এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের প্রস্তাব করলেন বিজ্ঞানীরা!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > নতুন কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের প্রস্তাব করলেন বিজ্ঞানীরা!
পদার্থবিজ্ঞান

নতুন কোয়ান্টাম গ্র্যাভিটি তত্ত্বের প্রস্তাব করলেন বিজ্ঞানীরা!

ফিনল্যান্ডের আল্টো ইউনিভার্সিটির দুই পদার্থবিজ্ঞানী এমন একটি নতুন তত্ত্বের প্রস্তাব দিয়েছেন যা মহাকর্ষকে কোয়ান্টাম ফিল্ড থিওরির আওতায় আনতে পারে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ১০ মে, ২০২৫
হালনাগাদ: 10 মে, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
স্ট্যান্ডার্ড মডেল পার্টিকেল ফিজিক্সে তড়িৎচুম্বকীয়, দুর্বল ও সবল নিউক্লীয় বল অর্থাৎ প্রকৃতির চারটি মৌলিক বলের মধ্যে তিনটির বর্ণনা দিতে পারে। চতুর্থ বল অর্থাৎ মহাকর্ষ, স্ট্যান্ডার্ড মডেলের দিয়ে ব্যাখ্যা করা যায় না। এর কারণ এর পেছনের দুটি তত্ত্ব, সাধারণ আপেক্ষিকতা ও কোয়ান্টাম ফিল্ড থিয়োরি, একে অপরের সাথে অসামঞ্জস্যপূর্ণ। যেখানে কোয়ান্টাম ফিল্ড থিয়োরি ব্যবহার করে সুনির্দিষ্ট ও সসীম মাত্রার সিমেট্রি নিয়ে কাজ করে যা কোয়ান্টাম ফিল্ডের অভ্যন্তরীণ বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত, সেখানে সাধারণ আপেক্ষিক তত্ত্ব (General Relativity) নির্ভর করে অসসীম মাত্রার ও অনির্দিষ্ট আকারের বাহ্যিক মহাকাশ-সময় সংক্রান্ত সমান্তরালতার ওপর। মিক্কো পার্তানেন ও ইউক্কা তুল্কি মহাকর্ষের গেইজ থিওরি এমনভাবে গঠন করার চেষ্টা করছেন, যা স্ট্যান্ডার্ড মডেলের মৌলিক বলগুলোর মতই সঙ্কুচিত, সসীম-মাত্রিক সিমেট্রি ব্যবহার করে ব্যাখ্যা করা যায়।DESY/Science Communication Lab
শেয়ার

ফিনল্যান্ডের আল্টো বিশ্ববিদ্যালয়ের দুই পদার্থবিদ, ড. মিক্কো পার্তানেন এবং ড. ইউক্কা তুল্ক্কি, একটি নতুন পদ্ধতির প্রস্তাব করেছেন যা দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে এমন কোয়ান্টাম ফিল্ড থিওরির মাধ্যমে মাধ্যাকর্ষণ বোঝার সম্ভাব্য পথ খুলে দিতে পারে। এই পদ্ধতি প্রকৃতিতে বিদ্যমান সব শক্তিকে একটি একক ও সংগঠিত কাঠামোয় একত্রিত করার লক্ষ্যে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

পার্তানেন এবং তুল্কি একটি সমরূপতাভিত্তিক (symmetry-based) পদ্ধতি তৈরি করেছেন যা মাধ্যাকর্ষণকে একটি গেজ তত্ত্ব (gauge theory) হিসেবে পুনর্গঠন করে। গেজ তত্ত্ব হলো সেই ধরনের তত্ত্ব যা বলবাহী ক্ষেত্র (force-carrying fields) দিয়ে কণার পারস্পরিক ক্রিয়াকে ব্যাখ্যা করে। এই গেজ তত্ত্বই স্ট্যান্ডার্ড মডেলের ভিত্তি, যা সফলভাবে তড়িৎচৌম্বক, দুর্বল নিউক্লীয় ও সবল নিউক্লীয় বল ব্যাখ্যা করে। তবে মাধ্যাকর্ষণ বরাবরই এই কাঠামোর বাইরে ছিল, কারণ সাধারণ আপেক্ষিকতাবাদের কাঠামো এদের তুলনায় সম্পূর্ণ ভিন্ন।

