এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: দক্ষিণ আমেরিকায় নতুন প্রজাতির পাখি আবিষ্কার
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > দক্ষিণ আমেরিকায় নতুন প্রজাতির পাখি আবিষ্কার
প্রাণী

দক্ষিণ আমেরিকায় নতুন প্রজাতির পাখি আবিষ্কার

পক্ষীবিদরা আন্দিজের পূর্ব ঢালে বসবাসকারী Trichothraupis গণে ছোট-সাইজ পাখির একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৪
হালনাগাদ: 27 অক্টোবর, 2024
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
Trichothraupis melanops (বামে) এবং নতুন বর্ণনাকৃত Trichothraupis griseonota (ডানে)।Eduardo Brettas
শেয়ার

Trichothraupis গণের অন্তর্ভুক্ত একটি নতুন প্রজাতির পাখি আবিষ্কৃত হয়েছে। এর আগে এই গণের শুধুমাত্র একটি প্রজাতি ছিলো, Trichothraupis melanops (ব্ল্যাক-গগলড ট্যানাজার)। এই পাখিগুলো বনাঞ্চলে বাস করে, সাধারণত ফল ও আর্থ্রোপড খায় এবং আটলান্টিক ফরেস্ট ও আন্দেস অঞ্চলে (যদিও আন্দেস অঞ্চলে তারা কম দৃশ্যমান) দেখা যায়।

Trichothraupis মূলত দুইটি পৃথক অঞ্চলে পাওয়া যায়: একটিতে ব্রাজিলের পূর্বাঞ্চলীয় আটলান্টিক ফরেস্ট; অন্যটি আন্দেসের পূর্ব ঢাল বরাবর উত্তর পেরু থেকে উত্তর-পশ্চিম আর্জেন্টিনায় বিস্তৃত। নতুন গবেষণায় দেখা গেছে যে এই দুইটি জনসংখ্যা জেনেটিকভাবে আলাদা, যা নতুন শ্রেণিবিন্যাসের প্রয়োজনীয়তা নির্দেশ করে।

গবেষকরা বিভিন্ন মিউজিয়াম থেকে ৫৮১টি নমুনা সংগ্রহ করে পাখিগুলোর শারীরিক গঠন, পালকের ধরন এবং ডাকে বিশ্লেষণ করেছেন। তারা দেখতে পেয়েছেন দুই এলাকায় পাখির মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে, যেমন পালকের ধরন ও পায়ের দৈর্ঘ্য, এমনকি তাদের বাসস্থানেও পার্থক্য আছে।

নতুন আবিষ্কৃত প্রজাতির নাম দেওয়া হয়েছে Trichothraupis griseonota (আন্দিয়ান ব্ল্যাক-গগলড ট্যানাজার), যা পেরু, বলিভিয়া এবং উত্তর-পশ্চিম আর্জেন্টিনার আন্দেসের পূর্ব ঢালে পাওয়া যায়। এই পাখি সিজনাল ড্রাই টুকুমানো-বলিভিয়ানো বন এবং ইয়ুঙ্গাস বনে বসবাস করে।

যদিও এই প্রজাতিটি বেশ প্রচলিত, তবে এর পৃথক লাইনেজ আগে স্বীকৃত হয়নি। এই আবিষ্কার পাখি সংরক্ষণশালার নমুনার উপর গবেষণার গুরুত্বকে আবারও সামনে নিয়ে এসেছে, যা পাখিবিদ্যায় নতুন আবিষ্কারের সম্ভাবনা দেখায়।

–––

A new species of tanager (Aves: Thraupidae) from the Eastern slopes of the Andes. Zootaxa (2024).
DOI: 10.11646/zootaxa.5468.3.7

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে ছোট ডাইনোসরের ডিম
পরবর্তী প্রবন্ধ পৃথিবীর নতুন চাঁদ!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?