এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আপনার নিঃশ্বাস নেওয়ার ধরনই হতে পারে আপনার পরিচয়ের ছাপ
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > আপনার নিঃশ্বাস নেওয়ার ধরনই হতে পারে আপনার পরিচয়ের ছাপ
স্বাস্থ্য

আপনার নিঃশ্বাস নেওয়ার ধরনই হতে পারে আপনার পরিচয়ের ছাপ

গবেষকরা দেখেছেন, একজন মানুষের নিঃশ্বাস নেওয়ার ধরণ তার নিজস্ব পরিচয় এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ইঙ্গিত দিতে পারে। একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে ২৪ ঘণ্টার নিঃশ্বাস বিশ্লেষণ করে তারা উদ্বেগ, বিষণ্ণতা ও শরীরের গঠনের সঙ্গে নিঃশ্বাসের সম্পর্ক খুঁজে পেয়েছেন।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১৫ জুন, ২০২৫
হালনাগাদ: 22 জুন, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রতিটি নিঃশ্বাস নিজস্ব এক নিঃশ্বাসের ছন্দ তৈরি করছে – এমনটাই জানাচ্ছে একটি নতুন গবেষণা।mark sullivan/Flickr
শেয়ার

যেভাবে প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা, সেভাবেই একজন মানুষের নিঃশ্বাস নেয়ার ধরনও হতে পারে একান্তই তার নিজের। শুধু পরিচয় শনাক্ত করার উপায় হিসেবেই নয়, বরং একজনের শারীরিক ও মানসিক অবস্থা বোঝার ইঙ্গিতও দিতে পারে এই নিঃশ্বাসের ছন্দ।

গবেষকরা ৯৭ জন সুস্থ মানুষের নিঃশ্বাস ২৪ ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করেন। তারা দেখতে পান, শুধুমাত্র নিঃশ্বাসের ধরণ দেখেই অংশগ্রহণকারীদের বেশ নিখুঁতভাবে শনাক্ত করা যায়। শুধু তাই নয়, এসব নিঃশ্বাসের ছন্দের সঙ্গে শরীরের ওজনের সূচক (BMI) এবং মানসিক অবসাদ বা উদ্বেগের লক্ষণের সম্পর্কও খুঁজে পান তারা। তাদর এই গবেষণাটি প্রকাশিত হয়েছে Current Biology জার্নালে।

নিঃশ্বাস ও মস্তিষ্কের যোগসূত্র

প্রতিটি নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার প্রক্রিয়া মস্তিষ্কের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। কারণ, শরীরের সঠিক কার্যক্রম বজায় রাখতে মস্তিষ্ককে অক্সিজেন সরবরাহ অত্যন্ত জরুরি। গবেষকরা ভাবলেন, যেহেতু প্রতিটি মানুষের মস্তিষ্ক আলাদা, তবে নিঃশ্বাসের ধরণও তো ভিন্ন হওয়ার কথা!

এই প্রশ্নের উত্তর খুঁজতে তারা এমন একটি পরিধানযোগ্য যন্ত্র বানান যা ব্যক্তির দুই নাসারন্ধ্র দিয়ে প্রবাহিত বাতাস রেকর্ড করতে পারে। গলার পেছনে লাগানো এই ডিভাইসে ছোট টিউব থাকে যা নাকের নিচে বসানো হয় এবং এটি মানুষের ঘুম ও জাগরণ—উভয় অবস্থায় নিঃশ্বাসের ধরণ রেকর্ড করে।

গবেষকরা অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার নিঃশ্বাসের ধরণ পরিমাপ করেছেন, একটি বিশেষভাবে তৈরি যন্ত্র ব্যবহার করে যা গলার পেছনে বসানো হয়।ক্রেডিট: Soroka et al.
গবেষকরা অংশগ্রহণকারীদের ২৪ ঘণ্টার নিঃশ্বাসের ধরণ পরিমাপ করেছেন একটি বিশেষভাবে তৈরি যন্ত্র ব্যবহার করে যা গলার পেছনে বসানো হয়।
ক্রেডিট: Soroka et al.

