এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ফাইটোপ্ল্যাঙ্কটন যেভাবে এত বেশি অক্সিজেন উৎপাদন করে
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > উদ্ভিদ > ফাইটোপ্ল্যাঙ্কটন যেভাবে এত বেশি অক্সিজেন উৎপাদন করে
উদ্ভিদজীববিজ্ঞান

ফাইটোপ্ল্যাঙ্কটন যেভাবে এত বেশি অক্সিজেন উৎপাদন করে

নতুন এক গবেষণায় সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনে সালোকসংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন উৎপাদন করার এক নতুন কোষীয় প্রক্রিয়ার চিহ্নিত করা হয়েছে। নতুন গবেষণাটিতে গবেষকরা দেখতে পান যে কীভাবে VHA নামে পরিচিত একটি প্রোটন-পাম্পিং এনজাইম বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদনে বিরাট ভুমিকা পালন করছে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ৯ জুন, ২০২৩
হালনাগাদ: 9 জুন, 2023
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ছবিতে সিলিকা দিয়ে তৈরি কোষপ্রাচীরের জন্য বিখ্যাত এককোষী শৈবাল ডায়াটম দেখানো হয়েছে। ডায়াটম হল প্রোটন পাম্পিং এনজাইম (VHA নামে পরিচিত) সহ বেশ কয়েকটি ফাইটোপ্ল্যাঙ্কটন প্রজাতির মধ্যে একটি যা বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদন এবং কার্বন স্থিরকরণে সহায়তা করে।Daniel Yee
শেয়ার

ফাইটোপ্ল্যাঙ্কটন হলো এক ধরনের সামুদ্রিক আণুবীক্ষণিক উদ্ভিদ যা অক্সিজেন উৎপাদনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার মাধ্যমে বিজ্ঞানীদের দীর্ঘকাল মুগ্ধ করেছে। নতুন একটি যুগান্তকারী গবেষণায়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের (UC) সান দিয়েগোর স্ক্রিপস ইনস্টিটিউশন অফ ওশানোগ্রাফির বিজ্ঞানীরা সম্প্রতি অক্সিজেন উৎপাদনে অর্থাৎ সালোকসংশ্লেষণে তাদের অসাধারণ ক্ষমতার পিছনে থাকা নতুন এক জটিল এবং গুরুত্বপূর্ণ সেলুলার প্রক্রিয়া চিহ্নিত করেছেন।

নতুন এই আবিষ্কার পৃথিবীর অক্সিজেন চক্র সম্পর্কে আমাদের বোধগম্যতাকে আরও গভীর করবে। কোনো গ্রহের বাসযোগ্যতা এবং ভারসাম্য বজায় রাখতে ফাইটোপ্ল্যাঙ্কটনের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সে দিকেও আরো জ্ঞান আহরণ করতে সাহায্য করতে পারে।

“গ্রাউন্ডব্রেকিং” হিসাবে বর্ণিত এই অসাধারণ প্রক্রিয়াটি সমুদ্রে অক্সিজেন উৎপাদন এবং কার্বন স্থিরকরণের একটি উল্লেখযোগ্য অংশের জন্য দায়ী, যেটা ধারণা করা হয় ৭% থেকে ২৫% পর্যন্ত।

গত ৩১ মে, ২০২৩ তারিখে Current Biology জার্নালে প্রকাশিত গবেষণার ফলাফলে কীভাবে একটি প্রোটন-পাম্পিং এনজাইম (VHA) ফাইটোপ্ল্যাঙ্কটনের মাধ্যমে বিশ্বব্যাপী অক্সিজেন উৎপাদন এবং কার্বন নির্ধারণে সহায়তা করছে তা তুলে ধবা হয়েছে। উন্নত মাইক্রোস্কোপি এবং জেনেটিক টুলের মাধ্যমে গবেষকরা দেখতে পেরেছেন যে ফাইটোপ্ল্যাঙ্কটনে থাকা VHA নামের এনজাইম (ডায়াটমে “প্রোটন পাম্প” নামে পরিচিত) ক্লোরোপ্লাস্টে বেশি কার্বন ডাই অক্সাইড সরবরাহ করতে সাহায্য করে, জটিল কার্বন অণু তৈরি করে এবং অক্সিজেন নিঃসরণ বাড়িয়ে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোকসংশ্লেষণ বাড়ায়।

