এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: আপনার আসলে দিনে কত কদম হাঁটা দরকার?
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > আপনার আসলে দিনে কত কদম হাঁটা দরকার?
স্বাস্থ্য

আপনার আসলে দিনে কত কদম হাঁটা দরকার?

দৈনিক মাত্র ৭,০০০ কদম হাঁটলে মৃত্যুঝুঁকি ৪৭%, হৃদরোগ ২৫% এবং ক্যানসার-মৃত্যু ৩৭% পর্যন্ত কমে যেতে পারে। এই পরিমাণ হাঁটা অনেকের জন্য সহজ, এবং এটি স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সাদিয়া ইসলাম বর্ষা
সাদিয়া ইসলাম বর্ষা
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫
হালনাগাদ: 26 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
একটি নতুন গবেষণায় দেখা গেছে, প্রতিদিন হাটার পরিমাণ সামান্য বৃদ্ধি স্বাস্থ্যগত জটিলতার ঝুঁকি কমানোর সাথে সম্পর্কিত।swissmediavision/iStock
শেয়ার

দীর্ঘদিন ধরে ‘১০,০০০ কদম’ দৈনিক হাঁটার লক্ষ্যকে স্বাস্থ্যকর জীবনের মাপকাঠি হিসেবে ধরা হলেও, সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা এই ধারণায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত ২৩ জুলাই, ২০২৫ The Lancet Public Health জার্নালে প্রকাশিত এই গবেষণায় বলা হয়েছে, দৈনিক মাত্র ৭,০০০ কদম হাঁটাই শরীরকে নানাবিধ গুরুতর রোগ থেকে রক্ষা করতে পারে।

গবেষণাটিতে ২০১৪ থেকে ২০২৫ সালের মধ্যে প্রকাশিত ৫৭টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মাত্র ৭,০০০ কদম হাঁটা মানুষের মৃত্যুঝুঁকি ৪৭ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। শুধু তাই নয়, এই পরিমাণ হাঁটার ফলে হৃদরোগের ঝুঁকি ২৫ শতাংশ, ক্যানসারে মৃত্যুর ঝুঁকি ৩৭ শতাংশ এবং ডিমেনশিয়া বা স্মৃতিভ্রান্তির ঝুঁকি ৩৮ শতাংশ কমে যায়।

গবেষণার অন্যতম গবেষক বরজা দেল পোসো ক্রুজ বলেন, “১০,০০০ কদমের লক্ষ্যটি বেশ প্রচলিত হলেও, এর পেছনে তেমন কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ ছিল না। ৭,০০০ কদম একটি সহজ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত স্বাস্থ্যকর লক্ষ্য হতে পারে।”

আরও কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান:

  • ৪,০০০ কদম হাঁটলেও মৃত্যুঝুঁকি ৩৬% পর্যন্ত হ্রাস পায়।
  • ৫,০০০ থেকে ৭,০০০ কদম পর্যন্ত হাঁটার ফলে বিভিন্ন রোগ প্রতিরোধে উল্লেখযোগ্য হ্রাস লক্ষ্য করা যায়।
  • হাঁটার সংখ্যা যত বাড়ে, ঝুঁকি কমে বটে; তবে ৭,০০০ কদমের পরে ঝুঁকি হ্রাসের হার ধীরে ধীরে স্থির হতে থাকে।

কোন রোগে কতটা উপকার?

দৈনিক হাঁটার পরিমাণ মৃত্যুঝুঁকি হৃদরোগ ক্যানসার ডিমেনশিয়া ডিপ্রেশন ডায়াবেটিস পড়ে যাওয়ার ঝুঁকি
৭,০০০ কদম -৪৭% -২৫% -৩৭% -৩৮% -২২% -১৪% -২৮%

এই ফলাফলগুলোর বেশিরভাগই মধ্যম পর্যায়ের বিশ্বাসযোগ্যতা পেয়েছে, অর্থাৎ ভবিষ্যতের আরও বিস্তৃত গবেষণায় ফলাফল কিছুটা পরিবর্তিত হলেও এর ভিত্তি যথেষ্ট মজবুত।

প্রতিদিন হাঁটার ধাপসংখ্যা ও স্বাস্থ্যগত ফলাফলের মধ্যে সম্পর্ক। প্রতিদিন বেশি কদম হাঁটার সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ধরনের মৃত্যুঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। এখানে "হ্যাজার্ড রেশিও" (ঝুঁকির অনুপাত) নির্দেশ করে ২,০০০ ধাপ হাঁটার ভিত্তির তুলনায় মৃত্যুঝুঁকি কতটা বেড়েছে বা কমেছে (এই ২,০০০ ধাপের অবস্থান দেখানো হয়েছে খাড়া সরল রেখা দিয়ে)। যদি হ্যাজার্ড রেশিও ১ হয় (যা অনুভূমিক দাগানো রেখা দ্বারা চিহ্নিত), তাহলে বুঝায় যে মৃত্যুঝুঁকিতে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ঝুঁকি অপরিবর্তিত। ক্রেডিট: D. Ding et al.
প্রতিদিন হাঁটার ধাপসংখ্যা ও স্বাস্থ্যগত ফলাফলের মধ্যে সম্পর্ক। প্রতিদিন বেশি কদম হাঁটার সঙ্গে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সব ধরনের মৃত্যুঝুঁকি কম থাকার সম্পর্ক রয়েছে। এখানে “হ্যাজার্ড রেশিও” (ঝুঁকির অনুপাত) নির্দেশ করে ২,০০০ ধাপ হাঁটার ভিত্তির তুলনায় মৃত্যুঝুঁকি কতটা বেড়েছে বা কমেছে (এই ২,০০০ ধাপের অবস্থান দেখানো হয়েছে খাড়া সরল রেখা দিয়ে)। যদি হ্যাজার্ড রেশিও ১ হয় (যা অনুভূমিক দাগানো রেখা দ্বারা চিহ্নিত), তাহলে বুঝায় যে মৃত্যুঝুঁকিতে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ ঝুঁকি অপরিবর্তিত।
ক্রেডিট: D. Ding et al.

তবে কিছু সীমাবদ্ধতাও আছে যেমন, বয়সভেদে হাঁটার উপকারের তারতম্য থাকতে পারে। যারা অসুস্থ, তাদের জন্য আদর্শ পদক্ষেপ সংখ্যা ভিন্ন হতে পারে। তাছাড়া হাঁটার গতি বা ‘cadence’-এর প্রভাব নিয়ে এখনও পরিস্কার ধারণা তৈরি হয়নি।

দৈনিক হাঁটার জন্য ১০,০০০ কদমের লক্ষ্যমাত্রা এখনো অনেকে অনুসরণ করতে পারেন, তবে ৭,০০০ কদমকে স্বাস্থ্যকর জীবনের বাস্তব এবং কার্যকর লক্ষ্য হিসেবে বিবেচনা করা যেতে পারে। গবেষকরা জোর দিয়ে বলছেন, “প্রতিটি কদমই গুরুত্বপূর্ণ। অল্প হলেও হাঁটুন, নিয়মিত হাঁটুন।”

———

Daily steps and health outcomes in adults: a systematic review and dose-response meta-analysis. The Lancet Public Health (2025).
DOI: 10.1016/ S2468-2667(25)00164-1.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ অ্যালুমিনিয়ামের নতুন আইসোটোপের আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশে বার্ন রোগীদের ক্ষতে অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী জীবাণু ছড়িয়ে পড়ছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?