এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: অ্যালুমিনিয়ামের নতুন আইসোটোপের আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > অ্যালুমিনিয়ামের নতুন আইসোটোপের আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
পদার্থবিজ্ঞান

অ্যালুমিনিয়ামের নতুন আইসোটোপের আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

অ্যালুমিনিয়াম-২০ নামক একটি অতি হালকা ও অস্থিতিশীল নিউক্লিয়াস থেকে প্রথমবারের মতো তিন-প্রোটন বিকিরণের প্রমাণ পাওয়া গেছে। এটি নিউক্লিয়ার ফিজিক্সে বিরল এবং গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা নিউক্লিয়াসের গঠন ও বিকিরণের নতুন দিক উন্মোচন করেছে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫
হালনাগাদ: 26 জুলাই, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
বিজ্ঞানীরা অ্যালুমিনিয়াম-২০ নামে একটি বিরল আইসোটোপ আবিষ্কার করেছেন, যা ভেঙে গিয়ে তিনটি প্রোটন নিঃসরণ করে।Dmitriy Rybin/Shutterstock.com
শেয়ার

বর্তমানে বিজ্ঞানীরা ৩,৩০০ এরও বেশি নিউক্লাইড শনাক্ত করেছেন, কিন্তু এর মধ্যে মাত্র ৩০০-এরও কম প্রকৃতিতে স্বাভাবিকভাবে স্থিতিশীল। বাকিগুলো অস্থিতিশীল এবং রেডিওঅ্যাকটিভ বিকিরণের মাধ্যমে ভেঙে পড়ে।

২০শ শতকের মাঝামাঝি সময়েই α বিকিরণ, β⁻ বিকিরণ, β⁺ বিকিরণ, ইলেকট্রন ক্যাপচার, γ বিকিরণ এবং নিউক্লিয়ার ফিশন-এর মতো সাধারণ বিকিরণ প্রক্রিয়াগুলো আবিষ্কৃত হয়।

তবে সাম্প্রতিক দশকগুলোতে নিউক্লিয়ার ফিজিক্সে গবেষণার সুবিধা এবং ডিটেকশন প্রযুক্তির চমৎকার উন্নতির কারণে বিজ্ঞানীরা এমন সব বিরল বিকিরণ প্রক্রিয়া আবিষ্কার করেছেন, যা সাধারণ স্থিতিশীল পরমাণুর বাইরে অবস্থিত নিউক্লিয়াস, বিশেষ করে নিউট্রন-ঘাটতিপূর্ণ নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে দেখা যায়।

১৯৭০-এর দশকে বিজ্ঞানীরা একক প্রোটন বিকিরণ (single-proton radioactivity) শনাক্ত করেন, যেখানে নিউক্লিয়াস একটিমাত্র প্রোটন নিঃসরন করে ভেঙে পড়ে।

এরপর ২১শ শতকে দ্বি-প্রোটন বিকিরণ (two-proton radioactivity) দেখা যায় কিছু অত্যন্ত নিউট্রন-ঘাটতিপূর্ণ নিউক্লিয়াসে।

আর খুব সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা আরও বিরল বিকিরণ যেমন, তিন, চার এবং পাঁচ প্রোটন নিঃসরন পর্যবেক্ষণ করেছেন।

চীনা একাডেমি অব সায়েন্সেস-এর ইনস্টিটিউট অব মডার্ন ফিজিক্স-এর পদার্থবিদ ড. জিয়াওডং শু বলেন, “অ্যালুমিনিয়াম-২০ হলো এ পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে হালকা অ্যালুমিনিয়াম আইসোটোপ।”

তিনি আরও জানান, এই আইসোটোপ প্রোটন ড্রিপ লাইনের বাইরের দিকে অবস্থিত এবং এটি স্থিতিশীল অ্যালুমিনিয়াম আইসোটোপের তুলনায় সাতটি কম নিউট্রন ধারণ করে।

জার্মানির GSI Helmholtz Center for Heavy Ion Research-এর ফ্র্যাগমেন্ট সেপারেটরে ইন-ফ্লাইট ডিকেই পদ্ধতি ব্যবহার করে, বিজ্ঞানীরা অ্যালুমিনিয়াম-২০ এর বিকিরণজাত কণাগুলোর কোণীয় সম্পর্ক (angular correlations) বিশ্লেষণ করেন।

এই বিশ্লেষণ থেকে তারা দেখতে পান, অ্যালুমিনিয়াম-২০ প্রথমে একটি প্রোটন নিঃসরন করে ম্যাগনেসিয়াম-১৯ আইসোটোপে রূপান্তরিত হয়, যা পরবর্তীতে একসাথে দুইটি প্রোটন নিঃসরন করে।

অতএব, অ্যালুমিনিয়াম-২০ হলো প্রথম তিন-প্রোটন বিকিরণকারী আইসোটোপ, যার এক-প্রোটন বিকিরণজাত নিউক্লিয়াস নিজেই দুই-প্রোটন বিকিরণ করে।

তারা আরও দেখতে পান, অ্যালুমিনিয়াম-২০ এর ভিত্তিস্থান (ground state) থেকে বিকিরণজনিত শক্তি আইসোস্পিন সিমেট্রির অনুমানকৃত মানের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম, যা আইসোস্পিন সিমেট্রি ভাঙনের (symmetry breaking) ইঙ্গিত দেয় এবং তার মিরর পার্টনার নিয়ন-২০ এর সঙ্গেও পার্থক্য দেখা যায়।

অ্যালুমিনিয়াম-২০ এবং নিয়ন-২০ এর ground state-এর spin-parity যে এক নয় সেটা সমর্থন করে।

ড. শু বলেন, “এই গবেষণা প্রোটন বিকিরণ সংক্রান্ত আমাদের বোঝাপড়াকে এগিয়ে নিয়ে গেছে এবং প্রোটন ড্রিপ লাইনের বাইরের নিউক্লিয়াসগুলোর গঠন ও বিকিরণ প্রক্রিয়া নিয়ে নতুন অন্তর্দৃষ্টি দিয়েছে।”

———

Isospin Symmetry Breaking Disclosed in the Decay of Three-Proton Emitter 20Al. Phys. Rev. Lett (2025)
DOI: 10.1103/hkmy-yfdk

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ মহাবিশ্বের শীতলতম স্থানের খোঁজে জ্যোতির্বিজ্ঞানীরা!
পরবর্তী প্রবন্ধ আপনার আসলে দিনে কত কদম হাঁটা দরকার?
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?