এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ভার্চুয়াল রিয়েলিটিতে স্বাদের অনুভূতি আনল নতুন ডিভাইস
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > ভার্চুয়াল রিয়েলিটিতে স্বাদের অনুভূতি আনল নতুন ডিভাইস
প্রযুক্তিরসায়ন

ভার্চুয়াল রিয়েলিটিতে স্বাদের অনুভূতি আনল নতুন ডিভাইস

গবেষকরা ই-টেস্ট (e-Taste) নামের এমন একটি ডিভাইস তৈরি করেছেন, যা রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল খাবারের স্বাদ অনুভব করতে সাহায্য করে। এটি খাদ্যের মূল উপাদান শনাক্ত করে মিষ্টি, টক, নোনতা, তিতা বা উমামি স্বাদ কৃত্রিমভাবে তৈরি করতে পারে। যদিও এটি জটিল স্বাদ চেনা এব তৈরির ক্ষেত্রে এখনও সম্পূর্ণ নির্ভুল নয়, তবে ভবিষ্যতে মেটাভার্স, বিনোদন এবং চিকিৎসা ক্ষেত্রে এই প্রযুক্তির বিপ্লব ঘটাতে পারে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৫
হালনাগাদ: 3 মার্চ, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ডিজিটালভাবে স্বাদের অনুভূতি অনুকরণ করার সক্ষমতা গবেষকদের নতুন ভার্চুয়াল পরিবেশ তৈরির পথপ্রদর্শক হতে সহায়তা করতে পারে।carlos.pintau/Freepik/Getty Images
শেয়ার

ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) আজ অবিশ্বাস্য অগ্রগতি অর্জন করেছে— ভার্চুয়াল অস্ত্রোপচার থেকে শুরু করে বিশ্ববিখ্যাত জাদুঘর ভ্রমণ, সবই সম্ভব ঘরে বসেই। তবে, খাওয়ার স্বাদ এখনও ভার্চুয়াল জগতে অনুকরণ করা সম্ভব হয়নি। সে দিনের ইতি ঘটতে যাচ্ছে।

দ্য ওহাইও স্টেট ইউনিভার্সিটির গবেষকদের তৈরি নতুন ডিভাইস ই-টেস্ট (e-Taste) এই সীমা ভাঙতে পারে বলে আশা করা হচ্ছে। এই ডিভাইসটি একটি বায়ো-ইন্টিগ্রেটেড গাস্টেটরি ইন্টারফেস (bio-integrated gustatory interface) এর মাধ্যমে কাজ করে যা রাসায়নিক প্রযুক্তির মাধ্যমে খাবারের স্বাদ তৈরি করতে পারে। এই উদ্ভাবনের রিসার্চ পেপার Science Advances জার্নালে গত ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ এ প্রকাশিত হয়েছে।

ই-টেস্ট (e-Taste) নামক নতুন এই ডিভাইসটি পাঁচটি ভিন্ন স্বাদ অনুকরণ করতে পারে। এটি বিভিন্ন রাসায়নিক উপাদানের সংমিশ্রণ নিঃসরণ করে কোনো খাদ্যের স্বাদ তৈরি করতে পারে।ক্রেডিট: The Ohio State University
ই-টেস্ট (e-Taste) নামক নতুন এই ডিভাইসটি পাঁচটি ভিন্ন স্বাদ অনুকরণ করতে পারে। এটি বিভিন্ন রাসায়নিক উপাদানের সংমিশ্রণ নিঃসরণ করে কোনো খাদ্যের স্বাদ তৈরি করতে পারে।
ক্রেডিট: The Ohio State University

কীভাবে ডিভাইসটি কাজ করে?

