এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রথমবারের মতো কেউ মস্তিষ্কে ইমপ্লান্ট বসিয়ে ফিরে পেলেন নিজের কণ্ঠস্বর
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > প্রথমবারের মতো কেউ মস্তিষ্কে ইমপ্লান্ট বসিয়ে ফিরে পেলেন নিজের কণ্ঠস্বর
প্রযুক্তিমস্তিষ্ক

প্রথমবারের মতো কেউ মস্তিষ্কে ইমপ্লান্ট বসিয়ে ফিরে পেলেন নিজের কণ্ঠস্বর

মস্তিষ্কে ইমপ্লান্ট বসিয়ে গুরুতর বাক্-অক্ষম এক ব্যক্তি কথা বলা ও গান গাওয়ার সক্ষমতা ফিরে পেয়েছেন। এই ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস (BCI) কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার মস্তিষ্কের সংকেত তাৎক্ষণিকভাবে ভাষায় রূপান্তর করে, যা স্বর ও আবেগ প্রকাশও করতে সক্ষম।

নুজহাত সুবাহ ঐশী
নুজহাত সুবাহ ঐশী
প্রকাশিত: ১৪ জুন, ২০২৫
হালনাগাদ: 14 জুন, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মোটর কর্টেক্স (কমলা রঙে চিত্রিত)। এই অঞ্চলে প্রতিস্থাপিত ইলেকট্রোডগুলো এমন একজন ব্যক্তির মস্তিষ্কে কথার সঙ্গে সম্পর্কিত স্নায়ু ক্রিয়াকলাপ রেকর্ড করতে সাহায্য করেছে।Kateryna Kon/Science Photo Library
শেয়ার

একজন গুরুতর বাক্-অক্ষম ব্যক্তি এখন কথা বলতে পারছেন, এমনকি গানও গাইতে পারছেন একটি মস্তিষ্কে বসানো ইমপ্লান্টের সাহায্যে, যা তার স্নায়ুতে সৃষ্ট সংকেতগুলোকে তাৎক্ষণিকভাবে ভাষায় রূপান্তর করছে। এই ডিভাইসটি তার কথার স্বরে ওঠানামা, জোর দিয়ে বলা শব্দ এবং তিনটি ভিন্ন স্বরে সুর তুলে গুনগুন করাও প্রকাশ করতে পারে।

এই প্রযুক্তিকে বলা হয় ব্রেইন–কম্পিউটার ইন্টারফেস (BCI)। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অংশগ্রহণকারীর মস্তিষ্কের বৈদ্যুতিক সংকেত বিশ্লেষণ করে যখন তিনি কথা বলার চেষ্টা করেন। এটি প্রথম ডিভাইস যা শুধু কথাই নয়, বরং স্বাভাবিক বাক্যের স্বর, পিচ এবং জোরের মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যও পুনর্গঠন করতে পারে—যেগুলো কথার টোন এবং আবেগ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

একটি গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীর কণ্ঠ অনুকরণ করে তৈরি করা কৃত্রিম কণ্ঠ তার কথা বলার ইচ্ছার সংকেত পাওয়ার মাত্র ১০ মিলিসেকেন্ডের মধ্যেই শব্দ উচ্চারণ করে ফেলেছে। Nature জার্নালে প্রকাশিত এই সিস্টেমটি পূর্ববর্তী প্রযুক্তিগুলোর তুলনায় অনেক বেশি উন্নত। আগের প্রযুক্তি সম্পূর্ণ বাক্য ঠোঁট নাড়ানোর ৩ সেকেন্ডে পর কথা বা শব্দ তৈরি করত, সেখানে এটি তাৎক্ষণিকভাবে স্পষ্ট শব্দ তৈরি করতে পারে।

রিয়েল-টাইম ডিকোডার

৪৫ বছর বয়সী এই অংশগ্রহণকারী অ্যামিওট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস (ALS) রোগে আক্রান্ত হয়ে কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন। এটি একটি মোটর নিউরন রোগ, যা মাংসপেশির নড়াচড়ার জন্য দায়ী স্নায়ুগুলোকে ধ্বংস করে দেয়। তিনি শব্দ করতে ও ঠোঁট নাড়াতে পারতেন ঠিকই, কিন্তু তার কথা ছিল ধীরগতির ও অস্পষ্ট।

