এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট
জ্যোতির্বিজ্ঞান

এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট

জেমস ওয়েব টেলিস্কোপের পর্যবেক্ষণে WD 1856+534 b গ্রহটিকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট হিসেবে নিশ্চিত করা হয়েছে। এটি একটি সাদা বামন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে এবং গবেষণায় প্রমাণ মিলেছে যে এমন গ্রহরা সাদা বামনের কাছাকাছি টিকে থাকতে পারে।

ইরতা আমালিয়া
ইরতা আমালিয়া
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫
হালনাগাদ: 28 এপ্রিল, 2025
পড়তে 5 মিনিট লাগবে
শেয়ার
এই চিত্রে দেখা যাচ্ছে, বৃহস্পতির আকারের সম্ভাব্য গ্রহ WD 1856 b তার ক্ষুদ্র, ম্লান আলো আলো বিচ্ছুরণ করা সাদা বামন নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করছে।NASA’s Goddard Space Flight Center
শেয়ার

২০২০ সালে, জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবী থেকে ৮১ আলোকবর্ষ দূরের এক তারার চারপাশে আবর্তনরত WD 1856+534 b নামের একটি গ্যাস জায়ান্ট গ্রহ শনাক্ত করেন। বৃহস্পতির চেয়ে প্রায় ছয়গুণ বেশি ভরের এই এক্সোপ্ল্যানেটটিকে “সুপার-জুপিটার” বলা হয়। এটি ছিল প্রথম আবিষ্কৃত গ্রহ, যা একটি সাদা বামন (White Dwarf বা WD) নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করে। সম্প্রতি প্রি-প্রিন্ট সার্ভারে প্রকাশিত এক গবেষণাপত্রে, একটি আন্তর্জাতিক গবেষক দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (JWST) মিড-ইনফ্রারেড ইন্সট্রুমেন্ট (MIRI) ব্যবহার করে এই গ্রহটির পর্যবেক্ষণের বিবরণ দিয়েছে। তাদের গবেষণা নিশ্চিত করেছে, WD 1856+534 b এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট।

এই গবেষণার নেতৃত্ব দেন ইউনিভার্সিটি অব মিশিগান, অ্যান আরবর-এর জ্যোতির্বিদ্যা বিভাগের সহকারী গবেষক বিজ্ঞানী মেরি অ্যান লিমব্যাক। তার সঙ্গে আরও যুক্ত ছিলেন এমআইটির কাভলি ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড স্পেস রিসার্চ, জনস হপকিন্স ইউনিভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্স ল্যাব, ইউনিভার্সিটি অব ভিক্টোরিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন, সিআইইআরএ (Center for Interdisciplinary Research and Exploration in Astrophysics), সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব সাউথার্ন কুইন্সল্যান্ড এবং NSF NOIRLab ও জেমিনি অবজারভেটরির গবেষকরা।

তাদের পর্যবেক্ষণ ছিল জেমস ওয়েব টেলিস্কোপের Cycle 3 General Observation (GO) প্রোগ্রামের অংশ। এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল ওয়েবের উন্নত ইনফ্রারেড অপটিক্স এবং স্পেকট্রোমিটার ব্যবহার করে সরাসরি গ্রহটির বৈশিষ্ট্য নির্ধারণ করা। এই পদ্ধতিতে এক্সোপ্ল্যানেটের পৃষ্ঠ বা বায়ুমণ্ডল থেকে প্রতিফলিত আলো সংগ্রহ করে স্পেকট্রোমিটার দিয়ে তার রাসায়নিক স্বাক্ষর বিশ্লেষণ করা হয়।

জেমস ওয়েব টেলিস্কোপের MIRI ইন্সট্রুমেন্টের তিনটি ব্যান্ড (F770W - নীল, F1500W - সবুজ, এবং F1800W - লাল) ব্যবহার করে WD 1856+534 সিস্টেমের একটি ফলস-কালার ছবি তৈরি করা হয়েছে। ছবির ক্ষেত্রফল (FOV) ৭৪'' × ১১৩'', যা ওই সিস্টেমের দূরত্ব (২৪.৮ পারসেক) অনুযায়ী ১৮৩৫ AU × ২৮০২ AU দূরত্বের প্রতিনিধিত্ব করে। ছবির মাঝখানে যে নীলাভ-সাদা তারা দেখা যাচ্ছে, সেটিই সাদা বামন ও তার গ্রহের (মিশ্রিত) চিত্র। ছবির ডানদিকে থাকা দুটি উজ্জ্বল তারা হলো সাদা বামনের মধ্য-ধরণের এম-শ্রেণির সঙ্গী নক্ষত্র, যাদের সাথে সাদা বামনের প্রক্ষেপিত দূরত্ব ১০৩০ AU। এছাড়া পুরো ছবিতে অনেক উজ্জ্বল রঙিন পেছনের তারা ও ছায়াপথ দৃশ্যমান।ক্রেডিট: Mary Anne Limbach at el.
জেমস ওয়েব টেলিস্কোপের MIRI ইন্সট্রুমেন্টের তিনটি ব্যান্ড (F770W – নীল, F1500W – সবুজ, এবং F1800W – লাল) ব্যবহার করে WD 1856+534 সিস্টেমের একটি ফলস-কালার ছবি তৈরি করা হয়েছে। ছবির ক্ষেত্রফল (FOV) ৭৪” × ১১৩”, যা ওই সিস্টেমের দূরত্ব (২৪.৮ পারসেক) অনুযায়ী ১৮৩৫ AU × ২৮০২ AU দূরত্বের প্রতিনিধিত্ব করে। ছবির মাঝখানে যে নীলাভ-সাদা তারা দেখা যাচ্ছে, সেটিই সাদা বামন ও তার গ্রহের (মিশ্রিত) চিত্র। ছবির ডানদিকে থাকা দুটি উজ্জ্বল তারা হলো সাদা বামনের মধ্য-ধরণের এম-শ্রেণির সঙ্গী নক্ষত্র, যাদের সাথে সাদা বামনের প্রক্ষেপিত দূরত্ব ১০৩০ AU। এছাড়া পুরো ছবিতে অনেক উজ্জ্বল রঙিন পেছনের তারা ও ছায়াপথ দৃশ্যমান।
ক্রেডিট: Mary Anne Limbach at el.

