এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সারা জীবনে মস্তিষ্কের গঠন কীভাবে বদলায় তার চিত্র উন্মোচন
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > মস্তিষ্ক > সারা জীবনে মস্তিষ্কের গঠন কীভাবে বদলায় তার চিত্র উন্মোচন
মস্তিষ্ক

সারা জীবনে মস্তিষ্কের গঠন কীভাবে বদলায় তার চিত্র উন্মোচন

বিজ্ঞানীরা প্রথমবারের মতো মানুষের পুরো জীবনজুড়ে মস্তিষ্কের সংযোগের পরিবর্তনের একটি পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করেছেন। এই তথ্য ভবিষ্যতে মস্তিষ্কের বিকাশ, বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং স্নায়ুরোগ বোঝার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।

আমিনা আখতার স্মৃতি
আমিনা আখতার স্মৃতি
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৬
হালনাগাদ: 23 এপ্রিল, 2026
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
মানুষ বড় হওয়ার সাথে সাথে মস্তিষ্কের যে অঞ্চলগুলো একযোগে কাজ করে, সেগুলোতে পরিবর্তন আসে।Microscape/Science Photo Library
শেয়ার

মানুষের মস্তিষ্ক কীভাবে কাজ করে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ বা ‘চ্যাটার’। এবার বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই মস্তিষ্কীয় যোগাযোগের নির্দিষ্ট ধরণগুলোর একটি পূর্ণাঙ্গ অ্যাটলাস বা ম্যাপ তৈরি করেছেন এবং দেখিয়েছেন, জন্ম থেকে বার্ধক্য পর্যন্ত এই ধরণগুলো কীভাবে বদলায়।

এই গবেষণায় প্রায় ৩,৬০০ জন মানুষের মস্তিষ্কের স্ক্যান ব্যবহার করা হয়েছে, যাদের বয়স ১৬ দিনের নবজাতক থেকে ১০০ বছরের প্রবীণ পর্যন্ত। এতে ‘ফাংশনাল কানেক্টিভিটি’ নামে একটি বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হয়েছে, যা মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের মধ্যে সমন্বয়ের মাত্রা বোঝায়। গবেষণায় দেখা গেছে, তরুণ বয়সে এই সংযোগের নির্দিষ্ট কিছু ধরণ বুদ্ধিবৃত্তিক সক্ষমতার সঙ্গে সম্পর্কিত।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী জ্যাকব সাইডলিটজ (যিনি এই গবেষণায় যুক্ত ছিলেন ন) বলেন এই ধরনের গাইড ভবিষ্যতে বিকাশজনিত সমস্যা বা স্নায়ুর ক্ষয়জনিত রোগ কখন শুরু হয় তা বোঝার ক্ষেত্রে সহায়ক হবে। গবেষণাটি গত ২৫ মার্চ, ২০২৬ Nature জার্নালে প্রকাশিত হয়েছে।

মস্তিষ্কের ভেতরের সংযোগ বোঝা

মস্তিষ্ক সবসময় সক্রিয় থাকে। অনেক সময় দূরের দুটি অঞ্চল একসঙ্গে সক্রিয় হয়, যা ইঙ্গিত দেয় তারা একই কাজ সম্পন্ন করতে একসঙ্গে কাজ করছে। এদের বলা হয় ‘ফাংশনালি কানেক্টেড’, যদিও তারা শারীরিকভাবে কাছাকাছি নাও থাকতে পারে।

এই সংযোগগুলো কীভাবে সংগঠিত তা বোঝার জন্য বিজ্ঞানীরা মস্তিষ্কের অঞ্চলগুলোকে বিভিন্ন স্কেল বা অক্ষ বরাবর সাজান। এই গবেষণায় তিনটি প্রধান ফাংশনাল অক্ষ চিহ্নিত করা হয়েছে। এর একটি হলো ‘সেন্সরি-টু-অ্যাসোসিয়েশন’ অক্ষ, যা এমন একটি ধারাবাহিকতা দেখায় যেখানে এক প্রান্তে রয়েছে সংবেদন প্রক্রিয়াজাতকারী অঞ্চল, আর অন্য প্রান্তে রয়েছে জটিল চিন্তা ও তথ্য বিশ্লেষণে যুক্ত অঞ্চল।

