এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: স্থূলতার জিনেই লুকিয়ে থাকতে পারে হৃদরোগের সুরক্ষা!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > স্থূলতার জিনেই লুকিয়ে থাকতে পারে হৃদরোগের সুরক্ষা!
স্বাস্থ্য

স্থূলতার জিনেই লুকিয়ে থাকতে পারে হৃদরোগের সুরক্ষা!

MC4R নামক এক জিনের কিছু বিরল রূপ স্থূলতা সৃষ্টি করলেও, একই সঙ্গে তা হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরল থেকে অপ্রত্যাশিতভাবে সুরক্ষা দিতে পারে। গবেষকরা মনে করছেন, এই আবিষ্কার ভবিষ্যতের ওষুধ উদ্ভাবন ও স্থূলতা-সম্পর্কিত হৃদরোগ প্রতিরোধে নতুন দিক খুলে দিতে পারে।

নুসাইবা জামান এশা
নুসাইবা জামান এশা
প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫
হালনাগাদ: 26 অক্টোবর, 2025
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
MC4R জিন ফ্যাট টিস্যুর (চিত্রে কৃত্রিমভাবে রং করা) বৃদ্ধিকে উৎসাহিত করে কিন্তু কোলেস্টেরলের মাত্রা দমন করে।Steve Gschmeissner/Science Photo Library
শেয়ার

স্থূলতার (obesity) জন্য দায়ী একটি বিশেষ জিন প্যারাডক্সিক্যালি হৃদরোগ ও উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি কমানোর সঙ্গেও যুক্ত। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। হাজারো স্থূল ব্যক্তির জেনেটিক তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা এই বিস্ময়কর ফলাফল পেয়েছেন।

স্থূলতা সাধারণত ‘খারাপ কোলেস্টেরল’ নামে পরিচিত লো-ডেনসিটি লিপোপ্রোটিন (LDL) এর উচ্চমাত্রার সঙ্গে এবং হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। কিন্তু ১৬ অক্টোবর, ২০২৫ Nature Medicine জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা গেছে, যাদের স্থূলতা MC4R নামের জিনের একটি বিরল রূপের কারণে হয়, তাদের LDL কোলেস্টেরলের মাত্রা এবং হৃদরোগের হার সাধারণ স্থূল ব্যক্তিদের তুলনায় কম।

জার্মানির ইউনিভার্সিটি অব ডুইসবুর্গ-এসেনের জেনেটিসিস্ট আঙ্কে হিনি বলেন, “এই মিউটেশনযুক্ত ব্যক্তিদের স্থূলতা বেশ গুরুতর হলেও, স্থূলতা থেকে সৃষ্ট অন্যান্য জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কম, এটা সত্যিই ভালো খবর।” তিনি আরও বলেন, এই ফলাফল ভবিষ্যতে উচ্চ কোলেস্টেরলের চিকিৎসার নতুন ওষুধ উদ্ভাবনের পথও খুলে দিতে পারে।

গবেষণাটি শুরু হয়েছিল এই বোঝার জন্য যে, শরীরের ওজন নিয়ন্ত্রণে মূল প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে এবং কেন কিছু স্থূল ব্যক্তি ভালো হৃদস্বাস্থ্য বজায় রাখতে পারেন।

গবেষণার প্রধান লেখক সাদাফ ফারুকি, যিনি ইউনিভার্সিটি অব কেমব্রিজে মেটাবোলিজম নিয়ে কাজ করেন, ব্যাখ্যা করেন যে MC4R জিন মস্তিষ্কে একটি গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরি করে যা ক্ষুধা কমানোর সংকেত দেয়। তিনি বলেন, “এই জিন কাজ না করলে ক্ষুধা কমানোর ব্রেকটা নষ্ট হয়ে যায়, ফলে শরীর ওজন বাড়াতে থাকে।”

এমন জিনের ত্রুটিযুক্ত মানুষদের মধ্যে স্থূলতা বেশি দেখা যায়। প্রাপ্তবয়স্ক স্থূল ব্যক্তিদের প্রায় ১% এবং স্থূল শিশুদের প্রায় ৫% ক্ষেত্রে এই মিউটেশন পাওয়া যায়। যুক্তরাজ্যে প্রায় প্রতি ৩০০ জনে একজনের এই জিনে ত্রুটি আছে বলে অনুমান করা হয়।

ফারুকি ও তাঁর দল দুটি গবেষণার অংশগ্রহণকারীদের জেনেটিক তথ্য বিশ্লেষণ করেন, Genetics of Obesity Study এবং UK Biobank-এর।

Genetics of Obesity Study তে পাওয়া যায়, ১৪৪ জন প্রাপ্তবয়স্কের MC4R জিন কার্যকর ছিল না। আশ্চর্যজনকভাবে, এদের রক্তচাপ, মোট কোলেস্টেরল, LDL এবং ট্রাইগ্লিসারাইডস (fats) এর মাত্রা কার্যকর MC4R জিনযুক্ত অন্য স্থূলদের তুলনায় কম ছিল।

UK Biobank-এর ফলাফলও একই রকম। যাদের অন্তত একটি ক্ষতিকর MC4R মিউটেশন ছিল, তাদের রক্তে লিপিডের মাত্রা ও হৃদরোগের ঝুঁকি কম দেখা গেছে, এমনকি শরীরের ওজন সমান থাকলেও।

একটি খাদ্য-সংক্রান্ত পরীক্ষায় দেখা যায়, ত্রুটিযুক্ত MC4R প্রোটিনযুক্ত ১১ জন ব্যক্তি উচ্চ-চর্বিযুক্ত খাবার খাওয়ার পর লিপিড প্রসেস করেন ভিন্নভাবে, যেখানে স্বাভাবিক MC4R যুক্ত ১৫ জন স্থূল ব্যক্তির লিপিড প্রক্রিয়া ছিল আলাদা।

সব মিলিয়ে, ফারুকির মতে, এই গবেষণা মস্তিষ্ক ও লিপিড বিপাকের (lipid metabolism) মধ্যে গভীর সংযোগের ইঙ্গিত দেয়। “হৃদরোগ থেকে এমন সুরক্ষা পাওয়া সত্যিই অবাক করার মতো,” বলেন তিনি।

আঙ্কে হিনি মনে করেন, ভবিষ্যতের গবেষণায় পুরুষ ও নারীর মধ্যে MC4R মিউটেশনের প্রভাবের পার্থক্য আরও ভালোভাবে বোঝা উচিত। তিনি বলেন, অন্য এক গবেষণায় দেখা গেছে মধ্যবয়সী নারীদের ক্ষেত্রে এই জিনের প্রভাব পুরুষদের তুলনায় দ্বিগুণ হতে পারে।

———

Obesity due to MC4R deficiency is associated with reduced cholesterol, triglycerides and cardiovascular disease risk. Nat Med (2025).
DOI: 10.1038/s41591-025-03976-1

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ নতুন গবেষণা বলছে আফ্রিকান বানরের মতো পূর্বপুরুষ থেকে মানুষ বিবর্তিত হয়েছে
পরবর্তী প্রবন্ধ রেটিনা ইমপ্লান্টের পর অন্ধদের দৃষ্টি ফিরে এলো
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?