এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সঙ্গমে নেতৃত্বে স্ত্রী মশা: ডেঙ্গু বাহকের যৌন আচরণে চমকপ্রদ নতুন তথ্য
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > প্রাণী > সঙ্গমে নেতৃত্বে স্ত্রী মশা: ডেঙ্গু বাহকের যৌন আচরণে চমকপ্রদ নতুন তথ্য
প্রাণী

সঙ্গমে নেতৃত্বে স্ত্রী মশা: ডেঙ্গু বাহকের যৌন আচরণে চমকপ্রদ নতুন তথ্য

গবেষণায় দেখা গেছে, স্ত্রী এডিস মশাই সঙ্গমে নিয়ন্ত্রণে থাকে। তাদের ইঙ্গিত ছাড়া পুরুষেরা মিলন ঘটাতে পারে না। এই ‘তালা-চাবি’ প্রক্রিয়া বোঝা ডেঙ্গু ও অন্যান্য রোগবাহক মশা নিয়ন্ত্রণে নতুন পথ খুলে দিতে পারে।

জান্নাতুল মাইশা
জান্নাতুল মাইশা
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
হালনাগাদ: 7 নভেম্বর, 2025
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
এডিস মশার মধ্যে যৌন মিলন প্রায় ১৪ সেকেন্ড স্থায়ী হয়।Jacopo Razzauti/The Rockefeller University
শেয়ার

ডেঙ্গু ভাইরাস ও অন্যান্য রোগ ছড়ানো স্ত্রী মশারাই আসলে সঙ্গমের সময় নিয়ন্ত্রণে থাকে, এমনটাই জানিয়েছে একটি নতুন গবেষণা, যা দীর্ঘদিনের “স্ত্রী মশা নিষ্ক্রিয় অংশগ্রহণকারী” ধারণাকে চ্যালেঞ্জ করেছে।

নিউইয়র্কের রকফেলার ইউনিভার্সিটির নিউরোবায়োলজিস্ট লেসলি ভশল ও তাঁর দল লক্ষ্য করেন, Aedes গণের পুরুষ মশারা প্রায়ই স্ত্রীদের পিছু নেয়, অথচ স্ত্রী মশা জীবনে মাত্র একবারই মিলন করে। “প্রশ্ন ছিল স্ত্রীরা ‘না’ বলে কীভাবে?” বলেন ভশল।

তাঁদের গবেষণায় প্রথমবার দেখা যায়, যখন কোনো পুরুষ Aedes মশা সঙ্গমের চেষ্টা করে, স্ত্রী মশা তার যৌনাঙ্গের অগ্রভাগ সামান্য বাড়িয়ে দেয়। যদি স্ত্রী এই সূক্ষ্ম অথচ গুরুত্বপূর্ণ ইঙ্গিত না দেয়, তবে পুরুষের প্রচেষ্টা ব্যর্থ হয়, মিলন ঘটে না।

মশার সঙ্গম কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয় এবং সাধারণত আকাশেই ঘটে। এত ক্ষুদ্র অঙ্গপ্রত্যঙ্গের কার্যপ্রণালী বোঝা তাই এতদিন কঠিন ছিল। ভশল বলেন, “আগের বিজ্ঞানীরা হয়তো ভাবতেন, পুরুষই নিয়ন্ত্রণে।” কিন্তু তাঁর দলের এই আবিষ্কার মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন দিক খুলে দিতে পারে। গবেষণাটি প্রকাশিত হয়েছে Current Biology জার্নালে।

ফ্লুরোসেন্ট শুক্রাণু পরীক্ষায় নতুন তথ্য

ডেঙ্গু ছড়ানো প্রধান প্রজাতি Aedes aegypti-র মিলন প্রক্রিয়া বোঝার জন্য ভশলের দল জেনেটিকভাবে পরিবর্তিত পুরুষ মশা তৈরি করে, যারা সবুজ বা লাল ফ্লুরোসেন্টের শুক্রাণু উৎপন্ন করে। এরপর তারা স্ত্রী মশাদের সঙ্গে সাত দিন এক খাঁচায় রাখে। শেষে দেখা যায়, ৯০ শতাংশেরও বেশি স্ত্রী মশার দেহে এক রঙের শুক্রাণুই আছে অর্থাৎ, তারা জীবনে মাত্র একবারই সঙ্গম করে।

পরের ধাপে দলটি বিশেষ ক্যামেরায় সঙ্গমের দৃশ্য ধারণ করে। গবেষকেরা স্ত্রী মশাকে একটি ধাতব পিনে আটকান, যাতে সে ডানা ও পা নড়াতে পারে, কিন্তু উড়তে না পারে। এরপর উড়ন্ত পুরুষ মশাদের ছেড়ে দিয়ে তাদের যৌনাঙ্গের পারস্পরিক ক্রিয়া হাই রেজোলিউশনে রেকর্ড করা হয়।

