ্রহাণুর
জ্যোতির্বিজ্ঞান

অবশেষে সন্ধান মিললো শনির প্রথম ট্রোজান গ্রহাণুর

জ্যোতির্বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল নিশ্চিত করেছে যে "2019 UO14" শনির একটি ট্রোজান গ্রহাণু। দলটি তাদের এই গবেষণা সম্পর্কে একটি প্রবন্ধ arXiv প্রিপ্রিন্ট সার্ভারে প্রকাশ করেছে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 15 অক্টোবর, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
শনি তার অসাধারণ রিং এবং অসংখ্য উপগ্রহের জন্য পরিচিত তবে এগুলোই গ্রহটির একমাত্র সঙ্গী নয়। এবার শনির প্রথম পরিচিত ট্রোজান আবিষ্কৃত হয়েছে।USGS/JPL/NASA
শেয়ার

ট্রোজান গ্রহাণু (Trojan asteroid) হল এমন এক ধরণের গ্রাহণু যা সূর্যের চারপাশে একটি নিকটবর্তী গ্রহের সাথে প্রায় একই পথ অনুসরণ করে প্রদক্ষিণ করে। অন্যান্য জায়ান্ট গ্রহের থাকলেও জ্যোতির্বিজ্ঞানীরা অবশেষে এমন একটি গ্রহাণু খুঁজে পেয়েছেন, যা সূর্যকে প্রদক্ষিণ করার সময় শনির সাথে তাল মিলিয়ে চলছে।

পল উইগার্ট, কানাডার লন্ডনের ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়ের একজন জ্যোতির্বিজ্ঞানী এব্যাপারে বলেন, “শনি কিছুটা অড ছিল। এটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ হওয়ার সত্ত্বেও এর কোনো ট্রোজান ছিল না।”

শনির মতো, নতুন গ্রহাণুটিও প্রায় ৩০ বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এটি কক্ষপথে শনির ৬০ ডিগ্রি সামনে অবস্থান করছে।

সৌরজগতের বেশিরভাগ গ্রহাণু মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। ১৯০৬ সালে জার্মান জ্যোতির্বিজ্ঞানী ম্যাক্স উলফ প্রথম ট্রোজান আবিষ্কার করেন, যার নাম দেন একিলিস। ট্রোজানটি বৃহস্পতির কক্ষপথের ৬০ ডিগ্রি সামনে সূর্যকে প্রদক্ষিণ করছে। তারপর থেকে, জ্যোতির্বিদরা হাজার-হাজার ট্রোজান গ্রহাণু খুঁজে পেয়েছেন — যার মধ্যে কিছু বৃহস্পতির ৬০ ডিগ্রি সামনে এবং কিছু ৬০ ডিগ্রি পেছনে। নাসার মহাকাশযান লুসি ২০২৭ থেকে ২০৩৩ সালের মধ্যে আটটি ট্রোজান ঘুরে দেখবে।

অন্যান্য ট্রোজান এবং সেন্টোরের সাথে 2019 UO<sub>14</sub> এর তুলনা (ম্যাজেন্টা তারকা)। ক্রেডিট: arXiv (2024)
অন্যান্য ট্রোজান এবং সেন্টোরের সাথে 2019 UO14 এর তুলনা (ম্যাজেন্টা তারকা)। ক্রেডিট: arXiv (2024)

বৃহস্পতি ছাড়াও ট্রোজান গ্রহাণু ইউরেনাস, নেপচুন, এমনকি পৃথিবী এবং মঙ্গলের কক্ষপথেও বিদ্যমান।

হাওয়াইতে ২০১৯ সালে টেলিস্কোপে তোলা একটি ছবিতে নতুন এই গ্রহাণুটি ধরার পরে। তখন অস্ট্রেলিয়ার একজন শৌখিন জ্যোতির্বিজ্ঞানী অ্যান্ড্রু ওয়াকার পরামর্শ দেন যে এই বস্তুটি শনির ট্রোজান হতে পারে — যদি এটি সূর্যকে প্রদক্ষিণের জন্য সঠিক কক্ষপথে থাকে।

আমাদের সৌরজগতের কোনো কিছুর সঠিক কক্ষপথ পেতে হলে বিভিন্ন টেলিস্কোপ থেকে দীর্ঘ সময় ধরে এর অনেকগুলো পর্যবেক্ষণ ডেটা থাকা গুরুত্বপূর্ণ। তাই চীনের ম্যাকাও ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানী মান-টু হুই এই গ্রহাণুটির পূর্ববর্তী ছবি খুঁজতে এবং নতুন পর্যবেক্ষণ করতে পরিকল্পনা করেন। ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত গ্রহাণুটির অবস্থানের ডেটা বিশ্লেষণ এটা নিশ্চিত করেছে যে এটি আসলেই একটি ট্রোজান। 2019 UO14 নামকরণ করা এই গ্রহাণুটি প্রায় ১৩ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যা মঙ্গলের দুইটি চাঁদের মধ্যে ছোটটি, ডিমোসের আকারের সমান।

জ্যোতির্বিজ্ঞানী কার্লোস ডে লা ফুয়েন্তে মার্কোস, যিনি এই আবিষ্কারের সাথে যুক্ত ছিলেন না, বলেছেন যে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে শনির ট্রোজানের প্রেডিকশন করে এসেছেন। তবে সঠিক পর্যবেক্ষণ সম্ভব হয়নি শনির ট্রোজানদের কক্ষপথ অস্থিতিশীল হওয়ার কারণে। কারণ হিসাবে শনির দুইপাশে বৃহৎ দুটি গ্রহের অবস্থানকে ধরা হচ্ছে। বৃহস্পতির বিশাল মহাকর্ষ শনির ট্রোজানকে ধীরে ধীরে টানার ফলে এর কক্ষপথ আরও বেশি উপবৃত্তাকার হয়ে যায়। তখন গ্রহাণুটি বৃহস্পতি বা ইউরেনাসের এত কাছে চলে আসে যে ট্রোজান কক্ষপথ থেকে বের হয়ে যায়।

গবেষকরা অনুমান করছেন যে এই গ্রহাণুটি প্রায় ২০০০ বছর ধরে ট্রোজান ছিল এবং ভবিষ্যতে আর মাত্র ১০০০ বছর এভাবে ট্রোজান হিসেবে থাকবে। শনির সাথে সম্পর্কের আগে, গ্রহাণুটি সম্ভবত একটি সেন্টাউর ছিল।

গবেষকরা ধারণা করছেন যে এটি সম্ভবত শনির একমাত্র ট্রোজান নয়, আরো ট্রোজেন আবিষ্কার হতে পারে।

–––

2019 UO14: A Transient Trojan of Saturn, arXiv (2024).
DOI: 10.48550/arxiv.2409.19725

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রোটিন স্ট্রাকচার ও ডিজাইন নিয়ে কাজ করে ২০২৪ সালের রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
পরবর্তী প্রবন্ধ প্লুটোনিয়ামের নতুন আইসোটোপ সংশ্লেষণ করেছেন পদার্থবিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?