এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: প্রকৃতিতে বজ্রপাতের সূত্রপাত কীভাবে হয়?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পৃথিবী > প্রকৃতিতে বজ্রপাতের সূত্রপাত কীভাবে হয়?
পৃথিবী

প্রকৃতিতে বজ্রপাতের সূত্রপাত কীভাবে হয়?

নতুন গবেষণায় দেখা গেছে, বায়ুতে ‘ফটোইলেকট্রিক ফিডব্যাক’ নামক প্রক্রিয়ার মাধ্যমেই বজ্রপাতের সূচনা হয় এবং সৃষ্টি হয় উচ্চ-শক্তির গামা রশ্মি। এই আবিষ্কার বজ্রপাতের অদৃশ্য কিন্তু শক্তিশালী শুরুকে ব্যাখ্যা করতে সক্ষম হয়েছে।

সায়মা ইয়ানা
সায়মা ইয়ানা
প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৫
হালনাগাদ: 30 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
শিল্পীর কল্পনায় তৈরি ছবি যেখানে, ALOFT (Airborne Lightning Observatory for Fly’s Eye Geostationary Lightning Mapper Simulator and Terrestrial Gamma-ray Flashes) মিশনের অংশ হিসাবে নাসার হাই-ফ্লাইয়িং ER-2 বিমান ও বিমানে লাগানো বিভিন্ন যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এই মিশনের লক্ষ্য হলো বজ্রপাতের মেঘ থেকে নির্গত গামা রশ্মি (চিত্রে বেগুনি রঙে দেখানো হয়েছে) শনাক্ত ও রেকর্ড করা।NASA/ALOFT team
শেয়ার

আমরা সবাই জানি বজ্রপাত মানেই বিদ্যুৎ চমক, বিকট শব্দ আর কখনো কখনো প্রাণঘাতী ঘটনা। কিন্তু ঠিক কীভাবে এই বজ্রপাত শুরু হয়? এই প্রশ্ন বিজ্ঞানীদের দীর্ঘদিনের কৌতূহলের বিষয় ছিল। গত ২৮ জুলাই, ২০২৫ Journal of Geophysical Research: Atmospheres-এ প্রকাশিত একটি গবেষণায় বিজ্ঞানীরা এই রহস্যভেদের বড়সড় অগ্রগতি দেখিয়েছেন।

পেন স্টেট ইউনিভার্সিটির ভিক্টর পাসকোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় প্রমাণিত হয়েছে, বজ্রপাতের সূচনা এবং ‘Terrestrial Gamma Ray Flashes’ (TGFs) নামে পরিচিত উচ্চ-শক্তির গামা রশ্মির উৎপত্তির পেছনে রয়েছে বায়ুতে ঘটে যাওয়া এক প্রকার ‘ফটোইলেকট্রিক ফিডব্যাক’।

কী সেই ‘ফটোইলেকট্রিক ফিডব্যাক’?

সাধারণভাবে, বজ্রপাত তখনই শুরু হয় যখন মেঘের মধ্যে বা মেঘ ও ভূমির মধ্যে বৈদ্যুতিক বিভব এতটাই বাড়ে যে তা বাতাসের মধ্য দিয়ে ইলেকট্রনের এক প্রকার অ্যাভাল্যাঞ্চ সৃষ্টি করে। এই ইলেকট্রনগুলো যখন বাতাসে থাকা নাইট্রোজেন ও অক্সিজেন পরমাণুর সাথে সংঘর্ষ করে, তখন একধরনের উচ্চ-শক্তির এক্স-রে বা গামা রশ্মি নির্গত হয়। এই রশ্মিগুলো আবার বিপরীত দিকে ছড়িয়ে পড়ে এবং অন্য পরমাণুদের থেকে নতুন ইলেকট্রন ছিটকে বের করে আনতে সাহায্য করে আর এটাই হলো ‘ফটোইলেকট্রিক ইফেক্ট’।

এই প্রক্রিয়ায় একের পর এক নতুন ‘রানঅ্যাওয়ে ইলেকট্রন’ সৃষ্টি হয়, যা খুব দ্রুত বজ্রপাতের পূর্বশর্ত হিসেবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, এই প্রতিক্রিয়া এতটাই ক্ষুদ্র পরিসরে ঘটে যে তা প্রায় ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আশ্চর্যের বিষয় হলো, এত শক্তিশালী বিকিরণ সৃষ্টির পরেও এর সাথে প্রায় কোনো আলো দেখা যায় না এবং তেমন রেডিও তরঙ্গও ধরা পড়ে না। এই কারণেই এগুলোকে বলা হয় “ডার্ক লাইটনিং”।

গবেষণার ফলাফল কী বলছে?

গবেষণাটিতে সময় নির্ভর সিমুলেশন করে দেখা হয়েছে, কীভাবে এই ফিডব্যাক মেকানিজম বজ্রপাত শুরুর জন্য যথেষ্ট শক্তি জোগায়। আরও দেখা গেছে, এই প্রক্রিয়াগুলো বিভিন্ন উচ্চতায় বিভিন্নভাবে আচরণ করে, অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ বা ২২ কিলোমিটার উচ্চতায় এদের কার্যকারিতা ও প্রকৃতি ভিন্ন হয়।

এছাড়া, গবেষকরা জানান এই ফটোইলেকট্রিক ফিডব্যাক প্রক্রিয়াই একসাথে ব্যাখ্যা করতে পারে বজ্রপাতের সূচনালগ্নের Initial Breakdown Pulses (IBPs), Narrow Bipolar Events (NBEs), Energetic In-cloud Pulses (EIPs), এবং TGFs-এর মতো ঘটনা।

বিশেষত, এই গবেষণা দেখায় কীভাবে কোনো নির্দিষ্ট সময়ে ফিডব্যাক লুপে জমে থাকা ইলেকট্রন হঠাৎ করে স্ট্রিমার গঠন করে, এবং সেটাই বজ্রপাতের সূচনা ঘটায়।

বজ্রপাত শুধু একটি দৃষ্টিনন্দন প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি একটি বিপজ্জনক এবং জটিল বৈদ্যুতিক প্রক্রিয়া। বজ্রপাতের সঠিক মেকানিজম জানা গেলে আগাম সতর্কতা জারি করা, মহাকাশ যান ও বিমানের নিরাপত্তা উন্নয়ন এবং উচ্চ শক্তির গামা বিকিরণের উৎস বুঝতে সাহায্য মিলবে।

এই গবেষণা শুধু একটি দীর্ঘদিনের প্রশ্নের উত্তরই দেয়নি, বরং বজ্রপাত ও গামা রশ্মি সম্পর্কিত ভবিষ্যতের গবেষণার পথও প্রসারিত করেছে।

———

Photoelectric Effect in Air Explains Lightning Initiation and Terrestrial Gamma Ray Flashes. JGR Atmospheres (2025).
DOI: 10.1029/2025JD043897

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ চোখে দেখলেই সাড়া দেয় মস্তিষ্ক, প্রস্তুত হয় রোগ প্রতিরোধ ব্যবস্থা
পরবর্তী প্রবন্ধ এক্সোপ্ল্যানেট K2-18b তে প্রাণের চিহ্ন প্রায় অদৃশ্য হয়ে গেছে!
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?