এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: লক্ষ বছর ধরে পারমাফ্রস্টে জীবিত থাকার জীবাণুর রহস্য উদঘাটনের পথে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবন > লক্ষ বছর ধরে পারমাফ্রস্টে জীবিত থাকার জীবাণুর রহস্য উদঘাটনের পথে
জীবন

লক্ষ বছর ধরে পারমাফ্রস্টে জীবিত থাকার জীবাণুর রহস্য উদঘাটনের পথে

গবেষকেরা সাইবেরিয়ার প্রাচীন বরফ থেকে জীবাণু আবিষ্কার করেছেন, যারা অন্তত ১ লক্ষ বছর ধরে জীবিত থেকেছে বলে জানা গেছে। এরা অ্যাজগার্ড আর্কিয়া গোষ্ঠীর সদস্য, যাদেরকে জটিল কোষবিশিষ্ট জীবের সবচেয়ে ঘনিষ্ঠ আত্মীয় মনে করা হয়। এ আবিষ্কার আমাদের জীবের দীর্ঘায়ু ও বিবর্তন সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৫
হালনাগাদ: 1 সেপ্টেম্বর, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
কিছু আর্কিয়া অণুজীব চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে।Steve Gschmeissner/Science Photo Library
শেয়ার

সাইবেরিয়ার পারমাফ্রস্ট থেকে আলাদা করা কিছু অণুজীব (মাইক্রোব) সম্ভবত এক লক্ষ বছরেরও বেশি সময় ধরে জীবিত ছিল, এমনটাই জানা গেছে তাদের ডিএনএ বিশ্লেষণে। তাদের জিনগত মিল অন্য প্রজাতির সঙ্গে এ ইঙ্গিত দেয় যে এত দীর্ঘকাল টিকে থাকার ক্ষমতা জটিল কোষবিশিষ্ট জীবের নিকটাত্মীয় অনেক অণুজীবের মধ্যেই থাকতে পারে।

এর আগে গবেষকেরা প্রাচীন সামুদ্রিক তলানি থেকেও অণুজীব আলাদা করেছিলেন যার বয়স ১০ কোটি বছরেরও বেশি। তবে এত দীর্ঘ সময় ধরে একই জীব আসলে জীবিত থাকতে পারে কিনা, তা এখনো অনিশ্চিত। মার্কিন যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যারেন লয়েড বলেন, “আমি তো এত দীর্ঘ সময় ধরে কোনো পরীক্ষা চালাতে পারি না। সময় আসলে গবেষণার সবচেয়ে অদ্ভুত ভেরিয়েবল।”

লয়েড ও তাঁর দল এমন জায়গায় অণুজীব খুঁজতে চেয়েছিলেন, যেখানে লক্ষ লক্ষ বছর ধরে কোনো পরিবর্তন ঘটেনি। তাঁদের ধারণা ছিল, সেখানে যদি কিছু জীবিত থাকে, তবে সেটি নিশ্চয়ই সেই পরিবেশের সমবয়সী। এ উদ্দেশ্যে তাঁরা সাইবেরিয়ার পূর্বতম প্রান্ত চাকচি উপদ্বীপে গিয়ে ২২ মিটার লম্বা বরফকূপ খনন করেন।

এভাবে তাঁরা এমন এক স্তরের সামুদ্রিক তলানি থেকে ডিএনএ সংগ্রহ করতে পেরেছিলেন, যা প্রায় ১ লক্ষ থেকে ১ লক্ষ ২০ হাজার বছর আগে জমে গিয়েছিল। এই তলানিতে ক্ষুদ্র ক্ষুদ্র তরল পানির ফাঁক ছিল, যেখানে জীবাণুগুলো আটকা পড়ে থাকতে পারে, আর বাইরে থেকে কোনো পুষ্টি বা জীব ঢোকা–বের হওয়ার সুযোগ ছিল না। লয়েড বলেন, “বরফে জমাট বাঁধার মানে হলো তাদের চারপাশে বরফের গঠন তৈরি হয়।”

এরপরের প্রশ্ন ছিল, কোনগুলো জীবিত আর কোনগুলো মৃত কোষ? গবেষকেরা এজন্য পারমাফ্রস্ট থেকে মিলিয়ন মিলিয়ন ডিএনএ টুকরো সিকোয়েন্স করেন এবং সেগুলো থেকে ভিন্ন ভিন্ন জীবাণুর জিনোম পুনর্গঠন করেন। এরপর তাঁরা একটি এনজাইম যোগ করেন, যা ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামত করে, এবং আবারও জিনোম পুনর্গঠন প্রক্রিয়া চালান।

