এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: সমস্ত সাপের কামড় নিরাময়ের জন্য সর্বজনীন অ্যান্টিভেনম বাস্তবতার কাছাকাছি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > স্বাস্থ্য > সমস্ত সাপের কামড় নিরাময়ের জন্য সর্বজনীন অ্যান্টিভেনম বাস্তবতার কাছাকাছি
স্বাস্থ্য

সমস্ত সাপের কামড় নিরাময়ের জন্য সর্বজনীন অ্যান্টিভেনম বাস্তবতার কাছাকাছি

গবেষকরা এমন একটি শক্তিশালী অ্যান্টিবডি আবিষ্কার করেছেন যা দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার চারটি ভিন্ন প্রাণঘাতী সাপের প্রজাতির দ্বারা তৈরি নিউরোটক্সিনকে প্রশমিত করতে পারে। এর মাধ্যমে একটি অ্যান্টিভেনম দ্বারা ২০০ বা তারও বেশি বিপজ্জনক বিষাক্ত সাপের বিষ প্রশমিক করার দিকে আরো একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা।

সুলতানা লাবিবা
সুলতানা লাবিবা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৪
হালনাগাদ: 22 ফেব্রুয়ারি, 2024
পড়তে 3 মিনিট লাগবে
শেয়ার
এক নতুন অ্যান্টিবডি কুখ্যাত ব্ল্যাক মাম্বা সহ আরো তিনটি সাপের বিষকে নিষ্ক্রিয় করতে পারে।Matthijs Kuijpers/Alamy
শেয়ার

সাপের বিষ হল শত-শত যৌগের মিশ্রণ যা স্নায়ু কোষ, রক্ত ​​​এবং টিস্যুকে লক্ষ্য করে তাদের কাজের ব্যাঘাৎ ঘটায়। সারা বিশ্বে বছরে আনুমানিক ৮১,০০০ থেকে ১৩৪,০০০ মানুষ মারা যায় বিষাক্ত সাপের কামড়ে। এছাড়াও পঙ্গু হয় আরও কয়েক হাজার মানুষ। সাপের কামড়ের সবচেয়ে প্রচলিত এবং কার্যকরী চিকিৎসা হল অ্যান্টিভেনম। এই অ্যান্টিভেনম হলো কিছু অ্যান্টিবডির একটি মিশ্রন যা ঘোড়া বা ভেড়ার শরীরে নন-লিথাল ডোজ আকারে পুশ করে সেখান থেকে সংগ্রহ করা হয়। অ্যান্টিভেনম জীবন বাঁচালেও এর অনেক সমস্যা রয়েছে।

এর মধে সবচেয়ে বড় সমস্যা হলো কোন সাপ কামড় দিয়েছে তা চিহ্নিত করে চিকিৎসা দেয়া। সাপের বিষ, প্রজাতির মধ্যে অনেক পরিবর্তিত হয়, যার অর্থ চিকিৎসা নির্ভর করে কোন প্রজাতি আপনাকে কামড় দিয়েছে তার ওপর – যা সবসময় জানা যায় না। বিষ, প্রজাতির মধ্যেও পরিবর্তিত হতে পারে; ভারতের এক গবেষণা দল আবিষ্কার করেছে যে, কেউটে বা মনোসেলেট কোবরা (Naja kaouthia) কামড়ানোর পরে ব্যবহৃত একটি অ্যান্টিভেনম ভারতের কিছু অঞ্চলে প্রায় সম্পূর্ণ অকার্যকর।

কিছু ক্ষেত্রে একই অঞ্চলের বেশ কয়েকটি সাপের বিরুদ্ধে কাজ করার জন্য একক অ্যান্টিভেনম তৈরি করা হয়, যার অর্থ তারা একে অপরের বিরুদ্ধে তুলনামূলকভাবে দুর্বল। আফ্রিকাতে ব্যাপকভাবে ব্যবহৃত এক ধরনের অ্যান্টিভেনম ব্ল্যাক মাম্বা (Dendroaspis polylepis) দ্বারা কামড়ানো সাতজনের মধ্যে একজনকে বাঁচাতে ব্যর্থ হয়। এমনও হয়েছে যে কয়েক ডজন অ্যান্টিভেনম পেয়েও মানুষ মারা গেছে।

এছাড়াও, যেহেতু এই অ্যান্টিভেনম ঘোড়া বা ভেড়ার মতো প্রাণীর প্রোটিন থেকে তৈরি, তাই তারা জীবননাশক অ্যানাফিল্যাক্সিস সহ বিরূপ ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এই কারণেই ডাক্তাররা প্রায়ই সাপের কামড়ের রোগীর অ্যান্টিভেনম দেওয়ার আগে উপসর্গ দেখা দেওয়া পর্যন্ত অপেক্ষা করেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কার্তিক সুনগরের দলের একজন সদস্য গবেষণায় ব্যবহার করার জন্য মনোসেলেট কোবরা থেকে বিষ সংগ্রহ করছেন।ছবি: Kartik Sunagar
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের কার্তিক সুনগরের দলের একজন সদস্য গবেষণায় ব্যবহার করার জন্য মনোসেলেট কোবরা থেকে বিষ সংগ্রহ করছেন।
ছবি: Kartik Sunagar

এসব সমস্যা সমাধানের জন্য গবেষকরা গবেষণা করে চলেছেন দীর্ধদিন ধরে। সম্প্রতি স্ক্রিপস রিসার্চ বিজ্ঞানীরা একটি অ্যান্টিবডি তৈরি করেছেন যা আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া জুড়ে পাওয়া বিভিন্ন ধরণের সাপের বিষের মধ্যে মারাত্মক বিষাক্ত পদার্থের প্রভাবকে আটকাতে পারে।

তারা দেখতে পান যে, মাম্বা, কোবরা এবং ক্রেইট সহ একই প্রজাতির বিষাক্ত সাপের বিষে three-finger toxin (3FTx) নামের প্রোটিন থাকে। দলটি 3FTx প্রোটিনের বিরুদ্ধে পঞ্চাশ বিলিয়ন মানব অ্যান্টিবডি পরীক্ষা করেন এবং এর মধ্যে ৩,৮০০টি সম্ভাব্য প্রার্থীকে শনাক্ত করেন।

আরও পরীক্ষা-নিরিক্ষা করে সেই সংখ্যা ৩০টি তে নামিয়ে আনা হয় যার মধ্যে 95Mat5 সমস্ত টক্সিন ভেরিয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি কার্যকর।

ল্যাবে পরীক্ষায়, 95Mat5 ইঁদুরকে ব্যান্ডেড ক্রেট, ইন্ডিয়ান স্পিটিং কোবরা, ব্ল্যাক মাম্বা এবং কিং কোবরা সহ বিভিন্ন সাপের প্রজাতির বিষ-প্ররোচিত মৃত্যু এবং পক্ষাঘাত রক্ষা করেছে।

এর মাধ্যমে সকল বিপজ্জনক বিষাক্ত সাপের বিষ প্রশমিক করার অ্যান্টিভেনম তৈরির আরো একধাপ এগিয়ে গেলেন বিজ্ঞানীরা।

———

Synthetic development of a broadly neutralizing antibody against snake venom long-chain α-neurotoxins, Science Translational Medicine (2024).
DOI: 10.1126/scitranslmed.adk1867.

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ভারতে আবিষ্কৃত ক্যাঙ্গারু টিকটিকির নতুন প্রজাতি
পরবর্তী প্রবন্ধ কীভাবে যেকোনো পদার্থকে গলাতে হয় তা খুঁজে বের করেছেন পদার্থবিজ্ঞানীরা
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?