গবেষকরা নিঃশ্বাসের ছন্দ বিশ্লেষণে ২৪টি সূচক ব্যবহার করেন, যেমন নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার সময়কাল, এবং দুই নাকের ফুটা দিয়ে বাতাস প্রবাহের পার্থক্য। ঘুম ও জাগরণকালীন তথ্য আলাদা করে একটি মেশিন লার্নিং অ্যালগরিদমকে প্রশিক্ষণ দেন তারা।

এরপর ৪২ জন অংশগ্রহণকারী কয়েক সপ্তাহ, কয়েক মাস বা এমনকি দুই বছর পর পুনরায় ২৪ ঘণ্টার নিঃশ্বাস পরিমাপের জন্য আসেন। তখন ওই অ্যালগরিদম তাদের নিঃশ্বাসের ধরণ থেকেই তাদের চিহ্নিত করতে পারে। জাগরণকালীন নিঃশ্বাসের তথ্য ঘুমকালীন চেয়ে বেশি নির্ভরযোগ্য ফল দেয়। যখন ২৪ সূচকের বদলে ১০০ সূচকে বিশ্লেষণ করা হয়, তখন সঠিক শনাক্তকরণের হার দাঁড়ায় ৯৬.৮ শতাংশ।

নিঃশ্বাস বলছে স্বাস্থ্যের কথা

গবেষকরা অংশগ্রহণকারীদের BMI এবং তাদের মানসিক স্বাস্থ্যের ওপর ভিত্তি করে কিছু প্রশ্নপত্র পূরণ করান। বিশ্লেষণে দেখা যায়, এই তথ্যগুলোর সঙ্গেও নিঃশ্বাসের ধরণ মিলে যায়, যদিও বেশিরভাগ অংশগ্রহণকারীর মানসিক সমস্যা ছিল খুবই সামান্য।

যেমন, যাদের BMI বেশি, তাদের ঘুমকালীন নিঃশ্বাস অন্যদের চেয়ে আলাদা ছিল। আবার যাদের মধ্যে উদ্বেগ বা বিষণ্ণতার মান বেশি, তাদের নিঃশ্বাস নেওয়া ও ছাড়ার ধরণেও ছিল পার্থক্য।

স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটের স্নায়ুবিজ্ঞানী আর্টিন আর্শামিয়ান এই গবেষণাকে বলেন, “অসাধারণ এক গবেষণা।”

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ হেলেন লাভরেটস্কি বলেন, “আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী একটি টুল হচ্ছে নিঃশ্বাস।” উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন, মার্কিন সামরিক বাহিনীর কিছু শাখায় সৈনিকদের চাপ সামলাতে এবং মনোসংযোগ ধরে রাখতে নিঃশ্বাস নিয়ন্ত্রণ শেখানো হয়।

নিঃশ্বাস দিয়ে চাপ কমানো সম্ভব?

গবেষক দলটি এখন খুঁজছেন এমন নিঃশ্বাসের ধরণ যেগুলোর সঙ্গে কম মানসিক চাপ ও উদ্বেগের সম্পর্ক রয়েছে। যদি তারা এটি শনাক্ত করতে পারেন, তাহলে তারা মানুষকে শেখাতে পারবেন কীভাবে নিঃশ্বাস নিলে এসব অনুভূতি হ্রাস পায়।

———

Humans have nasal respiratory fingerprints, Current Biology (2025).
DOI: 10.1016/j.cub.2025.05.008

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রথমবারের মতো শুকরের ভ্রূণে তৈরি হলো ক্ষুদ্র মানব হৃদপিণ্ড
পরবর্তী প্রবন্ধ ঘুমের ওপর মানসিক চাপের প্রভাবের পেছনের আসল কারণ অবশেষে খুঁজে পাওয়া গেল
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?