এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত হচ্ছে চীনের তিয়ানগং স্পেস স্টেশন!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মহাকাশ > আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত হচ্ছে চীনের তিয়ানগং স্পেস স্টেশন!
মহাকাশ

আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত হচ্ছে চীনের তিয়ানগং স্পেস স্টেশন!

চীন এবং পাকিস্তান একটি চুক্তি স্বাক্ষর করেছে, যার আওতায় প্রথমবারের মতো একজন পাকিস্তানি মহাকাশচারী চীনের তিয়ানগং স্পেস স্টেশন পরিদর্শন করবেন। এটি পাকিস্তানের মহাকাশ গবেষণায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে এবং চীন তার স্পেস স্টেশনকে আন্তর্জাতিক গবেষণার জন্য উন্মুক্ত করার পরিকল্পনা করছে।

সিরাজুর রহমান
সিরাজুর রহমান
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৫
হালনাগাদ: 5 মার্চ, 2025
পড়তে 7 মিনিট লাগবে
শেয়ার
অক্টোবর ২০২৩-এর শেষের দিকে শেনঝো-১৬ মহাকাশযানের ক্রু দ্বারা তোলা তিয়ানগং মহাকাশ স্টেশনের একটি দৃশ্য।CMSEO
শেয়ার

চীন ও পাকিস্তান সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষণা এবং সহযোগিতামূলক বিষয়ক একটি চুক্তি স্বাক্ষর করেছে। যার আওতায় এবার প্রথম বারের মতো একজন পাকিস্তানি মহাকাশচারী বিদেশি নাগরিক হিসেবে চীনের তিয়ানগং স্পেস স্টেশন পরিদর্শনের সুযোগ পাবেন। মূলত গত ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫, শুক্রবার চীনের দ্য চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিস (CMSEO) সাথে পাকিস্তানের দ্য পাকিস্তান স্পেস আ্যন্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (SUPARCO) আনুষ্ঠানিকভাবে মহাকাশ গবেষণা বিষয়ক একটি চুক্তি চূড়ান্ত করা হয়।

নতুন এই চুক্তির আওতায় পাকিস্তানের একজন মহাকাশচারী দীর্ঘ মেয়াদি এবং সুনির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করে চীনের তিয়ানগং স্পেস স্টেশনে যাবেন। আর এই চুক্তির অংশ হিসেবে, অদূর ভবিষ্যতে চীন তার মহাকাশ কর্মসূচির অধীনে প্রশিক্ষিত একটি দল থেকে একজন পাকিস্তানি মহাকাশচারী নির্বাচন করবে। যাকে পরবর্তীতে একটি টিমের তত্ত্বাবধানে স্পেস স্টেশনে পাঠানো হবে। যাকে মহাকাশ গবেষণায় পাকিস্তানের জন্য একটি মাইলফলক অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে উচ্চস্তরের মহাকাশ গবেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে চীনের নিজস্ব প্রযুক্তির তৈরি তিয়ানগং স্পেস স্টেশন (Tiangong Space Station)। এটি চীনের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতাকে বিশ্বের সামনে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে। যা কিনা মহাকাশ গবেষণা এবং প্রযুক্তিগত উন্নয়নে একটি স্বাধীন এবং শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে চীনকে। আর এবার চীন তাদের স্পেস স্টেশনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত করার পরিকল্পনাটিকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে।

আসলে অদূর ভবিষ্যতে চীনের তিয়ানগং স্পেস স্টেশনে বিভিন্ন দেশের বিজ্ঞানী এবং গবেষকরা যাতে করে পরিদর্শন এবং গবেষণামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে চায় চীন। আর এখন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এই স্টেশন ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত মহাকাশচারী এবং গবেষকেরা মহাকাশ গবেষণায় নতুন অভিজ্ঞতা এবং রিসার্চ কার্যক্রম পরিচালনা করার পথটি অনেকটাই উন্মুক্ত হতে যাচ্ছে বলে মনে করা হয়।

