এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্লুটোনিয়ামের নতুন আইসোটোপ সংশ্লেষণ করেছেন পদার্থবিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > প্লুটোনিয়ামের নতুন আইসোটোপ সংশ্লেষণ করেছেন পদার্থবিজ্ঞানীরা
পদার্থবিজ্ঞান

প্লুটোনিয়ামের নতুন আইসোটোপ সংশ্লেষণ করেছেন পদার্থবিজ্ঞানীরা

চীনের একদল পদার্থবিজ্ঞানীদের আবিষ্কৃত নতুন আইসোটোপ, প্লুটোনিয়াম-২২৭ এর অর্ধায়ু ০.৭৮ সেকেন্ড।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 15 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
নিউক্লিয়ার চার্টের ৮৭≤Z≤৯৭ এবং ১১২≤N≤১৩৬ অঞ্চলে নতুন আবিষ্কৃত প্লুটোনিয়াম-২২৭ (লাল তারকা) এবং ১২টি নিউক্লাইড (নীল তারকা) দেখা যাচ্ছে।Huabin Yang
শেয়ার

চাইনিজ একাডেমি অব সায়েন্সেস (CAS) এর অধীনে ইন্সটিটিউট অব মডার্ন ফিজিক্স (IMP) এর গবেষকরা সফলভাবে একটি নতুন প্লুটোনিয়াম আইসোটোপ, প্লুটোনিয়াম-২২৭ সংশ্লেষণ করেছেন। এই গবেষণাটি গত ৩ অক্টোবর, ২০২৪ এ Physical Review C জার্নালে প্রকাশিত হয়।

এই আবিষ্কারটি নিউক্লিয়ার ফিজিক্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ট্রান্সইউরেনিয়াম ইলিমেন্টের ক্ষেত্রে, মানে যেই পরমাণুগুলো পর্যায় সারণীতে ইউরেনিয়ামের পরে অবস্থান করে।

প্লুটোনিয়াম-২২৭ হল IMP কর্তৃক আবিষ্কৃত ৩৯তম নতুন আইসোটোপ, এবং এটি প্রথম প্লুটোনিয়াম আইসোটোপ যা চীনা বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন।

প্লুটোনিয়াম-২২৭ বিশেষভাবে ইউনিক কারণ এটি একটি “খুব কম নিউট্রন সম্পন্ন প্লুটোনিয়াম আইসোটোপ”। এই বিরল আইসোটোপটি তৈরি করার জন্য, গবেষণা দলটি হেভি আয়ন রিসার্চ ফ্যাসিলিটি ইন লানঝাউ (HIRFL) এ ফিউশন ইভাপোরেশন প্রতিক্রিয়া ব্যবহার করেছেন।

তারা একটি বিশেষায়িত যন্ত্র, স্পেকট্রোমিটার ফর হেভি অ্যাটমস এন্ড নিউক্লিয়ার স্ট্রাকচার (SHANS) নামে পরিচিত গ্যাস-ভর্তি রিকয়েল সেপারেটর ব্যবহার করেন। নবম পর্যবেক্ষিত ডিকে চেইন থেকে, গবেষকরা প্লুটোনিয়াম-২২৭ এর 𝛼-কণা শক্তি এবং হাফ-লাইফ প্রায় ৮১৯১ কেভি এবং ০.৭৮ সেকেন্ড হিসাবে মাপেন। এই ডেটাগুলো বিদ্যমান প্লুটোনিয়াম আইসোটোপগুলোর সিস্টেমেটিক্সের সাথে বেশ ভালোভাবে মিলে যায়।

IMP-এর প্রফেসর গান জাইগু বলেন, “আমরা নিপ্টুনিয়াম আইসোটোপগুলোর মধ্যে শেল ক্লোজারের উপস্থিতি আবিষ্কার করেছি। তবে, পরীক্ষামূলক ডেটার অনুপস্থিতির কারণে প্লুটোনিয়াম আইসোটোপগুলোর ক্ষেত্রে এই ক্লোজারের দৃঢ়তা এখনো অজানা।”

গবেষণা দলটি আরও প্লুটোনিয়াম আইসোটোপ নিয়ে গবেষণা করার পরিকল্পনা করছে, যার মাধ্যমে প্লুটোনিয়ামের শেলের পরিবর্তন সম্পর্কে গভীরতর ধারণা পাওয়া যাবে।

–––

𝛼 decay of the new isotope 227Pu. Physical Review C (2024)
DOI: 10.1103/PhysRevC.110.044302

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অবশেষে সন্ধান মিললো শনির প্রথম ট্রোজান গ্রহাণুর
পরবর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?