এর মাধ্যমে বিজ্ঞানীরা সম্ভাব্য জীবনের চিহ্ন (অক্সিজেন, নাইট্রোজেন, মিথেন, পানি ইত্যাদি) শনাক্ত করতে পারেন এবং গ্রহের গঠন ও উৎপত্তি সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। JWST-এর মতো উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ব্যবহার করে, এই পদ্ধতিতে সৌরজগতের বাইরের প্রাণের সম্ভাব্য প্রথম নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যেতে পারে। গ্রহের নির্গত আলো (emission spectra) বিশ্লেষণ করেও গ্রহের গঠন ও ভ্রাম্যমাণ ইতিহাস জানা সম্ভব হয়। তবে গবেষকরা উল্লেখ করেছেন, এক্সোপ্ল্যানেট থেকে সরাসরি আলো শনাক্ত করা এখনো কঠিন কাজ, কারণ তাদের নক্ষত্রের আলো এতই তীব্র যে তা গ্রহের আলোকে ঢেকে দেয়।

ফলে, সরাসরি ইমেজিং মূলত বিশাল আকারের গ্রহ (যেমন গ্যাস জায়ান্ট) এবং প্রশস্ত কক্ষপথে থাকা বা অত্যন্ত উচ্চ তাপমাত্রার বায়ুমণ্ডলবিশিষ্ট গ্রহগুলোর ক্ষেত্রেই সীমিত ছিল। এখনো পর্যন্ত কোনো পাথুরে (পৃথিবীর মতো) গ্রহকে নক্ষত্রের কাছাকাছি কক্ষপথে সরাসরি ইমেজিংয়ের মাধ্যমে দেখা যায়নি। একইসঙ্গে, পৃথিবীর মতো শীতল (১.৮৫°সে) গ্রহের নির্গত আলোও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সাদা বামন নক্ষত্রগুলো এমন ঠান্ডা গ্রহ শনাক্ত ও বিশ্লেষণের ক্ষেত্রে বেশ সুযোগ দেয়।

তাছাড়া, সাদা বামন নক্ষত্রের চারপাশে গ্রহ থাকা মানে তারা নক্ষত্রের পরিণত জীবনধারার মধ্যেও টিকে থাকতে পারে কি না এবং সেখানে বসবাসযোগ্য পরিবেশ টিকে থাকার সম্ভাবনা আছে কি না, এসব বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। জ্যোতির্বিজ্ঞানীরা ওয়েবের ক্ষমতা ব্যবহার করে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন। এই গবেষণায়, লিমব্যাক ও তার সহকর্মীরা JWST-এর MIRI ডেটা ব্যবহার করে ইনফ্রারেড এক্সেস (IR excess) পদ্ধতিতে WD 1856+534 b গ্রহের উপস্থিতি নিশ্চিত করেন।

এই পদ্ধতিতে তারা গ্রহটির ভর নির্ধারণ এবং তার বায়ুমণ্ডলের তাপমাত্রা পরিমাপ করতে সক্ষম হন। বিশ্লেষণে দেখা যায়, গ্রহটির গড় তাপমাত্রা ১৮৬ কেলভিন (-৮৭°সে), যা এটিকে এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে ঠান্ডা এক্সোপ্ল্যানেট হিসেবে নিশ্চিত করে। পাশাপাশি, তারা নিশ্চিত করেন যে গ্রহটির ভর বৃহস্পতির ভরের ছয়গুণের বেশি নয়, যেখানে পূর্ববর্তী পর্যবেক্ষণে এর ভর ১৩.৮ বৃহস্পতি ভর হিসেবে অনুমান করা হয়েছিল। তাদের এই ফলাফল প্রথমবারের মতো সরাসরি প্রমাণ দিল যে, গ্রহরা সাদা বামন নক্ষত্রের চারপাশের হ্যাবিবিটেবল জোনের নিকটবর্তী কক্ষপথেও টিকে থাকতে পারে।

গবেষক দল ২০২৫ সালে নির্ধারিত WD 1856 b-এর আরও বিস্তারিত পর্যবেক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করা হচ্ছে, তখন হয়তো নতুন গ্রহেরও সন্ধান মিলবে, যা জানাবে WD 1856 b কীভাবে তার বর্তমান কক্ষপথে পৌঁছেছে। এছাড়া, JWST-এর Cycle 1 এ Near-Infrared Spectrometer (NIRSpec) ব্যবহার করে করা পর্যবেক্ষণের ফলাফলও শিগগির প্রকাশিত হবে, যা গ্রহটির বায়ুমণ্ডলের প্রাথমিক বৈশিষ্ট্য তুলে ধরবে।

———

Thermal Emission and Confirmation of the Frigid White Dwarf Exoplanet WD 1856+534b, arXiv:2504.16982 [astro-ph.EP]
DOI: 10.48550/arXiv.2504.16982

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে পুরোনো পিঁপড়ার জীবাশ্ম
পরবর্তী প্রবন্ধ দুটি নতুন কুমির প্রজাতির সন্ধান পেলেন গবেষকরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?