দেখা যায়, ডিএনএ মেরামতকারী এনজাইম যোগ করার পর বেশিরভাগ জিনোম অনেক বেশি পূর্ণাঙ্গভাবে পুনর্গঠিত হয়েছে যা ইঙ্গিত দেয় এগুলো মৃত কোষ থেকে এসেছে, কারণ তারা নিজের ডিএনএ অক্ষত রাখতে পারেনি। কিন্তু ছয়টি প্রজাতির জিনোমে প্রায় কোনো পরিবর্তন হয়নি। এর মানে তাদের ডিএনএ জীবিত কোষ থেকেই এসেছে, যেগুলো বরফে আটকা পড়ার পর অন্তত ১ লক্ষ বছর ধরে সক্রিয়ভাবে নিজেদের জিনোম টিকিয়ে রেখেছে।

এই ছয়টি প্রজাতিই এসেছে প্রোমিথিআর্কিওটা (Promethearchaeota) পর্ব (phylum) থেকে, যাদেরকে অ্যাজগার্ড আর্কিয়া (Asgard archaea) নামেও ডাকা হয়। এই অণুজীবগুলোকেই ধরা হয় ইউক্যারিওটদের (যার মধ্যে প্রাণী, উদ্ভিদ, ছত্রাক ও প্রোটিস্টরা অন্তর্ভুক্ত) সবচেয়ে ঘনিষ্ঠ জীবিত আত্মীয়।

চায়না ইউনিভার্সিটি অব জিওসায়েন্সেস-এর রেনসিং লিয়াং বলেন, “প্রাচীন পারমাফ্রস্টে জীবিত অ্যাজগার্ড আর্কিয়া আবিষ্কার মানে আমরা তাদের বিবর্তনীয় ইতিহাসে এক নতুন জানালা খুলতে পারলাম… এবং জটিল জীবের উদ্ভবের সময় তারা কীভাবে ভূমিকা রেখেছিল, তা বোঝার চেষ্টা করতে পারব।”

অবাক করার মতো ব্যাপার হলো, এত দীর্ঘকাল টিকে থাকা অ্যাজগার্ড আর্কিয়া আর তুলনামূলক খোলা পরিবেশে পাওয়া অ্যাজগার্ড আর্কিয়ার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সবার মধ্যেই প্রোটিন ও ডিএনএ মেরামতের মতো একই ধরনের জিন রয়েছে, যা তাদের কোষ বিভাজন ছাড়াই খুব ধীরে ধীরে অংশ বদলাতে সাহায্য করেছে। লয়েড রসিকতা করে বলেন, “এরা যেন পৃথিবীর সবচেয়ে নিরস অ্যাজগার্ড। আর এই নিরসতাই প্রমাণ করে যে আসলে তাদের সবার মধ্যেই এ ক্ষমতা রয়েছে।”

রোড আইল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্টিফেন ড’হন্ড্ট বলেন, এই গবেষণা আসলেই “একটি বড় অগ্রগতি”—যা থেকে আমরা অস্বাভাবিক দীর্ঘ জীবনকাল বোঝার দিকে এগোচ্ছি, এবং জানতে পারছি এর বিস্তৃতি ও বিবর্তনীয় ভিত্তি সম্পর্কে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই ফলাফল পারমাফ্রস্টের মতো জমাট পরিবেশের বাইরের ক্ষেত্রে প্রয়োগ করা উচিত নয়। তাঁর ভাষায়, “বরফে জমাট থেকে বহুদিন নিষ্ক্রিয় থাকা আর দীর্ঘদিন খুব কম সক্রিয় থেকে বেঁচে থাকার মধ্যে বড় পার্থক্য আছে।”

———

Traits enabling persistence of living Promethearchaeota in marine sediments frozen for over 100 kyr, bioRxiv (2025), preprint.
DOI: 10.1101/2025.03.11.642519

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মানুষের দুই পায়ে হাঁটার রহস্য উদঘাটন
পরবর্তী প্রবন্ধ ইলিশের ডিমে পুষ্টির খনি: কোন অঞ্চলের ডিম সবচেয়ে সমৃদ্ধ এবং স্বাদের?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?