এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রাণীর বিষে ৩৮৬টি সম্ভাব্য অ্যান্টিবায়োটিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রাণীর বিষে ৩৮৬টি সম্ভাব্য অ্যান্টিবায়োটিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
জীববিজ্ঞান

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে প্রাণীর বিষে ৩৮৬টি সম্ভাব্য অ্যান্টিবায়োটিক খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা

গবেষকরা সাপ, মাকড়সা, বিচ্ছু সহ বিভিন্ন প্রাণীর বিষ বিশ্লেষণ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ৩৮৬টি নতুন অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড চিহ্নিত করেছেন, যেগুলোর বেশিরভাগই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর। ইঁদুরে পরীক্ষায় এই বিষ-উৎসজাত পেপটাইডগুলো সংক্রমণ কমাতে সক্ষম হয়েছে কোনো উল্লেখযোগ্য বিষক্রিয়া ছাড়াই।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৫
হালনাগাদ: 15 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
প্রতি বছর বিশ্বে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু ঘটে।Fahroni/Shutterstock.com
শেয়ার

অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া বিশ্বজুড়ে একটি মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে মানবসভ্যতাকে। প্রতিবছর প্রায় ৫০ লাখ মানুষ প্রাণ হারাচ্ছেন এমন সংক্রমণে, যেখানে প্রচলিত অ্যান্টিবায়োটিক কাজ করছে না। কিন্তু এবার গবেষকেরা আশার আলো দেখেছেন এমন এক উৎসে, যা যুগ যুগ ধরে ভয় ও রহস্যে মোড়া—জন্তুদের বিষ!

আমেরিকার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং গণনা-ভিত্তিক জৈবপ্রযুক্তি ব্যবহার করে বিশ্বের নানা প্রাণীর বিষ থেকে খুঁজে বের করেছেন নতুন ধরনের ৩৮৬টি অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। এই প্রোটিন-সদৃশ অণুগুলোর বেশিরভাগই আগে কখনো শনাক্ত করা হয়নি। গবেষকরা এটিকে বলেছেন “Venom-encrypted peptides” বা VEPs। গবেষণাপত্রটি গত ১২ জুলাই, ২০২৫ এ Nature Communications জার্নালে প্রকাশিত হয়।

গবেষণার প্রাথমিক ধাপে তাঁরা প্রায় ১.৬ লাখ বিষ-প্রোটিন বিশ্লেষণ করে কম্পিউটারভিত্তিক পদ্ধতিতে ৪ কোটি ৬০ লাখের বেশি সম্ভাব্য পেপটাইড চিহ্নিত করেন। তারপর তাদের তৈরি করা APEX নামের AI মডেল ব্যবহার করে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। সেখান থেকে প্রাথমিকভাবে নির্বাচিত ৫৮টি পেপটাইড বাস্তব পরীক্ষায় পাঠানো হয়। তার মধ্যে ৫৩টি অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে।

বিশেষ করে মাকড়সা-ভিত্তিক ডেটাবেজ আরাকনোসারভার (ArachnoServer) থেকে সংগৃহীত পেপটাইডগুলো শতভাগ কার্যকর প্রমাণিত হয়েছে। পেপটাইডগুলো ব্যাকটেরিয়ার সেল মেমব্রেনের বৈদ্যুতিক ভারসাম্য ভেঙে দিয়ে তাকে ধ্বংস করে দেয়। এদের কাজ করার ধরণ অনেকটা প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডের মতো, তবে তাদের গঠন ও রাসায়নিক বৈশিষ্ট্য অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ।

গবেষকরা দেখিয়েছেন যে, বিষে লুকিয়ে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের এক বিশাল ভান্ডার রয়েছে, এবং বড় পরিসরের কম্পিউটারভিত্তিক বিশ্লেষণকে পরীক্ষাগারভিত্তিক যাচাইয়ের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে অতি প্রয়োজনীয় নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার অনেক দ্রুত করা সম্ভব।ক্রেডিট: Guan et al./Nature Communications
গবেষকরা দেখিয়েছেন যে, বিষে লুকিয়ে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদানের এক বিশাল ভান্ডার রয়েছে, এবং বড় পরিসরের কম্পিউটারভিত্তিক বিশ্লেষণকে পরীক্ষাগারভিত্তিক যাচাইয়ের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে অতি প্রয়োজনীয় নতুন অ্যান্টিবায়োটিক আবিষ্কার অনেক দ্রুত করা সম্ভব।
ক্রেডিট: Guan et al./Nature Communications

গবেষকরা এই পেপটাইডগুলোর কাঠামো বিশ্লেষণ করে দেখেছেন, তারা পানিতে কিছুটা অগোছালো অবস্থায় থাকে, কিন্তু ব্যাকটেরিয়ার মতো পরিবেশে পৌঁছালে নিজেকে মোচড় দিয়ে α-helix গঠন নেয়, যেটি সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী এক পদ্ধতি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই গবেষণায় কিছু পেপটাইডকে ইঁদুরে ত্বকের সংক্রমণে প্রয়োগ করে দেখা হয়, এবং তারা ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম হয়েছে কোনোরকম বিষক্রিয়া ছাড়াই। বিশেষ করে Arachnoserver-5 নামের পেপটাইডটি A. baumannii নামক এক ভয়ংকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তিনদিনে তিন-লগ ইউনিট পরিমাণ ব্যাকটেরিয়া কমিয়ে দিয়েছে।

তবে গবেষকেরা স্বীকার করেছেন, এই পেপটাইডগুলোর কিছুতে এখনও কোষের প্রতি বিষাক্ততা আছে, বিশেষ করে মানব কিডনি কোষের ক্ষেত্রে। ভবিষ্যতে পেপটাইডগুলোর রাসায়নিক পরিবর্তন ও গঠনগত সূক্ষ্মতা বাড়িয়ে কার্যকারিতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বিষক্রিয়াও কমানো হবে।

গবেষণাটির এক গবেষণা ড. চ্যাংগে গুয়ান বলেন, “আমাদের দল এখন সেরা পেপটাইড ক্যান্ডিডেট নিয়ে কাজ করছে, যেগুলো থেকে আরো নতুন অ্যান্টিবায়োটিক তৈরি হতে পারে, এবং আমরা সেগুলোকে ওষুধ-রসায়নভিত্তিক পরিবর্তনের মাধ্যমে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

———

Computational exploration of global venoms for antimicrobial discovery with Venomics artificial intelligence. Nat Commun (2025).
DOI: 10.1038/s41467-025-60051-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ উত্তরের বরফে মিলল ২৪ মিলিয়ন বছরের পুরনো দাঁতের প্রোটিন
পরবর্তী প্রবন্ধ অন্ত্রে বাস করা এক ক্ষুদ্র ব্যাকটেরিয়া ক্যান্সার চিকিৎসার দিগন্ত বদলে দিতে পারে!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?