এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: কেজি ওজনের ক্ষুদ্রাকৃতির যন্ত্র দিয়ে নিউট্রিনো ধরা সম্ভব হলো!
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > পদার্থবিজ্ঞান > কেজি ওজনের ক্ষুদ্রাকৃতির যন্ত্র দিয়ে নিউট্রিনো ধরা সম্ভব হলো!
পদার্থবিজ্ঞান

কেজি ওজনের ক্ষুদ্রাকৃতির যন্ত্র দিয়ে নিউট্রিনো ধরা সম্ভব হলো!

মাত্র কয়েক কেজি ওজনের যন্ত্র দিয়ে নিউট্রিনো শনাক্ত করতে সক্ষম হয়েছে বিজ্ঞানীরা, যা প্রচলিত ডিটেক্টরের তুলনায় অনেক ছোট। এই ‘কোহেরেন্ট স্ক্যাটারিং’ প্রযুক্তি পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ করে দিচ্ছে এবং ভবিষ্যতে সূর্য ও মহাকাশীয় ঘটনাবলীর নিউট্রিনো গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

পুষ্পিতা আনোয়ার
পুষ্পিতা আনোয়ার
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৫
হালনাগাদ: 4 আগস্ট, 2025
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
সুইজারল্যান্ডের লিবস্ট্যাডের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে CONUS+ নিউট্রিনো ডিটেক্টর স্থাপন করা হয়।Wladyslaw Sojka/Wikimedia Commons
শেয়ার

নিউক্লিয়ার রিঅ্যাক্টর থেকে নির্গত নিউট্রিনো কণাকে মাত্র কয়েক কেজি ওজনের একটি যন্ত্র ব্যবহার করে শনাক্ত করেছেন পদার্থবিদরা। প্রচলিত নিউট্রিনো ডিটেক্টর যেখানে হাজার হাজার টন ওজনের হয়, সেখানে এত হালকা যন্ত্রে এমন সাফল্য নতুন করে প্রশ্ন তুলছে পদার্থবিজ্ঞানের সুপ্রতিষ্ঠিত নিয়মগুলো নিয়ে এবং পথ খুলে দিচ্ছে মহাকর্ষপীড়িত নক্ষত্রের কেন্দ্র থেকে উৎপন্ন বিপুল সংখ্যক নিউট্রিনো শনাক্ত করার। CONUS+ নামের এই এক্সপেরিমেন্ট ৩০ জুলাই, ২০২৫ তারিখে Nature জার্নালে প্রকাশিত এক গবেষনাপত্রে বর্ণনা করা হয়েছে।

ভুতুড়ে কণা নিউট্রিনো

নিউট্রিনো এমন এক ধরনের মৌলিক কণা যাদের কোনো বৈদ্যুতিক চার্জ নেই, এবং তারা সাধারণত অন্যান্য কণার সঙ্গে খুব কমই মিথস্ক্রিয়া করে। যার ফলে তাদের সনাক্ত করা অত্যন্ত কঠিন। সাধারণত নিউট্রিনো শনাক্ত করার জন্য নিউট্রিনো ডিটেক্টর ব্যবহার করা হয়, যেগুলো ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনের সঙ্গে নিউট্রিনোর সংঘর্ষে সৃষ্ট হালকা ঝলক পর্যবেক্ষণ করে। কিন্তু এই সংঘর্ষ এতই বিরল যে, যথেষ্ট সংখ্যক সংঘর্ষ ধরতে ডিটেক্টরগুলোর আকার টনের পর টন হতে হয়।

২০১৭ সালে স্কলবার্গ এবং তার দল প্রথম ‘মিনি-ডিটেক্টর’ পদ্ধতি চালু করেন, যা টেনেসির ওক রিজ জাতীয় ল্যাবরেটরির পার্টিকল অ্যাক্সেলারেটর থেকে উৎপন্ন নিউট্রিনো শনাক্ত করেছিল। তবে, পারমাণবিক রিঅ্যাক্টর থেকে আসা নিউট্রিনোর শক্তি কিছুটা কম হওয়ায়, তা শনাক্ত করা আরও কঠিন ছিল বলে জানান স্কলবার্গ। তবে এই নিম্ন-শক্তির নিউট্রিনো ব্যবহার করেই পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের আরও সূক্ষ্ম পরীক্ষার সুযোগ তৈরি হয়েছে।

‘কোহেরেন্ট স্ক্যাটারিং’ এর রহস্য

স্কলবার্গের COHERENT ডিটেক্টর প্রথম ব্যবহার করে এক অভিনব পদ্ধতি, যাকে বলা হয় কোহেরেন্ট স্ক্যাটারিং। এখানে নিউট্রিনো একটি সম্পূর্ণ পারমাণবিক নিউক্লিয়াসের সঙ্গে একত্রে মিথস্ক্রিয়া করে।