এই অক্ষের মাঝামাঝি অংশে থাকা অঞ্চলগুলো সংবেদন ও জটিল চিন্তার মধ্যে সেতুবন্ধনের কাজ করে। ফলে তারা উভয় ধরনের নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে।

বয়সের সঙ্গে পরিবর্তন

বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে জানতে চেয়েছেন, মস্তিষ্কের এই সংগঠন কীভাবে গড়ে ওঠে। ২০২২ সালে মস্তিষ্কের টিস্যুর একটি গ্রোথ চার্ট তৈরি হলেও ফাংশনাল কানেক্টিভিটির এমন পূর্ণাঙ্গ গাইড আগে তৈরি করা যায়নি।

এই গবেষণায় ৩,৫৫৬ জন মানুষের ফাংশনাল এমআরআই স্ক্যান বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, তিনটি ফাংশনাল অক্ষই শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত ভিন্ন ভিন্ন পথে বিকশিত হয়।

উদাহরণ হিসেবে, সেন্সরি-টু-অ্যাসোসিয়েশন অক্ষের দুই প্রান্তের সংযোগের পার্থক্য শিশু ও কিশোর বয়সে ধীরে ধীরে স্পষ্ট হয় এবং প্রায় ১৯ বছর বয়সে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এই পরিবর্তন তরুণ মস্তিষ্ককে প্রাপ্তবয়স্কদের মতো সংগঠনের দিকে নিয়ে যায়।

আরও একটি গুরুত্বপূর্ণ ফলাফল হলো, যেসব তরুণের মস্তিষ্কের সংযোগের ধরন গড় মানের সঙ্গে বেশি মিল, তাদের বুদ্ধিবৃত্তিক পারফরম্যান্স, তথ্য প্রক্রিয়াকরণ গতি এবং স্মৃতিশক্তি তুলনামূলকভাবে ভালো।

অন্য একটি অক্ষ, যা মানসিক নিয়ন্ত্রণ ও তথ্যের মানসিক উপস্থাপনার সঙ্গে সম্পর্কিত, তা প্রাথমিক মোটর দক্ষতা বিকাশের সঙ্গে যুক্ত। এর মানে জীবনের ভিন্ন ভিন্ন পর্যায়ে ভিন্ন সংযোগ প্যাটার্ন বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

ভবিষ্যৎ গবেষণার দিক

মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী ম্যাক্সওয়েল এলিয়ট বলেন, এই অ্যাটলাস পুরো জীবনের জন্য মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের সম্পর্ক বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রথম ধাপ। তবে এটি ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি মানুষের মস্তিষ্কের সুনির্দিষ্ট সংগঠন পুরোপুরি দেখাতে পারে না।

গবেষকদের মতে, ভবিষ্যতে সময়ের সঙ্গে মস্তিষ্কের নেটওয়ার্ক কীভাবে পরিবর্তিত হয় তা আরও নির্ভুলভাবে ট্র্যাক করা হবে। পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে এই প্যাটার্নগুলো কেমন ভিন্ন হয়, সেটিও খতিয়ে দেখা হবে।

———

Functional hierarchy of the human neocortex across the lifespan. Nature (2026).
DOI: 10.1038/s41586-026-10219-x

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন জিন বসিয়ে মৃত ব্যাকটেরিয়াকে আবার জীবিত করা হয়েছে
পরবর্তী প্রবন্ধ কুকুরের ১৬ হাজার বছরের পুরোনো জিনোমে মিলল নতুন তথ্য
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?