আমরা এখন পর্যন্ত জানি না একটি কঠিন পদার্থ ঠিক কখন গলতে শুরু করে। এই প্রশ্নের উত্তর বিজ্ঞানীরা প্রায় এক শতাব্দী ধরে খুঁজছেন। শেষ পর্যন্ত হয়তো পদার্থবিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এর উত্তর।
লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির কোস্ট্যা ট্র্যাচেঙ্কো এটিকে রহস্যজনক বলে মনে করেছেন যে “বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিকাশের এই যুগে”, বিজ্ঞানীরা সর্বদা জানেন না কীভাবে প্রেডিক্ট করা যায় কোন তাপমাত্রা এবং চাপে একটি কঠিন পদার্থ গলে যাবে। তবে তিনি এখন এমন একটি সমীকরণ তৈরি করেছেন যা প্রায় সকল পদার্থের জন্য এই ধরনের ভবিষ্যদ্বাণী করতে ব্যবহার করা যেতে পারে। এর জন্য তিনি যেসকল সূত্র গলতে শুরু করা বস্তুর তাপমাত্রা এবং চাপের মধ্যে সম্পর্ক ক্যাপচার করে সেগুলো উপর ফোকাস করেছিলেন।
একটি পদার্থের কঠিন থেকে গ্যাসে পরিবর্তনের প্রেডিক্ট করার সূত্রগুলি সুপ্রতিষ্ঠিত হলেও ইতিহাস জুড়ে বিশিষ্ট পদার্থবিদরা কঠিন থেকে তরলে রূপান্তরকে গাণিতিক বা তাত্ত্বিকভাবে বোঝাকে বোশ জটিল বলে স্বীকার করে এসেছেন।
ট্র্যাচেঙ্কো বলেন যে, তিনি তরল কত শক্তি এবং তাপ ধারণ করতে পারে তার জন্য ল’ তৈরিতে আগে কাজ করেছিলেন। তিনি এখন আবিষ্কার করেছেন কীভাবে এই ল’গুলিকে ২০০ বছরের পুরানো সমীকরণের সাথে একত্রিত করা যায়। ফলাফলে তার নতুন সমীকরণ যে কোনো কঠিন পদার্থের মেল্টিন লাইন বের করে।
সুত্রটি হলো কোন পদার্থটি যে চাপে গলে যায় তা তার তাপমাত্রার বর্গক্ষেত্রের উপর নির্ভর করে। নতুন সমীকরণটিতে ইলেক্ট্রনের চার্জ এবং ভরের মতো মৌলিক ধ্রবকের উপস্থিতি রয়েছে, যা বোঝায় যে এটি খুব সাধারণভাবে প্রয়োগ করা যেতে পারে।
তিনি জানান যে তিনি বিভিন্ন পদার্থের জন্য পরীক্ষামূলক মেল্টিন লাইনের ডেটার সাথে তার সমীকরণ পরীক্ষা করেছেন এবং এখনও পর্যন্ত শুধুমাত্র মিল খুঁজে পেয়েছেন। আশা করা যাচ্ছে যে, সকল পদার্থের ক্ষেত্রেও এটি কাজ করবে।
———
Theory of melting lines. Phys. Rev. E 109, 034122 (2024)
DOI: 10.1103/PhysRevE.109.034122
নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।


