এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: ঢাকার ডেঙ্গু দমনে নতুন আশার আলো: মশার শরীরে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়া
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > বাংলাদেশ > ঢাকার ডেঙ্গু দমনে নতুন আশার আলো: মশার শরীরে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়া
বাংলাদেশস্বাস্থ্য

ঢাকার ডেঙ্গু দমনে নতুন আশার আলো: মশার শরীরে ‘ওলবাচিয়া’ ব্যাকটেরিয়া

ঢাকার স্থানীয় এডিস মশায় একধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ করে বিজ্ঞানীরা এক নতুন মশার প্রজাতি (wAlbB2-Dhaka) তৈরি করেছেন, যা ডেঙ্গু ভাইরাস ছড়ানোর ক্ষমতা ৯২.৭% পর্যন্ত কমিয়ে দেয়। এই মশাগুলো প্রজননে সক্ষম এবং ভাইরাস রোধে কার্যকর। এটি বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে একটি টেকসই ও সম্ভাবনাময় সমাধান হতে পারে।

ফাইজাহ্ সুলতানা
ফাইজাহ্ সুলতানা
প্রকাশিত: ১১ মে, ২০২৫
হালনাগাদ: 11 মে, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
ছবিতে ঢাকার এডিস মশার অভ্যন্তরীন বিভিন্ন অর্গানকে দেখা যাচ্ছে। উপরেরটি একেবারে দেশি মশা আর নিচেরটি আমাদের দেশি মশার সাথে ওলবাচিয়া (Wolbachia) ব্যাক্টেরিয়াযুক্ত একটি মশার সংকরায়ন।Hasan Mohammad Al-Amin
শেয়ার

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনক হারে বেড়েছে। ২০২৩ সালে বাংলাদেশে সবচেয়ে প্রাণঘাতী ডেঙ্গু দেখা যায়, সেখানে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। প্রচলিত কীটনাশকনির্ভর নিয়ন্ত্রণ পদ্ধতি মশার কীটনাশক প্রতিরোধক্ষমতা এবং অপ্রতুল কভারেজের কারণে কার্যকারিতা হারাচ্ছে। তবে, এবার বিজ্ঞানীরা ডেঙ্গু মোকাবেলায় সম্ভাবনাময় একটি নতুন সমাধানের সন্ধান দিয়েছেন — ঢাকার স্থানীয় এডিস মশা (Aedes aegypti)-র দেহে এক প্রকার ব্যাকটেরিয়া (Wolbachia) সংক্রমণ ঘটিয়ে মশার মাধ্যমে ডেঙ্গু ভাইরাস ছড়ানো রোধে দারুণ সাফল্য পেয়েছেন। এ বিষয়ক গবেষণাপত্রটি Scientific Reports জার্নালে প্রকাশিত হয়।

অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিজ্ঞানীদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায়, ঢাকার এডিস মশার সঙ্গে ‘wAlbB’ নামক Wolbachia ব্যাকটেরিয়ায় সংক্রমিত মশার প্রজনন ঘটিয়ে একটি নতুন মশার প্রজাতি তৈরি করা হয়, যার নাম দেয়া হয় wAlbB2-Dhaka। গবেষণায় দেখা যায়, এই মশাগুলো:

  • ১০০% Wolbachia সংক্রমণ পরবর্তী প্রজন্মে স্থানান্তর করতে সক্ষম।
  • ডেঙ্গু ভাইরাস বহনে সক্ষমতা ৯২.৭% পর্যন্ত হ্রাস করে।
  • তাদের প্রজননক্ষমতা, বেঁচে থাকার হার এবং কীটনাশক প্রতিরোধক্ষমতা প্রাকৃতিক ঢাকার মশার মতোই শক্তিশালী।

গবেষণায় আরো দেখা যায়, wAlbB2-Dhaka মশাগুলোর লালা থেকে ভাইরাস ছড়ানোর সম্ভাবনা প্রায় শূন্যের কোঠায় — মাত্র ৫.৯% ক্ষেত্রে ভাইরাস পাওয়া গেছে, যেখানে সাধারণ ঢাকার মশায় তা ছিল প্রায় ৮৩%।

এই গবেষণার অন্যতম গবেষক ড. হাসান মোহাম্মদ আল-আমিন বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের কোনো মশাতে এই প্রথম আমরা ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধ করতে পেরেছি। বর্তমানে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার যে তিনটি উপায় আমাদের হাতে আছে তার সবগুলো উপায়ই ঢাকার মতো ঘনবসতিপূর্ণ শহরে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমরা গবেষণা করে দেখিয়েছি যে মশা কীটনাশক প্রতিরোধী হয়ে উঠেছে। আর তাছাড়া ডেঙ্গু ভ্যাকসিন এখনো গবেষণা পর্যায়ে। আমরা একটি এমন মশার স্ট্রেইন তৈরি করতে পেরেছি যা ঢাকার জলবায়ু ও স্থানীয় মশার বৈশিষ্ট্যের সাথে মানানসই এবং কার্যকরভাবে ডেঙ্গু ভাইরাস ছড়ানো রোধ করতে সক্ষম।”

তিনি আরো বলেন, “আমাদের মনে রাখতে হবে যে আমাদের গবেষনার কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের গবেষণার ফলাফল শুধুমাত্র গবেষণাগারে করা পরীক্ষার উপর ভিত্তি করে। অস্ট্রেলিয়াতে কোয়ারান্টিন নীতিমালার কারণে বাংলাদেশের মশা এখানে গবেষণাগারের বাইরে পরীক্ষা করা যায়নি।”

এই গবেষণা ভবিষ্যতে ঢাকায় Wolbachia-সংক্রমিত মশা মুক্তির মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। তবে, মাঠপর্যায়ে প্রয়োগের আগে জনসচেতনতা, পরিবেশগত নিরাপত্তা এবং সরকারি অনুমোদনের বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনা করতে হবে।

———

Fitness compatibility and dengue virus Inhibition in a Bangladeshi strain of Aedes aegypti infected with the Wolbachia strain wAlbB. Sci Rep (2025).
DOI: 10.1038/s41598-025-98093-x

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ঘুম কম লাগে যাদের: রহস্য উন্মোচনে জিনগত সূত্র
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশের নদীতে থাকা জলজ পোকার দেহে মাইক্রোপ্লাস্টিকের প্রথম প্রমাণ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?