৪২০ টন ওজনের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) পৃথিবীর লো আর্থ অরবিটে অপারেশনাল রয়েছে। যা যৌথভাবে মার্কিন যুক্তরাষ্ট্র (নাসা), রাশিয়া (রসকসমস), ইউরোপ (ইএসএ), জাপান (জেএএক্সএ), এবং কানাডা (সিএসএ)-এর মতো দেশ ও মহাকাশ সংস্থাগুলো দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। তবে বর্তমানে একক কোন দেশ হিসেবে চীন তার নিজস্ব প্রযুক্তির স্পেস স্টেশন মহাকাশে স্থাপন করে এক নতুন নজির স্থাপন করেছে। যা কিনা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের একটি বিকল্প এবং আধুনিক স্পেস রিসার্চ প্ল্যাটফর্ম হিসেবে আবির্ভূত হয়েছে।

তিয়ানগং স্পেস স্টেশনটিকে ভবিষ্যতে পর্যায়ক্রমে মোট ৬টি মডিউল দ্বারা সজ্জিত করার পরিকল্পনা থাকলেও চীন এখনো পর্যন্ত এই স্টেশনে স্পেস তিনটি মডিউল ইনস্টল করেছে। যা মধ্যে প্রধান মডিউল হচ্ছে থিয়ানহ্য কোর মডিউল (Tianhe Core Module)। এটিকে গত ২০২১ সালের ২৯শে এপ্রিল স্থাপন করা হয়। আর মূল অংশ হিসেবে এটি স্পেস স্টেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ এবং জীবনধারণ ব্যবস্থা পরিচালনা করে। যার মধ্যে মহাকাশচারীদের থাকার ব্যবস্থা, যোগাযোগ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্পেস স্টেশনের পাওয়ার সাপ্লাই এবং প্রপালশন সিস্টেম রয়েছে।

মহাকাশে বৈজ্ঞানিক এবং গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য স্থাপন করা হয়েছে ওয়েন্থিয়ান ল্যাব মডিউল (Wentian Lab Module)। এই মডিউলটি স্থাপন করা হয় গত ২০২২ সালের ২৪শে জুলাই। যেখানে মূলত মাইক্রোগ্র্যাভিটি, জীববিজ্ঞান এবং অন্যান্য বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিশেষভাবে ডিজাইন ও তৈরি করা হয়েছে। ওয়েন্থিয়ান ল্যাব মডিউলে একটি উচ্চ প্রযুক্তির এবং কৃত্রিম বুদ্ধিমত্তার রোবোটিক বাহু ইনস্টল করা হয়। যা কিনা স্পেস স্টেশনের বাহিরে গবেষকদের স্পেস ওয়ার্ক অনেকতাই সহজ এবং নিরাপদ করে তুলেছে।

আর গত ২০২২ সালে ৩১শে অক্টোবর মূল স্পেস স্টেশনের সাথে সর্বশেষ সংযোজন করা হয় মেংথিয়ান ল্যাব মডিউল (Mengtian Lab Module)। যেখানে গবেষণামূলক কাজে বিজ্ঞানীরা উচ্চ প্রযুক্তির বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার করেন। এদিকে তিয়ানগং স্পেস স্টেশনের প্রথম কার্গো মিশন ছিল তিয়ানঝো-২। যা গত ২০২১ সালে ২৯ মে উৎক্ষেপণ করা হয়। এর পাশাপাশি প্রথম ক্রু মিশন ছিল শেনঝো-১২। যা গত ২০২১ সালের ১৭ জুন, প্রথমবার তিনজন মহাকাশচারীকে নিয়ে উৎক্ষেপণ করা হয়েছিল।