তাঁদের নতুন মডেল এমন একটি গেজ তত্ত্ব প্রস্তাব করে যা স্ট্যান্ডার্ড মডেলের সমরূপতার প্রতিফলন ঘটায়। এর ফলে কোয়ান্টাম মেকানিক্স ও সাধারণ আপেক্ষিকতার মধ্যে সেতুবন্ধন সম্ভব হতে পারে। যার মাধ্যমে পদার্থবিজ্ঞানের এই দুটি সফল কিন্তু পরস্পরবিরোধী তত্ত্বের মধ্যে সংযোগ স্থাপন করা যেতে পারে। যদি এটি বাস্তবায়ন সম্ভব হয়, তাহলে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটি কিংবা বিগ ব্যাংয়ের প্রথম মুহূর্তের মতো রহস্যময় ঘটনাগুলো ব্যাখ্যা করার নতুন পথ উন্মোচিত হবে।

গবেষকেরা বলেছেন, “যেসব পরিস্থিতিতে কোয়ান্টাম প্রভাব এবং প্রবল মাধ্যাকর্ষণ একসঙ্গে কাজ করে, সেখানে মহাবিশ্বের আচরণ বোঝার জন্য কোয়ান্টাম গ্র্যাভিটি একটি তত্ত্ব অপরিহার্য।”

তাঁদের তত্ত্বের কেন্দ্রবিন্দুতে রয়েছে renormalization নামে একটি জটিল গাণিতিক পদ্ধতি, যা কোয়ান্টাম ফিল্ডের হিসাব-নিকাশে উদ্ভূত অসীম মান সামাল দিতে ব্যবহৃত হয়। তাঁরা এই পদ্ধতির প্রথম ধাপে সফলভাবে প্রমাণ উপস্থাপন করেছেন, যদিও পুরো পদ্ধতিটি সব স্তরে কার্যকর কি না, তা এখনো যাচাই চলছে।

যদি এই renormalization পদ্ধতির বিস্তার সম্ভব না হয়, তাহলে তত্ত্বে নন-ফিজিক্যাল (non-physical), অসীম মান চলে আসতে পারে, যা গোটা কাঠামোকে অকার্যকর করে তুলবে। তা সত্ত্বেও, গবেষকেরা আশাবাদী যে তারা শিগগিরই এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন।

যদিও এই কাঠামো এখনো পূর্ণাঙ্গ নয়, এটি “থিওরি অব এভ্রিথিং” (Theory of Everything) তৈরির পথে একটি প্রতিশ্রুতিশীল দিক নির্দেশ করছে। থিওরি অব এভ্রিথিং হবে এমন একটি একীভূত তত্ত্ব যা প্রকৃতির সব মৌলিক বলকে ব্যাখ্যা করতে সক্ষম। যদি এটি সম্পূর্ণভাবে সঠিক প্রমাণিত হয়, তাহলে পদার্থবিজ্ঞানে এক বৈপ্লবিক যুগের সূচনা হতে পারে।

পার্তানেন ও তুল্ক্কি আশা করছেন, আগামী কয়েক বছরে তাঁরা আরও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবেন, যা শতাব্দীব্যাপী কোয়ান্টাম গ্র্যাভিটির সন্ধানে এক আশাব্যঞ্জক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

———

Gravity generated by four one-dimensional unitary gauge symmetries and the Standard Model. Rep. Prog. Phys (2025).
DOI: 10.1088/1361-6633/adc82e

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ দুশ্চিন্তা ও হতাশায় ভোগা কিশোররা সামাজিক মাধ্যমে বেশি সময় কাটায়
পরবর্তী প্রবন্ধ ঘুম কম লাগে যাদের: রহস্য উন্মোচনে জিনগত সূত্র
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?