ভশলের ল্যাবের গবেষক লিয়া হুরি-জিভি শত শত ঘণ্টা ধরে ভিডিওগুলো ফ্রেম বাই ফ্রেম পর্যবেক্ষণ করেন। তিনি দেখেন, পুরুষ মশা সরাসরি যৌনাঙ্গ বাড়িয়ে দেয় না; প্রথমে সে স্ত্রী মশার যৌনাঙ্গে ছোট ড্রামস্টিকের মতো gonostyli দিয়ে টোকা দেয়। এই টোকায় সাড়া দিয়ে কুমারী স্ত্রী মশা তার যৌনাঙ্গ সামান্য বাড়ায়, যাতে মিলন সম্ভব হয়। কিন্তু আগেই সঙ্গম করা স্ত্রী মশারা সাধারণত যৌনাঙ্গ সঙ্কুচিত রাখে, ফলে মিলন ব্যর্থ হয়।

“এটা সত্যিই দারুণ, কারণ এতে যেন একটা ‘রিসেপ্টিভ কোড’ কাজ করে,” বলেন ব্রাজিলের ওসওয়ালদো ক্রুজ ইনস্টিটিউটের পতঙ্গবিশেষজ্ঞ নিল্ডিমার হনোরিও।

‘লক অ্যান্ড কী’ পদ্ধতি ও প্রজাতি বিলুপ্তির ইঙ্গিত

ভশল ও তাঁর সহকর্মীরা মনে করেন, এটি মূলত তালা-চাবির মতো এক প্রক্রিয়া যেখানে gonostyli হলো চাবি, যা স্ত্রী মশার যৌনাঙ্গ খুলতে সাহায্য করে। একই ধরনের প্রক্রিয়া তাঁরা Aedes albopictus প্রজাতিতেও পান, যা ৩৫ মিলিয়ন বছর আগে A. aegypti থেকে বিবর্তিত হয়েছে।

তবে তাঁরা আরও লক্ষ্য করেন, A. albopictus পুরুষ মশা A. aegypti স্ত্রী মশার প্রতিরোধ ব্যবস্থা পাশ কাটিয়ে মিলন করতে সক্ষম। “Aedes albopictus তার বড় gonostyli ব্যবহার করে Aedes aegypti স্ত্রী মশার যৌনাঙ্গ খুলে ফেলে এবং সঙ্গম সম্পন্ন করে,” বলেন ভশল।

পুরুষ এডিস মশা যৌন মিলনের সময় স্ত্রীদের যৌনাঙ্গে টোকা দেওয়ার জন্য গনোস্টাইলি (ছবিতে দেখানো হয়েছে, ক্রস করা) নামক ড্রামস্টিকের মতো যৌনাঙ্গের কাঠামো ব্যবহার করে।ক্রেডিট: H. Amalia Pasolli, Anurag Sharma/The Rockefeller University
পুরুষ এডিস মশা যৌন মিলনের সময় স্ত্রীদের যৌনাঙ্গে টোকা দেওয়ার জন্য গনোস্টাইলি (ছবিতে দেখানো হয়েছে, ক্রস করা) নামক ড্রামস্টিকের মতো যৌনাঙ্গের কাঠামো ব্যবহার করে।
ক্রেডিট: H. Amalia Pasolli, Anurag Sharma/The Rockefeller University

এ ধরনের আন্তঃপ্রজাতি মিলনে কোনো কার্যকর সন্তান জন্মায় না; বরং এতে স্ত্রী A. aegypti পরবর্তী মিলনের আগ্রহ হারায়। “যদি অনেক স্ত্রী মশার ক্ষেত্রে এটা ঘটে, তবে ওই প্রজাতিই বিলুপ্ত হয়ে যেতে পারে,” ভশল সতর্ক করেন।

এই পারস্পরিক সম্পর্ক বোঝা বাস্তব জগতে জনস্বাস্থ্য বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আফ্রিকান উৎসের A. aegypti শত শত বছর আগে আমেরিকা ও ইউরোপে পৌঁছেছিল, কিন্তু A. albopictus (যা ডেঙ্গু ও চিকুনগুনিয়া উভয় ভাইরাসই ছড়াতে পারে) এসেছে মাত্র কয়েক দশক আগে। এখন অনেক জায়গায় দুই প্রজাতি একসাথে বাস করছে, এবং “A. albopictus ধীরে ধীরে A. aegypti-কে প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে,” বলেন ফ্রান্সের ট্যুরস বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিশেষজ্ঞ ক্লাউদিও লাজারি। কারণ, A. albopictus পুরুষরা A. aegypti স্ত্রীদের সঙ্গে মিলন করে কার্যত তাদের ‘নিষ্ক্রিয়’ করে দিচ্ছে।

———

A rapidly evolving female-controlled lock-and-key mechanism determines Aedes mosquito mating success. Current Biology (2025)
DOI: 10.1016/j.cub.2025.09.066

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন গবেষণা বলছে, মহাবিশ্ব কোনো কম্পিউটার সিমুলেশন নয়
পরবর্তী প্রবন্ধ আলফাফোল্ডের সমতুল্য ওপেন-সোর্স প্রোটিন মডেল প্রকাশ করল বিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?