প্রথমে ডিভাইসটি খাদ্যের অণু স্ক্যান করে গ্লুকোজ বা গ্লুটামেটের মতো মূল উপাদান শনাক্ত করে। এরপর সেটিকে মিষ্টি, টক, নোনতা, তিতা বা উমামি—এই পাঁচটি মৌলিক স্বাদের কোনো একটিতে শ্রেণিবদ্ধ করে। উদাহরণস্বরূপ, ক্যালিফোর্নিয়ায় এক গবেষক লেবুর সরবতে সেন্সর ডুবিয়েছিলেন, এবং সেই ডেটা ওহাইওতে থাকা সহকর্মীর ডিভাইসে পাঠানো হয়েছিল।

এরপর ডিভাইসের ভেতর একটি ইলেক্ট্রোম্যাগনেটিক পাম্পে বিভিন্ন তরল রাসায়নিক থাকে, যা মৌলিক স্বাদের জন্য দায়ী। স্ক্যান করা খাবারের অণু অনুযায়ী সঠিক অনুপাতে এই রাসায়নিকগুলো মিশিয়ে জেল তৈরি করা হয় এবং সেটার স্বাদ নিয়ে ব্যবহারকারী স্বাদের অনুভূতি পেতে পারে।

প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা টক স্বাদের তীব্রতা ৭০% সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন। তবে কেক, ভাজা ডিম, কফি বা মাছের স্যুপের মতো জটিল স্বাদ চেনার ক্ষেত্রে ফলাফল কম সঠিক ছিল। গবেষকদের মতে, গন্ধ, স্মৃতি বা দেখতে কেমন, তা উপাদান স্বাদ গ্রহণের ওপর প্রভাব ফেলে, তাই এই অসামঞ্জস্য আশ্চর্যজনক নয়।

ছবিতে ডিভাইসটির ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর দেখানো হয়েছে, যা ব্যবহারকারী দাঁতে সংযুক্ত করে ভার্চুয়াল জগতে থাকা খাদ্যের স্বাদের অনুভূতি গ্রহণ করতে পারে।ক্রেডিট: The Ohio State University
ছবিতে ডিভাইসটির ইলেকট্রোম্যাগনেটিক অ্যাকচুয়েটর দেখানো হয়েছে, যা ব্যবহারকারী দাঁতে সংযুক্ত করে ভার্চুয়াল জগতে থাকা খাদ্যের স্বাদের অনুভূতি গ্রহণ করতে পারে।
ক্রেডিট: The Ohio State University

ই-টেস্টের আগে হংকংয়ের গবেষকরা একটি ললিপপের মতো ডিভাইস বানিয়েছিলেন, যা ৯টি স্বাদ তৈরি করতে পারে। ১৯৩০-এর দশক থেকে থিয়েটারে মুভির সাথে গন্ধ ছড়ানোর চেষ্টা হয়েছে (“Smell-O-Vision“)। জাপানি বিজ্ঞানীরা “গন্ধ স্ক্রিন” বানিয়েছিলেন, আর সনি প্লেস্টেশন গেমিংয়ে পরিবেশের গন্ধ যোগ করার পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে।

বিনোদনের বাইরেও এই প্রযুক্তির প্রয়োগ রয়েছে যেমন: খাবার কিনতে গিয়ে ভার্চুয়ালি টেস্ট করা, কোনো রোগীর স্বাদক্ষমতা পরীক্ষা, মেটাভার্সে সম্পূর্ণ ইমারসিভ অভিজ্ঞতা তৈরি করা ইত্যাদি।

ই-টেস্ট এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও, গবেষকরা বিশ্বাস করেন ভবিষ্যতে ভার্চুয়াল জগতে খাবারের স্বাদ উপভোগ করা কল্পনা নয়—বাস্তবতা হয়ে উঠবে! ভার্চুয়াল স্বাদ প্রযুক্তির এই অগ্রগতি মানব অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।

–––

A sensor-actuator–coupled gustatory interface chemically connecting virtual and real environments for remote tasting. Sci. Adv. 11, eadr4797 (2025).
DOI:10.1126/sciadv.adr4797

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মহাবিশ্বের একটি আংশিক এক্স-রে মানচিত্র প্রকাশ!
পরবর্তী প্রবন্ধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত হচ্ছে চীনের তিয়ানগং স্পেস স্টেশন!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?