এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: চকলেটের স্বাদ নির্ধারণে অণুজীব বড় ভূমিকা পালন করে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীববিজ্ঞান > অণুজীববিজ্ঞান > চকলেটের স্বাদ নির্ধারণে অণুজীব বড় ভূমিকা পালন করে
অণুজীববিজ্ঞান

চকলেটের স্বাদ নির্ধারণে অণুজীব বড় ভূমিকা পালন করে

গবেষণায় দেখা গেছে যে, চকলেটের স্বাদ নির্ধারণে ফারমেন্টেশনের সময়কার pH, তাপমাত্রা ও জীবাণুর প্রকারভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়া কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করে উন্নত মানের, এমনকি নতুন ধরনের ডিজাইনার চকলেট বানানো সম্ভব হতে পারে।

সাফিয়া তাবাসসুম রুমু
সাফিয়া তাবাসসুম রুমু
প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 20 আগস্ট, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
কোকো গাছের ফল থেকে উৎপন্ন কোকো বিনকে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াজাত করে চকলেট তৈরি করা হয়।Mimi Chu Leung
শেয়ার

আমরা যখন এক টুকরো চকলেট কামড় বাসাই, তখন ভেতরে লুকানো ভিন্নধর্মী ফলের ঘ্রাণ, বাদামের মতো নরম স্বাদ আর মাটির মতো গভীর সুবাস একসাথে মিশে যায়। কিন্তু এই জটিল স্বাদ আসলে কোথা থেকে আসে? নতুন এক গবেষণা জানাচ্ছে, এর আসল রহস্য লুকিয়ে আছে কোকো বীজের ফারমেন্টেশন বা গাঁজন প্রক্রিয়ায়।

সাধারণত কোকো ফারমেন্টেশন প্রাকৃতিকভাবে ঘটে। বীজগুলো কাঠের বাক্স বা ঝুড়িতে রাখা হয় এবং পরিবেশ থেকে আসা নানা ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস নিজেরাই কাজ শুরু করে। এই প্রক্রিয়ার সময় অণুজীবরা বীজের ভেতরে রাসায়নিক রূপান্তর ঘটায়, যা চকলেটকে তিক্ত আর কষাভাব থেকে মুক্ত করে এনে দেয় নরম, জটিল এবং মিষ্টি স্বাদ।

গত ১৮ আগস্ট, ২০২৫ Nature Microbiology জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ফারমেন্টেশনের সময় pH, তাপমাত্রা আর উপস্থিত জীবাণু মিলেই ঠিক করে চকলেটের স্বাদ কেমন হবে। এমনকি তারা পরীক্ষাগারে কৃত্রিমভাবে আদর্শ ফারমেন্টেশনের পরিবেশ তৈরি করে উচ্চমানের চকলেটের স্বাদও পুনরুৎপাদন করতে পেরেছেন।

গবেষণার সহলেখক এবং যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ জেনেটিসিস্ট ডেভিড গোপলচান বলেন, এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে গ্রাহকদের জন্য নতুন নতুন অনন্য স্বাদের চকলেট তৈরি সম্ভব।

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা–লিংকন বিশ্ববিদ্যালয়ের খাদ্যবিজ্ঞানী হিদার হ্যালেন-অ্যাডামস মন্তব্য করেন, “এটা নিঃসন্দেহে ‘ডিজাইনার চকলেট’ তৈরি করার জন্য বিশাল সম্ভাবনা তৈরি করছে।”

ফারমেন্টেশনের স্বাদ রহস্য

ফারমেন্টেশন হলো এমন এক ধাপ যা খাবার-দাবারের স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। যেমন ওয়াইন, চিজ বা বিয়ার বানাতে খামির কিংবা বিশেষ জীবাণু যোগ করা হয়। কিন্তু চকলেট তৈরির ক্ষেত্রে কোকো বীজগুলো শুধু ফলের খোসা থেকে বের করে একত্রে রাখা হয়, স্বাভাবিকভাবেই তা ফারমেন্ট হয়ে যায়। কোনো বিশেষ জীবাণু এখানে কৃত্রিমভাবে যোগ করা হয় না। এজন্যই দীর্ঘদিন ধরে জানা যায়নি যে, কোন শর্ত বা কোন জীবাণু চকলেটের স্বাদকে প্রভাবিত করে।