CONUS প্রকল্পের একজন ক্রিশ্চিয়ান বাক বলেন, কণা পদার্থ ও তরঙ্গের মতো আচরণ করতে পারে, এবং শক্তি যত কম হয়, তরঙ্গদৈর্ঘ্য তত বেশি হয়। যখন নিউট্রিনোর তরঙ্গদৈর্ঘ্য নিউক্লিয়াসের আকারের কাছাকাছি হয়, তখন “নিউট্রিনো পুরো নিউক্লিয়াসকে একটি একক সত্তা হিসেবে দেখে, তার অভ্যন্তরীণ গঠনকে আলাদা করে দেখে না।” ফলে কোনো উপ-পরমাণবিক কণার সঙ্গে সরাসরি সংঘর্ষ না হলেও নিউক্লিয়াস সামান্য কাঁপে। এই ক্ষুদ্রতর কম্পনই ডিটেক্টরে শনাক্তযোগ্য।

সুইজারল্যান্ডে লিবস্ট্যাড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চুল্লিতে বসানো CONUS+।ক্রেডিট: Max-Planck-Institut fur Kernphysik (MPIK)
সুইজারল্যান্ডের লিবস্ট্যাড নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের চুল্লিতে বসানো CONUS+।
ক্রেডিট: Max-Planck-Institut fur Kernphysik (MPIK)

এই পদ্ধতি প্রচলিত ডিটেকশন পদ্ধতির চেয়ে ১০০ গুণ বেশি কার্যকর, কারণ এখানে সংঘর্ষের হার অনেক বেশি। তাই ছোট আকারের ডিটেক্টর দিয়েই নিউট্রিনোর সঠিক পরিমাণ শনাক্ত করা সম্ভব।

পারমাণবিক রিঅ্যাক্টর থেকে সংগ্রহ

CONUS ডিটেক্টরটি তৈরি হয়েছে বিশুদ্ধ জার্মেনিয়ামের চারটি মডিউল নিয়ে, প্রতিটির ওজন ১ কেজি। এটি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত জার্মানির একটি পারমাণবিক রিঅ্যাক্টরে চালিত ছিল। পরে রিঅ্যাক্টরটি বন্ধ হয়ে গেলে এটি CONUS+ নামে আপগ্রেড করে সুইজারল্যান্ডের লাইবস্টাড্ট পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে স্থানান্তর করা হয়। নতুন স্থানে ১১৯ দিনের পর্যবেক্ষণে প্রায় ৩৯৫টি সংঘর্ষের ঘটনা শনাক্ত করা হয়েছে, যা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

২০১৭ সালের ঐতিহাসিক ফলাফলের পর স্কলবার্গের দল বিভিন্ন উপকরণ, সিজিয়াম আয়োডাইড, আর্গন, এবং জার্মেনিয়াম ব্যবহার করে পুনরায় পরীক্ষা চালায়। আলাদাভাবে, গত বছর দুটি ডার্ক ম্যাটার অনুসন্ধান প্রকল্প সূর্য থেকে আসা নিউট্রিনোর ক্ষীণ কোহেরেন্ট স্ক্যাটারিং শনাক্ত করার আভাস পায়। স্কলবার্গ বলেন, স্ট্যান্ডার্ড মডেল এই স্ক্যাটারিংয়ের হার এবং তা কিভাবে নিউক্লিয়াসের ধরন অনুযায়ী পরিবর্তিত হয়, তা স্পষ্টভাবে পূর্বাভাস দেয়। তাই যত বেশি উপাদান দিয়ে পরীক্ষা চালানো যায়, ততই ভালো।

ভবিষ্যতের সম্ভাবনা

গবেষকরা মনে করেন কোহেরেন্ট স্ক্যাটারিং বর্তমান নিউট্রিনো শনাক্তকারী প্রযুক্তিগুলোর পুরোপুরি বিকল্প হবে না, তবে তা এক শক্তিশালী সহায়ক হবে। কারণ, এটি নিউট্রিনোর সব তিনটি পরিচিত ধরন (এবং তাদের প্রতিকণা) কম শক্তিতেও শনাক্ত করতে পারে, যা অন্য অনেক ডিটেক্টরের পক্ষে সম্ভব নয়।

এ কারণে এটি জাপানে নির্মাণাধীন Hyper-Kamiokande-এর মতো বিশাল ডিটেক্টরগুলোর উচ্চ-শক্তির নিউট্রিনো পর্যবেক্ষণের কাজকে দারুণভাবে সম্পূরক করতে পারে।

———

Direct observation of coherent elastic antineutrino–nucleus scattering. Nature (2025).
DOI: 10.1038/s41586-025-09322-2

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ এক্সোপ্ল্যানেট K2-18b তে প্রাণের চিহ্ন প্রায় অদৃশ্য হয়ে গেছে!
পরবর্তী প্রবন্ধ বাংলাদেশে প্রথমবারের মতো আবিষ্কৃত হলো ‘প্যানথার ড্যানিও’ মাছ
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?