এই গবেষণাটিতে গবেষকরা ফাইটোপ্ল্যাঙ্কটনের নতুন আবিষ্কৃত প্রক্রিয়া এবং বিবর্তনের বিভিন্ন দিকের মধ্যে একটি সংযোগ স্থাপন করতে সক্ষম হন। ডায়াটম (ফাইটোপ্ল্যাঙ্কটন) একটি প্রোটোজোয়ান এবং শৈবালোর মধ্যকার একটি সিম্বিওটিক ইভেন্ট থেকে উদ্ভূত হয়েছে, অর্থাৎ দুটো জীব এক হয়ে তৈরি।

ছবিতে ডায়াটম এবং ডাইনোফ্ল্যাজেলেট সহ বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন প্রজাতি দেখা যাচ্ছে। এই প্রজাতির ফাইটোপ্ল্যাঙ্কটনগুলি নতুন আবিষ্কৃত সালোকসংশ্লেষণের VHA-বর্ধক প্রক্রিয়াটি ব্যবহার করে।ক্রেডিট: Daniel Yee
ছবিতে ডায়াটম এবং ডাইনোফ্ল্যাজেলেট সহ বিভিন্ন ফাইটোপ্ল্যাঙ্কটন প্রজাতি দেখা যাচ্ছে। এই প্রজাতির ফাইটোপ্ল্যাঙ্কটনগুলি নতুন আবিষ্কৃত সালোকসংশ্লেষণের VHA-বর্ধক প্রক্রিয়াটি ব্যবহার করে।
ক্রেডিট: Daniel Yee

সিম্বিওজেনেসিস নামে পরিচিত এই এক হয়ে যাওয়া প্রক্রিয়াটি ফ্যাগোসাইটোসিস (একটি কোষ অন্য কোষকে গ্রাস করা প্রক্রিয়া) দ্বারা আরো বেশি সহজতর হয়েছিল। তো ডায়াটমের ক্ষেত্রে, শিকারি কোষ শিকারের কোষের প্রোটন পাম্প এনজাইম সম্পূর্ণরূপে হজম করার পরিবর্তে শিকারের সালোকসংশ্লেষণ প্রক্রিয়াকে উন্নীত করে ফেলেছে।

এই অনন্য ব্যাপারটি ডায়াটমকে তার পূর্বপুরুষের সালোকসংশ্লেষণ ক্ষমতা থেকেও বেশি ক্ষমতা দিয়েছিলো এবং ২৫ কোটি বছর আগে ডায়াটমের যখন প্রথম বিবর্তন ঘটে তারপর থেকে বায়ুমণ্ডলে অক্সিজেন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা।

সামুদ্রিক ফাইটোপ্ল্যাঙ্কটনের নতুন আবিষ্কৃত সেলুলার প্রক্রিয়া একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এটি শুধু অক্সিজেন এবং কার্বন উৎপাদন সম্পর্কে আমাদের বোঝাপড়াকে গভীর করে না বরং ভবিষ্যতে তাদের উৎপাদনশীলতা বাড়ানোর প্রতিশ্রুতিও রাখে।

———

The V-type ATPase enhances photosynthesis in marine phytoplankton and further links phagocytosis to symbiogenesis. Current Biology (2023)
DOI: 10.1016/j.cub.2023.05.020

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ প্রজাপতির প্রথম বিবর্তন ঘটেছিলো উত্তর আমেরিকায়
পরবর্তী প্রবন্ধ নবগঠিত তারা গুচ্ছে জীবন গঠনের গুরুত্বপূর্ণ অ্যামিনো অ্যাসিডের সন্ধান
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?