এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সেন্টোর: মানুষের মতো চিন্তা করতে পারা কৃত্রিম বুদ্ধিমত্তা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রযুক্তি > সেন্টোর: মানুষের মতো চিন্তা করতে পারা কৃত্রিম বুদ্ধিমত্তা
প্রযুক্তি

সেন্টোর: মানুষের মতো চিন্তা করতে পারা কৃত্রিম বুদ্ধিমত্তা

সেন্টোর নামে একটি নতুন কৃত্রিম বুদ্ধিমান ল্যাঙ্গুয়েজ-মডেল মানুষের চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন বোঝার একটি যুগান্তকারী পথ খুলে দিয়েছে। এটি বৃহৎ মনোবিজ্ঞান তথ্যের উপর প্রশিক্ষিত হয়ে মানুষের মতো আচরণ ভবিষ্যদ্বাণী করতে এবং ব্যাখ্যা করতে পারে, এমনকি মানুষের মস্তিষ্কের কার্যকলাপের সাথেও সাদৃশ্য রাখে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৫
হালনাগাদ: 6 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
গবেষকরা একটি এআই টুল তৈরি করেছেন যা বিভিন্ন কাজের ক্ষেত্রে মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্যান্টার্ন অনুকরণ করে।Boris SV/Getty Images
শেয়ার

মানব মনের জটিল কার্যপ্রণালী বুঝতে বহুদিন ধরেই বিজ্ঞানীরা একটি সমন্বিত তত্ত্ব বা মডেলের স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নকে বাস্তবের দিকে এক বিশাল পদক্ষেপ এগিয়ে নিয়ে এসেছে একটি নতুন মডেল Centaur (সেন্টোর)।

গত ২ জুলাই, ২০২৫ এ Nature জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা এমন এক শক্তিশালী কম্পিউটেশনাল মডেল তৈরির কথা বর্ণনা, যা বিভিন্ন মনস্তাত্ত্বিক পরীক্ষায় মানুষের আচরণ ভবিষ্যদ্বাণী করতে পারে তাও আবাে শুধুমাত্র প্রাকৃতিক ভাষায় প্রকাশযোগ্য তথ্য ব্যবহার করেই। এই মডেলটিকে ট্রেইন করা হয়েছে Psych-101 নামক একটি বিশাল ডেটাসেটের উপর, যেখানে ৬০,০০০ জনেরও বেশি অংশগ্রহণকারীর ১৬০টি ভিন্ন পরীক্ষার প্রায় ১ কোটিরও বেশি সিদ্ধান্ত রেকর্ড করা হয়েছে।

Centaur মূলত মেটা-র তৈরি Llama 3.1 নামের একটি এলএলএম (large language model)-এর উপর ভিত্তি করে তৈরি। এতে যুক্ত করা হয়েছে low-rank adapter প্রযুক্তি, যা খুবই সামান্য পরিমাণ নতুন প্যারামিটার ব্যবহার করেই বিশাল মডেলটিকে মানুষের মতো আচরণ শেখাতে পারে। মডেলটি ৫ দিন ধরে একটি A100 GPU-তে ট্রেনিং দেওয়া হয়েছে।

গবেষণায় দেখা গেছে, Centaur সাধারণ মানুষের সিদ্ধান্তগুলো খুব নির্ভুলভাবে অনুমান করতে পারে। নতুন বা পূর্বে দেখা না-পাওয়া পরীক্ষা, কাঠামো ও কভার স্টোরিতেও সফলভাবে জেনারেলাইজ করতে পারে। তার অভ্যন্তরীণ রিপ্রেজেন্টেশন মানুষের নিউরাল এক্টিভিটির (fMRI) এর সাথেও বেশি বলেয়েছে।

সেন্টোর কেবল গড়পড়তা আচরণ নয়, বরং মানুষের মধ্যে বিদ্যমান বিচিত্র সিদ্ধান্তের ধরণগুলোও তুলে ধরে। এটি এমনকি সেইসব কাজেও ব্যর্থ হয় যেখানে মানুষ নয় বরং যান্ত্রিক বুদ্ধিমত্তার ধরন বোঝা দরকার — যা প্রমাণ করে, মডেলটি সত্যিই মানুষের চিন্তাভাবনার একটি সন্নিকটে ছায়াপ্রতিচ্ছবি তৈরি করতে সক্ষম।

এই গবেষণার অন্যতম দিক হলো, সেন্টোর শুধু ভবিষ্যদ্বাণী করেই থেমে থাকে না; এটি বিজ্ঞানীদেরকে মানব সিদ্ধান্ত গ্রহণের ব্যাখ্যা ও নতুন তত্ত্ব তৈরিতে সাহায্য করে। এক উদাহরণে, DeepSeek-R1 নামে অপর একটি মডেলকে Psych-101 ডেটা ব্যাখ্যা করতে বলা হলে, এটি এমন এক কৌশল বের করে, যা পূর্বে বিবেচিত হয়নি, এবং তা থেকে তৈরি মডেল মানুষের আচরণের ব্যাখ্যায় আগের যেকোনো মডেলের চেয়ে ভালো করে। এরপরে Centaur-এর সহায়তায় সেই মডেলকে আরও নিখুঁত ও ব্যাখ্যাযোগ্য রূপে পরিণত করা যায়।

Centaur মানুষের চিন্তা-চেতনা ধরার পথে এক নতুন যুগের সূচনা। এটি শুধু মনস্তত্ত্ব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নিউরোসায়েন্সের সংযোগস্থলে দাঁড়িয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে— আমরা এখন এমন একটি সময়ে পৌঁছেছি, যেখানে মেশিনের মাধ্যমে মানবমনের গভীরে প্রবেশ করার দরজা খুলে গেছে। তবে এই যাত্রা তো কেবল শুরু।

———

A foundation model to predict and capture human cognition. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09215-4

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ৪,৮০০ বছরের পুরোনো দাঁত থেকে প্রাচীন মিশরের প্রথম মানব জিনোম সিকোয়েন্স সম্পন্ন
পরবর্তী প্রবন্ধ ২ জুলাই, ২০২৫ তারিখে চিলির রিও হুর্তাদোতে iTelescope.Net T72 টেলিস্কোপ দিয়ে তোলা এই ছবিটিতে আন্তঃনাক্ষত্রিক বস্তু 3I/ATLAS দেখানো হয়েছে। ক্রেডিট: Filipp Romanov জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত পাওয়া তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু আবিষ্কার করেছেন
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?