এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: মস্তিষ্ক কীভাবে চেতনা নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা মস্তিষ্কের গোপন প্রহরী আবিষ্কার করেছে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > স্নায়ুবিজ্ঞান > মস্তিষ্ক কীভাবে চেতনা নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা মস্তিষ্কের গোপন প্রহরী আবিষ্কার করেছে
স্নায়ুবিজ্ঞান

মস্তিষ্ক কীভাবে চেতনা নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা মস্তিষ্কের গোপন প্রহরী আবিষ্কার করেছে

মানুষের মস্তিষ্কে ইন্ট্রাক্রেনিয়াল রেকর্ডিং ব্যবহার করে চালানো এক নতুন গবেষণায় দেখা গেছে, থ্যালামাস — বিশেষ করে এর উচ্চ-স্তরের অঞ্চলগুলো — চেতন উপলব্ধি (কনশাসনেস পার্সেপশান) সূচিত করতে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। একটি দৃশ্যগত কাজ চলাকালে মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করে গবেষকরা দেখেছেন, ইনট্রালামিনার এবং মিডিয়াল থ্যালামিক নিউক্লিয়াস প্রিফ্রন্টাল কর্টেক্সের আগে সক্রিয় হয়, যা ইঙ্গিত দেয় যে থ্যালামাস-ই চেতনা শুরু করে।

জান্নাত শেখ
জান্নাত শেখ
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 8 এপ্রিল, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মস্তিষ্কের অভ্যন্তরীণ কাঠামোগুলো অস্ত্রোপচার ছাড়া বিশ্লেষণ করা কঠিন।The Quantum Zeitgeist
শেয়ার

নিউরোসায়েন্টিস্টরা প্রথমবারের মতো দেখতে পেয়েছেন, মস্তিষ্ক যখন নিজেই নিজের চিন্তার বিষয়ে সচেতন হয় — যাকে “conscious perception” বলা হয় — তখন মস্তিষ্কের গভীরে থাকা কিছু কাঠামো কীভাবে সক্রিয় হয়।

মস্তিষ্ক সব সময়ই নানা রকম দৃশ্য, শব্দ এবং অন্যান্য উত্তেজনার দ্বারা বোমাবর্ষণের মতো আক্রান্ত হতে থাকে, কিন্তু মানুষ কেবলমাত্র আশপাশের জগতের এক ক্ষুদ্র অংশ নিয়েই সচেতন থাকে — যেমন একটি চকলেটের স্বাদ বা কারও কণ্ঠস্বরের শব্দ। গবেষকরা অনেক আগে থেকেই জানেন যে, মস্তিষ্কের বাইরের স্তর যাকে “cerebral cortex” বলা হয়, তা এই সচেতন চিন্তা অনুভব করার প্রক্রিয়ায় জড়িত।

তবে মস্তিষ্কের গভীরের কাঠামোগুলোর ভূমিকা বোঝা বরাবরই কঠিন ছিল, কারণ সেগুলোতে পৌঁছাতে হলে লিথার সার্জারির প্রয়োজন হয়। আর প্রাণীদের উপর এ ধরনের পরীক্ষা চালানোও বেশ জটিল। তবে গবেষকরা বলছেন, এই অঞ্চলগুলো নিয়ে গবেষণা করলে তারা মস্তিষ্কের বাইরের আবরণ ছাড়িয়ে চেতনা নিয়ে আরও বিস্তৃত তত্ত্ব তৈরি করতে পারবেন।

চেতন না অবচেতন

গত ৩ এপ্রিল, ২০২৫ এ Science জার্নালে প্রকাশিত এক গবেষণায়, বেইজিং নর্মাল ইউনিভার্সিটির নিউরোসায়েন্টিস্ট মিন্শা ঝাং থ্যালামাস নামক মস্তিষ্কের একটি অংশের উপর নজর দেন। মস্তিষ্কের কেন্দ্রে থাকা এই অঞ্চলটি সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণ এবং কাজের স্মৃতির সঙ্গে জড়িত, এবং ধারণা করা হয় এটি কনশাসনেস বা চেতনা উপলব্ধিতে ভূমিকা রাখে।

গবেষণায় অংশগ্রহণকারীরা আগে থেকেই দীর্ঘস্থায়ী এবং তীব্র মাথাব্যথার চিকিৎসার জন্য থ্যালামাসে সরু ইলেকট্রোড ইমপ্ল্যান্ট করিয়ে নিয়েছেন। এই সুযোগে ঝাং এবং তার সহকর্মীরা তাদের মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে সচেতনতার পরিমাপ করতে পেরেছিলেন।