রোগের পাঁচ বছর পর তার মস্তিষ্কে অস্ত্রোপচারের মাধ্যমে ২৫৬টি সিলিকন ইলেকট্রোড বসানো হয়, প্রতিটির দৈর্ঘ্য ১.৫ মিলিমিটার। এই ইলেকট্রোডগুলো মস্তিষ্কের এমন একটি অঞ্চলে বসানো হয় যা শারীরিক নড়াচড়া নিয়ন্ত্রণ করে। গবেষক মৈত্রেয়ী ওয়াইরাগকর ও তার দল এক ডিপ-লার্নিং অ্যালগরিদম তৈরি করেন যা প্রতি ১০ মিলিসেকেন্ডে মস্তিষ্কের সংকেত বিশ্লেষণ করে অংশগ্রহণকারীর উচ্চারণের চেষ্টা করা শব্দগুলো রিয়েল-টাইমে ডিকোড করতে পারে। তারা সরাসরি শব্দ শনাক্ত করেন, কোনো নির্দিষ্ট শব্দ বা ধ্বনির ইউনিট (ফোনিম) নয়।

ওয়াইরাগকর বলেন, “মানুষ সব সময় শব্দ ব্যবহার করে মনের ভাব প্রকাশ করে না। কখনো ‘আহ’, ‘উঁহ’, ‘হুম’ জাতীয় আন্তঃক্ষেপণ বা শব্দহীন আবেগপূর্ণ আওয়াজ দিয়েও যোগাযোগ করে। তাই আমরা এমন একটি পদ্ধতি বেছে নিয়েছি যা কোনো শব্দভাণ্ডারে সীমাবদ্ধ নয়।”

তাদের AI অ্যালগরিদম প্রশিক্ষণের জন্য রোগীর অসুস্থ হওয়ার আগের সাক্ষাৎকারের রেকর্ড ব্যবহার করে তার কণ্ঠের মতো একটি কৃত্রিম কণ্ঠ তৈরি করা হয়।

গবেষকরা অংশগ্রহণকারীকে অনুরোধ করেন ‘আহ’, ‘উঁহ’ ও ‘হুম’ জাতীয় ধ্বনি এবং কিছু বানানো শব্দ বলার জন্য। এইসব ধ্বনি BCI সফলভাবে তৈরি করতে পেরেছে, যা প্রমাণ করে যে এটি নির্দিষ্ট শব্দভাণ্ডার ছাড়াও কাজ করতে সক্ষম।

বাক-স্বাধীনতা ফেরা

ডিভাইসটি ব্যবহার করে অংশগ্রহণকারী শব্দ বানাতে, খোলামেলা প্রশ্নের উত্তর দিতে এবং নিজের ইচ্ছামতো কথা বলতে পারছেন। ডিকোডারটি এমন কিছু শব্দও উচ্চারণ করতে পারছে যা ডিকোডার নিজে আগে শেখেনি। তিনি গবেষকদের বলেন, কৃত্রিম কণ্ঠে নিজের কথা শুনে তিনি “খুশি” এবং এটি “নিজের আসল কণ্ঠ” বলেই মনে হয়েছে।

আরেকটি পরীক্ষায় দেখা যায়, ডিভাইসটি বুঝতে পেরেছে তিনি কোনো বাক্য প্রশ্ন হিসেবে বলছেন, না কি সাধারণ বক্তব্য হিসেবে। এটি একই বাক্যে কোন শব্দে তিনি জোর দিচ্ছেন, তাও শনাক্ত করে কণ্ঠের স্বরসঙ্গত পরিবর্তন করতে পেরেছে। ওয়াইরাগকর বলেন, “মানব কণ্ঠের এইসব গুরুত্বপূর্ণ দিক আমরা এখানে এনেছি।” আগের প্রযুক্তি কেবল একঘেয়ে, ম্লান কণ্ঠই তৈরি করতে পারত।

জেনেভা বিশ্ববিদ্যালয়ের নিউরোইঞ্জিনিয়ার সিলভিয়া মারচেসোত্তি বলেন, “এটি প্রযুক্তিতে এক নতুন ধারা। ভবিষ্যতে রোগীদের দৈনন্দিন জীবনে ব্যবহার উপযোগী একটি বাস্তব টুলে রূপ নিতে পারবে এই সিস্টেম।”

———

An instantaneous voice-synthesis neuroprosthesis. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09127-3

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ভবিষ্যতে পারমাণবিক জ্বালানির টেকসই বিকল্প হতে পারে থোরিয়াম!
পরবর্তী প্রবন্ধ প্রথমবারের মতো শুকরের ভ্রূণে তৈরি হলো ক্ষুদ্র মানব হৃদপিণ্ড
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?