এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম
জীবাশ্ম বিজ্ঞান

এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 21 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের গ্যানঝৌ শহরে আবিষ্কৃত নতুন ধরনের ডাইনোসরের ডিমের জীবাশ্ম দেখা যাচ্ছে।China University of Geosciences (Wuhan)
শেয়ার

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত একদল গবেষক ২০২১ সালে কিছু ছোট জীবাশ্ম ডিম আবিষ্কার করেন। এই ডিমটিই এখন পর্যন্ত পাওযা সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম। হিস্টোরিকাল বায়োলজি জার্নালে প্রকাশিত তাদের গবেষণাপত্রে তারা ডিমগুলি কোথায় পাওয়া গেছে, সেগুলো নিয়ে গবেষণার জন্য ব্যবহৃত প্রযুক্তি এবং গবেষকরা ডিম সম্পর্কে কী শিখেছেন, তা বর্ণনা করেছেন।

এই নতুন আবিষ্কারের আগে, সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম ছিল ৪৫.৫ মিলিমিটার লম্বা, ৪০.৪ মিলিমিটার প্রশস্ত এবং ৩৪.৪ মিলিমিটার গভীর। নতুন আবিষ্কৃত ডিমের মধ্যে সবচেয়ে ছোটটির দৈর্ঘ্য মাত্র ২৯ মিলিমিটার।

এই ডিমগুলো ২০২১ সালে দক্ষিণ-পূর্ব চীনের গ্যানঝৌ শহরের কাছের একটি কন্সট্রাকশন সাইটে পাওয়া গিয়েছিল। এই অঞ্চলটি ডাইনোসরের ডিম খুঁজে বের করার জন্য পৃথিবীর অন্যতম সেরা অঞ্চল হিসেবে পরিচিত। ছয়টি ডিম একসাথে ফসিলাইজড হয়ে ছিলো। সবগুলো ডিমই তুলনামূলকভাবে ভালো অবস্থায় ছিল।

তিন বছরের সতর্ক বিশ্লেষণের পর, গবেষক দলটি জানতে পারেন যে ডিমের ভেতরের প্রাণীগুলি নন-এভিয়ান থেরাপোড ছিল। তারা আরও প্রমাণ পেয়েছে যে এগুলো একটি অজানা প্রজাতির অন্তর্গত, যাকে দলটি Minioolithus ganzhouensis নামে অভিহিত করেছে। ডিমগুলোর বয়স ৮ কোটি বছর, অর্থাৎ ক্রিটেসিয়াস যুগের শেষের দিকের।

গবেষকরা ইলেকট্রন ব্যাকস্ক্যাটার ডিফ্র্যাকশন প্রযুক্তি ব্যবহার করে ডিমের খোলস এবং ভেতরের প্রাণীর সামগ্রিক চিত্র তুলতে পেরেছেন।

গবেষক দলটি ডিম নিয়ে আরও গবেষণা করার পরিকল্পনা করছে। তারা ইতিমধ্যে ডাইনোসররা কীভাবে তাদের বাসা তৈরি করত সে সম্পর্কে নতুন তথ্য সংগ্রহ করেছে। গবেষকরা আশাবাদী যে তারা কোন ডাইনোসর এগুলো পেড়েছিল তা নির্ধারণ করতে পারবে এবং সেখান থেকে ডিমের ভেতরে ডাইনোসর কিভাবে বৃদ্ধি পেত সেই প্রক্রিয়া সম্পর্কে আরও শিখতে পারবে।

–––

The smallest known complete dinosaur fossil eggs from the Upper Cretaceous of South China,
Historical Biology (2024).
DOI: 10.1080/08912963.2024.2409873

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্লুটোনিয়ামের নতুন আইসোটোপ সংশ্লেষণ করেছেন পদার্থবিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ দক্ষিণ আমেরিকায় নতুন প্রজাতির পাখি আবিষ্কার
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?