মিশন ক্রুরা তিন মাসব্যাপী তিয়ানহ মডিউলে সরঞ্জাম পরীক্ষা করে এবং ভবিষ্যতের মহাকাশচারীদের জন্য এটি প্রস্তুত করতে কাজ করেন। তারা মিশন শেষ করে একই বছরের ১৭ সেপ্টেম্বর সফলভাবে পৃথিবীতে ফিরে আসেন। বর্তমানে তিনটি মডিউল দ্বারা গঠিত তিয়ানগং স্পেস স্টেশনের মোট ওজন হচ্ছে প্রায় ১০০ টন বা ১ লক্ষ কেজি। তবে অদূর ভবিষ্যতে এর মডিউলের সংখ্যা তিন থেকে ছয়ে উন্নীত করার পর এর ওজন হবে হয়ত পায় ১৮০ টন। যা হবে কিনা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের (ISS) ওজনের প্রায় ৪০% এর সমান।

এটিকে চীনের মহাকাশ গবেষণা সংস্থা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৩৮৯.১ কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে স্থাপন করছে। এর অর্বিটাল স্পিড প্রতি সেকেন্ডে ৭.৬২ কিলোমিটার এবং এটি প্রতি ৯২.৩ মিনিটে পৃথিবীকে একবার করে প্রদক্ষিণ করে। প্রাথমিকভাবে এই স্পেস স্টেশনের সার্ভিস লাইফ টাইম ধরা হয়েছে প্রায় ১৫ বছর। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) নির্মাণ, প্রযুক্তিগত উন্নয়ন ও পরিচালনায় এখনো পর্যন্ত যৌথভাবে আমেরিকা, রাশিয়া, ইউরোপ, জাপান এবং কানাডা মোট প্রায় ১৫০ থেকে ২০০ বিলিয়ন ডলার ব্যয় করেছে।

তবে তিয়ানগং স্পেস স্টেশন নির্মাণে চীনের সরকার এ পর্যন্ত মোট কত ব্যয় বা বিনিয়োগ করেছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। কারণ চীনের মহাকাশ কর্মসূচির ব্যয় সংক্রান্ত তথ্য গোপন রাখা হয়। তবে, বিশেষজ্ঞদের অনুমান এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই স্পেস স্টেশন নির্মাণ ও পরিচালনায় চীন এখনো পর্যন্ত মোট প্রায় ৮ থেকে ১০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকতে পারে। অবশ্য এর মধ্যে স্পেস স্টেশনের মডিউল নির্মাণ, উৎক্ষেপণ, গবেষণা, এবং মহাকাশচারীদের প্রশিক্ষণ ও মিশন পরিচালনা সংক্রান্ত যাবতীয় ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৩ সালের অক্টোবর পর্যন্ত, তিয়ানগং স্পেস স্টেশন (Tiangong Space Station)-এ মোট ১৭ জন মহাকাশচারী কাজ করেছেন। এর মধ্যে রয়েছে চীনের মহাকাশচারীরা এবং আন্তর্জাতিক অংশীদারদের মহাকাশচারীরাও। তবে এটিকে সর্বোচ্চ মোট ৬ জন মহাকাশচারী অবস্থান করার উপযোগী করে ডিজাইন ও তৈরি করা হলেও বর্তমানে এখানে মোট তিনজন মহাকাশচারী অবস্থান করছেন। এদিকে চীন গত ২০২৪ সালের ৩১শে অক্টোবর তার নিজস্ব প্রযুক্তির তৈরি তিয়ানগং স্পেস স্টেশনে সফলভাবে তিনজন মহাকাশচারী প্রেরণ করে। যার মধ্যে এবার প্রথম কোনো বেসামরিক নারী হিসেবে ওয়াং হাওজে-কে নতুন একটি স্পেস মিশনে পাঠানো হয়।

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ভার্চুয়াল রিয়েলিটিতে স্বাদের অনুভূতি আনল নতুন ডিভাইস
পরবর্তী প্রবন্ধ নতুন এআই মডেল ৮৭% নির্ভুলতার সাথে অনলাইন টক্সিক কমেন্ট শনাক্ত করতে সক্ষম
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?