এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: বিজ্ঞান কথা: ডেনিসোভান
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বিজ্ঞান কথা > বিজ্ঞান কথা: ডেনিসোভান
বিজ্ঞান কথা

বিজ্ঞান কথা: ডেনিসোভান

ডেনিসোভানরা প্রাচীন হোমিনিডদের একটি সম্প্রতি আবিষ্কৃত মানবসদৃশ জনসংখ্যা

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১৭ জুন, ২০২২
হালনাগাদ: 17 জুন, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
ডেনিসোভান, যেমন এখানে চিত্রিত করা হয়েছে, একটি বিলুপ্ত, মানবসদৃশ মানুষের দল যারা একসময় এশিয়া জুড়ে বাস করত।Maayan Harel
শেয়ার

ডেনিসোভান একটি প্রাচীন, মানুষের মত জনসংখ্যা ছিল। তারা এখন বিলুপ্ত। কিন্তু তারা এশিয়া জুড়ে কয়েক হাজার থেকে কয়েক লক্ষ বছর আগে বাস করত। সাইবেরিয়ার ডেনিসোভা গুহার নামানুসারে এগুলোর নামকরণ করা হয়েছে। মূলত সেখানেই এদের প্রথম জীবাশ্মটি পাওয়া যায় যা এই প্রাচীন হোমিনিডগুলির মধ্যে একটি থেকে এসেছে বলে জানা যায়। ডেনিসোভানের হাড় এবং দাঁতের মাত্রেই গুটিকয়েক উন্মোচিত হয়েছে। তাদের বিচরণ সাইবেরিয়া থেক তিব্বত মালভূমিতে পর্যন্ত ছিলো বলে ধারণা করা হয়। এত ছোট জীবাশ্ম রেকর্ডের দরুন, বিজ্ঞানীরা এখনও এই বিলুপ্ত মানবসদৃশ প্রজাতি সম্পর্কে খুব বেশি কিছু জানেন না।

ডেনিসোভানরা মানুষ এবং নিয়ান্ডারটালরা সাধারণ পূর্বপুরুষ শেয়ার করে বলে মনে করা হয়। সেই পূর্বপুরুষ ছিল Homo heidelbergensis নামে একটি মানুবসদৃশ আফ্রিকান প্রজাতি। এই প্রজাতির কিছু সদস্য প্রায় ৭০০,০০০ বছর আগে আফ্রিকা ছেড়ে ইউরেশিয়া চলে যেতে পারে বলে ধারণ করা হয়। সেই দলটি তখন পশ্চিম ও পূর্ব; দুটি দলে বিভক্ত হয়ে যায়। পশ্চিমা গোষ্ঠীটি প্রায় ৪০০,০০০ বছর আগে নিয়ান্ডারটালে বিবর্তিত হয়েছিল। পূর্বের গোষ্ঠী একই সময়ে ডেনিসোভানদের জন্ম দেয়। H. heidelbergensis-এর যে আফ্রিকায় থেকে গিয়েছিলো তারা পরবর্তীতে মানুষে বিবর্তিত হয়েছিল, যারা তখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল।

সময়ের সাথে সাথে, মানুষ, ডেনিসোভান এবং নিয়ান্ডারটাল একে অপরের সাথে মিলিত হয়েছিল এবং তাদের মধ্যে যৌন মিল ঘটেছিলো। ফলস্বরূপ, কিছু আধুনিক মানুষের দেহর উত্তরাধিকারসূত্রে ডেনিসোভান ডিএনএর চিহ্ন পাওয়া গেছে। এই ব্যক্তিদের মধ্যে মেলানেশিয়ান, স্থানীয় অস্ট্রেলিয়ান এবং পাপুয়া নিউ গিনিবাসী উল্লেখযোগ্য। ফিলিপাইনের আদিবাসীরা ডেনিসোভান বংশের সর্বোচ্চ স্তর দেখায়। তাদের ডিএনএর বিশ ভাগের এক ভাগ পর্যন্ত ডেনিসোভান ডিএনএ। আধুনিক তিব্বতিরাও ডেনিসোভান ঐতিহ্যের চিহ্ন দেখা যায়। ডেনিসোভান জিন তাদের অতি উচ্চতায় কম অক্সিজেনপূর্ণ পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে।

উল্লেখ্য
মেলানেশিয়ানরা হলো একমাত্র আধুনিক মানুষ যারা বিলুপ্ত দুই মানবসদৃশ প্রজাতি – ডেনিসোভান এবং নিয়ান্ডারটালদের কাছ থেকে ডিএনএ পেয়েছেন।

 

বিজ্ঞান কথা-র সম্পূর্ণ তালিকা দেখুন

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ লক্ষাধিক নতুন বিষমতারার আবিষ্কার
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞান কথা: জড়তা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?