এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: নতুন গবেষণা মতে ব্রাসিলোডন হল প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জীবাশ্ম বিজ্ঞান > নতুন গবেষণা মতে ব্রাসিলোডন হল প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী
জীবাশ্ম বিজ্ঞান

নতুন গবেষণা মতে ব্রাসিলোডন হল প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী

ব্রাসিলোডনের জীবাশ্ম রেকর্ড ২২.৫ কোটি বছর আগের যা পূর্বে নিশ্চিত হওয়া প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী মর্গানুকোডন থেকে প্রায় ২ কোটি বছর আগে।

ইসরাত জাহান
ইসরাত জাহান
প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২২
হালনাগাদ: 15 সেপ্টেম্বর, 2022
পড়তে 2 মিনিট লাগবে
শেয়ার
চিত্রশিল্পির তৈরি ২২.৫ কোটি বছর পুরানো প্রাণী ব্রাসিলোডন-এর চিত্র যা বিজ্ঞানীরা এখন পর্যন্ত শনাক্তকৃত প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণী বলে দাবি করেছেন।2022 Anatomical Society/Wiley
শেয়ার

স্তন্যপায়ী গ্রন্থি (যা বাচ্চাদের খাওয়ানোর জন্য দুধ উৎপাদন করে) আজ পর্যন্ত কোনো জীবাশ্মে সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়নি। তাই, স্তন্যপায়ী প্রাণী শনাক্ত করার জন্য বিজ্ঞানীদের বিকল্প সূত্র হিসাবে হাড় এবং দাঁতের উপর নির্ভর করতে হয়।

জীবাশ্মবিদরা একটি ইঁদুরের আকারের প্রাণী Brasilodon quadrangularis-এর ফসিয়ালাইজড নিম্ন চোয়াল পরীক্ষা করেছেন যা প্রায় ২২.৫ কোটি বছর আগে লেট ট্রায়াসিক যুগে বর্তমান ব্রাজিলে বাস করত। ব্রাসিলোডন জীবাশ্মগুলির প্রতিটিতে দাঁতের বিকাশ দেখানো বিভিন্ন বৃদ্ধির পর্যায়গুলির বিশ্লেষণ প্রমাণ করে যে এগুলি একটি স্তন্যপায়ী প্রাণীর অংশ। পূর্বে, প্রাচীনতম স্তন্যপায়ী প্রাণীর গৃহীত রেকর্ড ছিল ২০.৫ কোটি বছর পুরোনো। মর্গানুকোডন (Morganucodon) নামক একটি ক্ষুদ্র প্রাণীকে সাধারণত প্রথম স্তন্যপায়ী প্রাণী হিসাবে বিবেচনা করা হতো।

Brasilodon quadrangularis-এর চতুর্ভুজাকৃতির দাঁত পরীক্ষা করে, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডনের Dr. Martha Richter এবং তারা সহকর্মীরা শুধুমাত্র একটি প্রতিস্থাপিত দাঁতের প্রমাণ আবিষ্কার করেন। আর এটি স্তন্যপায়ী প্রাণীর একটি প্রধান বৈশিষ্ট্য যা ডিফাইওডন্টি (diphyodonty) নামে পরিচিত।

ব্রাসিলোডনের এই দাঁতের প্যাটার্নের জন্য একে প্রাচীনতম মেরুদণ্ডী করে তোলে। এটি বর্তমানে গৃহীত রেকর্ড-ধারক, মর্গানুকোডন থেকে প্রায় ২ কোটি বছর পূর্ববর্তী। তবে গবেষকরা ঘোর দাবি করছেন না – পরিবর্তে, তারা বৈজ্ঞানিক যুক্তির জন্য আলোচনা উন্মুক্ত রেখেছেন।

অধ্যাপক Moya Meredith Smith বলেন,

“বিকাশকালীন সময়ে দাঁতের গঠন কীভাবে তৈরি হয়েছিল তার প্রমাণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেগুলি নিশ্চিত যে ব্রাসিলোডনগুলি স্তন্যপায়ী প্রাণী ছিল। আমাদের গবেষণাপত্রটি একটি স্তন্যপায়ী প্রাণীকে কীভাবে সংজ্ঞায়িত করা হয় তা নিয়ে বিতর্কের স্তর উত্থাপন করে।”

———

Diphyodont tooth replacement of Brasilodon – A Late Triassic eucynodont that challenges the time of origin of mammals. Journal of Anatomy (2022). DOI: 10.1111/joa.13756

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
তথ্যসূত্র:Natural History Museum
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ ট্যারান্টুলা নেবুলার অত্যাশ্চর্য দৃশ্য যা আগে কখনও দেখা হয়নি
পরবর্তী প্রবন্ধ টার্ডিগ্রেড বছরের পর বছর পানি ছাড়া বেঁচে থাকতে পারে, আর এখন আমরা জানি কীভাবে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?