অংশগ্রহণকারীদের বলা হয়েছিল, একটি নির্দিষ্ট উপায়ে চোখ ঘোরাতে — নির্ভর করে তারা পর্দায় একটি আইকন ফ্ল্যাশ করতে দেখেছেন কি না। আইকনটি এমনভাবে ডিজাইন করা ছিল, যাতে এটি অংশগ্রহণকারীদের চোখে ধরা পড়ে কেবল অর্ধেক সময়েই।

এই কাজ চলাকালে গবেষকরা থ্যালামাস এবং কর্টেক্স সহ মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের স্নায়বিক কার্যকলাপ রেকর্ড করেন। সিডনির ইউনিভার্সিটি অব সিডনির সিস্টেম নিউরোসায়েন্টিস্ট ক্রিস্টোফার হোয়াইট বলেন, এই প্রথমবার এমন একটি গবেষণায় মস্তিষ্কের একাধিক অঞ্চলের স্নায়বিক কার্যকলাপ একসঙ্গে রেকর্ড করা হয়েছে যা সচেতনতা বিজ্ঞানের জন্য প্রাসঙ্গিক। তার মতে, “এই কাজটা সত্যিই অসাধারণ,” কারণ এটি গবেষকদের বিভিন্ন অঞ্চলে কার্যকলাপের সময়কাল কেমন তা তুলনা করার সুযোগ দিয়েছে।

প্রহরী হিসেবে থ্যালামাস

যখন অংশগ্রহণকারীরা আইকনটি দেখেছিলেন, তখন তাদের থ্যালামাস এবং প্রিফ্রন্টাল কর্টেক্সে যে কার্যকলাপ দেখা গিয়েছে, তা ছিল সম্পূর্ণ ভিন্ন সেই সময়ের কার্যকলাপ থেকে যখন তারা আইকনটি দেখেননি। সচেতন অবস্থায় থ্যালামাসের কার্যকলাপ কর্টেক্সের তুলনায় আগে শুরু হয়েছিল এবং বেশি তীব্র ছিল, এবং দুটি অঞ্চলের কার্যকলাপ একে অপরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। সিডনির ইউনিভার্সিটির সিস্টেম নিউরোসায়েন্টিস্ট ম্যাক শাইন বলেন, এটি ইঙ্গিত দেয় যে থ্যালামাস একটি ফিল্টার হিসেবে কাজ করে — কোন চিন্তাগুলো চেতনায় আসে আর কোনগুলো আসে না, তা নিয়ন্ত্রণ করে।

পূর্বের প্রাণী-ভিত্তিক গবেষণাগুলোও এই ফলাফলকে সমর্থন করে। ২০২০ সালের একটি গবেষণায়, গবেষকরা চুম্বকের সাহায্যে ইঁদুরের গোঁফকে এমনভাবে নাড়িয়েছিলেন যাতে ইঁদুররা সেটি অর্ধেক সময় টের পেত। ইঁদুরদের শিখিয়ে দেওয়া হয়েছিল, যদি তারা গোঁফের নড়াচড়া অনুভব করে, তবে পানির উৎস থেকে একটি চুমুক নিতে হবে। দেখা গেছে, যখন ইঁদুররা সেই নড়াচড়া টের পেত, তখন তাদের সেরিব্রাল কর্টেক্সের নির্দিষ্ট কোষ সক্রিয় হতো, এবং সেই সংকেত মস্তিষ্কের গভীর অংশে — থ্যালামাস সহ — প্রেরিত হতো।

এখনো প্রশ্ন রয়ে গেছে — এই পরীক্ষাটি কি আসলেই সচেতন অভিজ্ঞতার সঙ্গে জড়িত স্নায়বিক কার্যকলাপকে ধরেছে, নাকি শুধুই কোনো উত্তেজকের প্রতি মনোযোগের প্রতিক্রিয়া রেকর্ড করেছে যা সচেতনভাবে অনুভব না-ও করা হতে পারে?

ঝাং ভবিষ্যতে আরও মানুষের উপর গবেষণা চালানোর এবং ম্যাকাক বানরের মস্তিষ্কের কার্যকলাপ বিশদভাবে পর্যবেক্ষণের পরিকল্পনা করছেন।

———

Human high-order thalamic nuclei gate conscious perception through the thalamofrontal loop, Science (2025)
DOI: 10.1126/science.adr3675

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো তোলা হলো নেপচুনের অরোরার ছবি!
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা অবশেষে জানতে পারলেন ইউরেনাসে একদিনের দৈর্ঘ্য কতক্ষণ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?