গোপলচান বলেন, “আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো চকলেটের মান বাড়ানো।” এজন্য তাঁর দল কলম্বিয়ার সানতান্দের অঞ্চলের একটি খামার থেকে কোকো সংগ্রহ করে ফারমেন্টেশনের সময় pH আর তাপমাত্রার পরিবর্তন পরীক্ষা করেন। তারা অনুমান করেছিলেন, এই ভিন্নতা ব্যাকটেরিয়া আর ছত্রাকের কার্যকলাপ বদলে দিয়ে চকলেটের স্বাদে প্রভাব ফেলে।

এরপর দলটি সানতান্দের অঞ্চলের নমুনার সঙ্গে হুইলা ও আনতিওকিয়া অঞ্চলের কোকো তুলনা করে। ফারমেন্ট করা বীজ শুকানো, ভাজা ও গুঁড়া করে কোকো ‘লিকার’ তৈরি করা হয়। পেশাদার টেস্টাররা জানান, সানতান্দের ও হুইলার লিকারে পাওয়া গেছে ভাজা বাদাম, পাকা বেরি আর কফির মতো স্বাদ। তুলনায়, আনতিওকিয়ার কোকো ছিল অপেক্ষাকৃত সাদামাটা আর তেতো।

গবেষকরা দেখেছেন, তিন অঞ্চলের কোকোর জেনেটিক পটভূমি প্রায় এক, তাই স্বাদের ভিন্নতার জন্য দায়ী হলো ফারমেন্টেশনের পরিবেশ ও মাইক্রোবের পার্থক্য। উদাহরণস্বরূপ, Torulaspora ও Saccharomyces নামের ছত্রাক সূক্ষ্ম আর উন্নত মানের চকলেটের স্বাদের সঙ্গে বিশেষভাবে যুক্ত।

ডিজাইনার চকলেটের পথে

পরবর্তী ধাপে বিজ্ঞানীরা পরীক্ষাগারে কৃত্রিমভাবে জীবাণুর দল তৈরি করে কোকো বীজ ফারমেন্ট করান। তৈরি হওয়া লিকার টেস্টাররা পরীক্ষা করে নিশ্চিত করেন, এগুলোতে সানতান্দের ও হুইলার মতো উন্নতমানের স্বাদ পাওয়া গেছে।

গবেষকরা বলছেন, তাদের ফলাফল প্রমাণ করছে যে, pH, তাপমাত্রা আর জীবাণুর সম্পর্কই মূলত নির্ধারণ করে কোন অঞ্চলের চকলেট কেমন স্বাদের হবে। একইসঙ্গে শিল্প পর্যায়ে চকলেট উৎপাদনে মান ও স্বাদ নিয়ন্ত্রণের নতুন পদ্ধতিরও দিকনির্দেশনা মিলছে।

বোগোটার লস আন্দেস বিশ্ববিদ্যালয়ের রাসায়নিক প্রকৌশলী আন্দ্রেস ফের্নান্দো গনসালেস বারিওসের ভাষায়, “এভাবে আমরা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারব, নির্দিষ্ট স্বাদ তৈরি করতে পারব, মান বাড়াতে পারব, আর নির্দিষ্ট পরিবেশ বা সময়ের ওপর নির্ভর করতে হবে না।” এর ফলে কোকোর অর্থমূল্যও আরও বাড়তে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

———

A defined microbial community reproduces attributes of fine flavour chocolate fermentation. Nat Microbiol (2025).
DOI: 10.1038/s41564-025-02077-6

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এই ছবিতে ইউরেনাসের নতুন আবিষ্কৃত চাঁদ S/2025 U1 সহ মোট ১৩টি চাঁদ দেখা যাচ্ছে। ছবিটি তিন ধরনের ডেটা একত্র করে তৈরি করা হয়েছে, যাতে গ্রহের বায়ুমণ্ডল, রিং ও চাঁদগুলো স্পষ্টভাবে দেখা যায়। ডেটা সংগ্রহে JWST-এর NIRCam-এর ইনফ্রারেড ফিল্টার ব্যবহার করা হয়েছে। ক্রেডিট: NASA/ESA/CSA/STScI/M. El Moutamid (SwRI)/M. Hedman (University of Idaho) ইউরেনাসের নতুন চাঁদ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশের মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের অতি ব্যবহারের ভয়াবহ দৃশ্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?