এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঘুম কম লাগে যাদের: রহস্য উন্মোচনে জিনগত সূত্র
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জেনেটিক্স > ঘুম কম লাগে যাদের: রহস্য উন্মোচনে জিনগত সূত্র
জেনেটিক্স

ঘুম কম লাগে যাদের: রহস্য উন্মোচনে জিনগত সূত্র

কিছু মানুষের জিনে বিরল মিউটেশন থাকার ফলে তারা মাত্র ৩-৬ ঘণ্টা ঘুমিয়েও সতেজ থাকতে পারেন। গবেষকরা নতুন একটি SIK3 জিনে এমন মিউটেশন শনাক্ত করেছেন, যা ঘুমের চাহিদা কমাতে সাহায্য করে। এই গবেষণা ভবিষ্যতে ঘুমজনিত রোগের চিকিৎসায় সহায়ক হতে পারে।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ১০ মে, ২০২৫
হালনাগাদ: 23 জুন, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
কিছু মানুষ অল্প ঘুমেই সারাদিন ভালমতো কাজ করতে পারে।feelinglucky/Freepik
শেয়ার

বেশিরভাগ মানুষ প্রতিদিন রাতে প্রায় আট ঘণ্টা ঘুম ছাড়া স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। কিন্তু কিছু মানুষ আছেন যারা মাত্র তিন ঘণ্টা ঘুমিয়েও পুরোপুরি সতেজ ও কর্মক্ষম থাকেন। সম্প্রতি Proceedings of the National Academy of Sciences (PNAS)–এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা এমন এক বিরল জিনগত পরিবর্তনের সন্ধান পেয়েছেন, যা কারো ঘুমের চাহিদা স্বাভাবিকের চেয়ে কমিয়ে দিতে পারে।

প্রাকৃতিকভাবে যেসব মানুষ প্রতিদিন তিন থেকে ছয় ঘণ্টা ঘুমান কিন্তু তারপরও তাদের চলাফেরায় কোনো নেতিবাচক প্রভাব দেখা যায় না—তাদের জিনগত বৈশিষ্ট্য বুঝতে পারলে ইনসোমনিয়া বা অতিরিক্ত ঘুমের মতো বিভিন্ন ঘুমের সমস্যার চিকিৎসা আবিষ্কারে সহায়তা মিলতে পারে, বলছেন গবেষক এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকোর নিউরোসায়েন্টিস্ট ও জেনেটিসিস্ট ইং-হুই ফু।

তিনি বলেন, “আমরা যখন ঘুমাই, তখনো আমাদের শরীর কাজ করতে থাকে—নিজেকে পরিশুদ্ধ করে ও ক্ষতিগ্রস্ত কোষ মেরামত করে। যেসব মানুষ খুব অল্প ঘুমেই সুস্থ থাকেন, তাদের শরীর এসব কাজ অনেক বেশি দক্ষতার সঙ্গে সম্পন্ন করতে পারে।”

২০০০ সালের দিকে ফু ও তার সহকর্মীরা এমন কিছু মানুষের কাছ থেকে শুনতে পান, যারা রাতে মাত্র ছয় ঘণ্টা বা তার কম ঘুমান। একটি মা ও মেয়ের জিন বিশ্লেষণ করে গবেষক দল দেখতে পান, তাদের ঘুম–জাগরণ নিয়ন্ত্রণে সহায়ক একটি জিনে একটি বিরল মিউটেশন (জিনগত পরিবর্তন) রয়েছে। গবেষকরা ধারণা করেন, এই মিউটেশনই ওই পরিবারের ঘুম কম লাগার কারণ। এরপর থেকে অনেক ঘুম-কম-লাগা মানুষ ফু-এর গবেষণাগারে ডিএনএ পরীক্ষার জন্য যোগাযোগ করতে থাকেন।

এখন পর্যন্ত গবেষকেরা কয়েকশো প্রাকৃতিকভাবে কম ঘুমানো ব্যক্তির খোঁজ পেয়েছেন। তাদের গবেষণায় এখন পর্যন্ত চারটি জিনে পাঁচটি ভিন্ন মিউটেশনের সন্ধান পাওয়া গেছে, যা এই বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তবে দেখা গেছে, বিভিন্ন পরিবারের মধ্যে মিউটেশনগুলো ভিন্ন ভিন্ন রকমের।

নতুন এক মিউটেশনের খোঁজ

সাম্প্রতিক গবেষণায় গবেষকেরা একজন প্রাকৃতিকভাবে কম ঘুমানো ব্যক্তির ডিএনএ বিশ্লেষণ করে নতুন এক মিউটেশনের খোঁজ পান। এটি ছিল SIK3 নামের একটি জিনে, যেটি একটি বিশেষ এনজাইম উৎপন্ন করে। এই এনজাইম স্নায়ুকোষগুলোর মাঝের ফাঁকে সক্রিয় থাকে। এর আগে জাপানি গবেষকেরা এই একই জিনের এক ভিন্ন মিউটেশন ইঁদুরে অতিরিক্ত ঘুমের কারণ হতে দেখেছেন।

গবেষক দল নতুন মিউটেশনটি ইঁদুরের জিনে প্রয়োগ করে দেখতে পান, যেসব ইঁদুরে এই পরিবর্তন ছিল, তারা অন্য ইঁদুরের তুলনায় প্রতিদিন গড়ে ৩১ মিনিট কম ঘুমাচ্ছে। সাধারণত ইঁদুর দিনে প্রায় ১২ ঘণ্টা ঘুমায়। গবেষণায় আরও দেখা যায়, সংশ্লিষ্ট এনজাইমটি সবচেয়ে বেশি সক্রিয় থাকে মস্তিষ্কের সিন্যাপসে—মানে, স্নায়ু কোষের সংযোগস্থলে। এটি ইঙ্গিত দেয় যে, এই মিউটেশন সম্ভবত ঘুমের সময় মস্তিষ্কের স্বাভাবিক অবস্থায় ফেরার প্রক্রিয়াকে আরও দক্ষ করে তোলে।

তবে হার্ভার্ড মেডিকেল স্কুলের নিউরোলজিস্ট ক্লিফোর্ড স্যাপার বলেন, যেহেতু এই মিউটেশনের কারণে ইঁদুর মাত্র অল্প সময়ের ঘুম হারায়, তাই এটি একমাত্র বা প্রধান কারণ না ও হতে পারে। তবে এটি SIK3 জিন সম্পর্কে পূর্বের গবেষণার সঙ্গে ভালোভাবেই মেলে এবং ঘুমের জৈবিক ভিত্তি বোঝার ক্ষেত্রে সহায়ক হতে পারে।

গবেষকরা এখনো খতিয়ে দেখছেন, কীভাবে এসব জিন ও তাদের ভিন্নতা ঘুমকে প্রভাবিত করে। ফু আশাবাদী, ভবিষ্যতে যদি আরও মিউটেশন চিহ্নিত করা যায়, তাহলে মানুষে ঘুমের নিয়ন্ত্রণব্যবস্থা বোঝা সহজ হবে—যা একদিন ঘুম সংক্রান্ত রোগের চিকিৎসায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

———

The SIK3-N783Y mutation is associated with the human natural short sleep trait, Proc. Natl. Acad. Sci. (2025)
DOI: 10.1073/pnas.2500356122

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের প্রস্তাব করলেন বিজ্ঞানীরা!
পরবর্তী প্রবন্ধ ঢাকার ডেঙ্গু দমনে নতুন আশার আলো: মশার শরীরে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়া
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?