এই সাইটটি ব্যবহার করে, আপনি আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারের শর্তাবলীতে সম্মত হন।
Accept
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • গোপনীয়তা নীতি
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
পড়ছেন: JWST-র তোলা দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি
Notification আরো দেখুন
Font ResizerAa
বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Font ResizerAa
  • পদার্থবিজ্ঞান
  • প্রযুক্তি
  • মহাকাশ
  • ঔষধ
  • স্বাস্থ্য
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • ভাইরাস
  • ভূতত্ত্ব
  • জেনেটিক্স
  • রসায়ন
  • গণিত
খোঁজ
  • প্রচ্ছদ
  • ম্যাগাজিন
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • যোগাযোগ
  • ইন্টারেস্ট কাস্টমাইজ
  • বুকমার্ক
  • আর্কাইভ
Have an existing account? Sign In
Follow US
বিজ্ঞানবার্তা > সংবাদ > জ্যোতির্বিজ্ঞান > JWST-র তোলা দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি
জ্যোতির্বিজ্ঞানমহাকাশ

JWST-র তোলা দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি

২৭.৫ কোটি আলোকবর্ষ দূরে দুটি চকচকে গ্যালাক্সির একসাথে সংঘর্ষ হচ্ছে এবং নতুন নক্ষত্র গঠনকে ত্বরন্বিত করছে। সেই ঘটনার অসাধারণ ছবি তুলেছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। আশ্চর্য বিষয় হচ্ছে সংঘর্ষ চলছে তবুও উভয় গ্যালাক্সিতে কোনো সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নেই।

জারা জাইন্ড
জারা জাইন্ড
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২
হালনাগাদ: 18 সেপ্টেম্বর, 2022
পড়তে 4 মিনিট লাগবে
শেয়ার
JWST-এর NIRCAM দ্বারা তোলা সংঘর্ষকারী গ্যালাক্সি IC 1623-এর ছবি।NASA/ESA/CSA/STScI/R. Colombari
শেয়ার

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) দুটি গ্যালাক্সির সংঘর্ষের ছবি তুলেছে। এই মহাজাগতিক সংঘর্ষের মাঝখানে, গবেষকরা অপ্রত্যাশিত কিছু খুঁজে পেয়েছেন – উভয় গ্যালাক্সিতে কোনো সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নেই।

IC 1623 (বা VV 114 বা Arp 236) নামক গ্যালাক্সির জোড়া আমাদের পৃথিবী থেকে প্রায় ২৭.৫ কোটি আলোকবর্ষ দূরে।ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি (Caltech)-র Lee Armus এবং তার সহকর্মীরা চারটি অপেক্ষাকৃত কাছাকাছি, উজ্জ্বল গ্যালাক্সি একত্রিতকরণ এবং তারা কীভাবে কাজ করে তা খুঁজে বের করার একটি প্রজেক্টের অংশ হিসাবে JWST দিয়ে IC 1623 পর্যবেক্ষণ করেছেন।

গবেষক দলের একজন, Vivian U বলেন,

“একটি সংঘর্ষ গ্যালাক্সির আকার, এতে থাকা সকল উপাদানের এবং প্রায় সবকিছুই নাটকীয় পরিবর্তন আনে, তাই গ্যালাক্সিগুলি কীভাবে বিবর্তিত হয় তা বের করার জন্য আমাদের এই প্রক্রিয়াটি সঠিকভাবে বুঝতে হবে।”

জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)-এর তোলা IC 1623-এর ছবি। ক্রেডিট: NASA/ESA/CSA/Dr. Lee Armus (PI) / Kevin M. Gill সুত্র: Flickr
জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST)-এর তোলা IC 1623-এর ছবি।
ক্রেডিট: NASA/ESA/CSA/Dr. Lee Armus (PI)/Kevin M. Gill

দুটি গ্যালাক্সি একে অপরকে প্রদক্ষিণ করতে করতে শেষ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয়। তখন সাথে সাথে তারা একে অপরের মধ্যে থাকা পদার্থের ফাঁটলের বিশাল স্রোত বয়ে নেয় এবং বিশাল শক ওয়েভ তৈরি করে যা উভয় গ্যালাক্সির মধ্য দিয়ে যায়। এই দুটি প্রক্রিয়াই উপরের চিত্রের (ফিচার ছবি) লাল রং দ্বারা হাইলাইট করা হয়েছে, যা ধুলোয় আবৃত নক্ষত্র-গঠনকারী অঞ্চল। আর তৈরি হওয়া শক ওয়েব এই অঞ্চণে নতুন নক্ষত্র গঠনকে ত্বরন্বিত করে। দুটি গ্যালাক্সির মধ্যকার মহাকর্ষীয় বলে তৈরি নতুন নক্ষত্র তৈরির পকেটগুলি JWST দ্বারা সনাক্ত করা ইনফ্রারেড আলোতে উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে যা ১ লক্ষ কোটি সূর্য আলোতে জ্বলজ্বল করার সমানে।

২০০৭ সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা IC 1623-এর ছবি। তখন গ্যালাঙ্কি দুটি একত্রিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিলো। ক্রেডিট: ESA/Hubble Team/NASA/R. Chandar
২০০৭ সালে হাবল স্পেস টেলিস্কোপ দ্বারা তোলা IC 1623-এর ছবি। তখন গ্যালাঙ্কি দুটি একত্রিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে ছিলো।
ক্রেডিট: ESA/Hubble Team/NASA/R. Chandar

প্রায় প্রতিটি বিশাল গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে এবং বিজ্ঞানীরা মনে করেন যে, যখন দুটি গ্যালাক্সি একত্রিত হয় তখন তাদের মধ্যে থাকা ব্ল্যাক হোলগুলি তুলনামূলকভাবে বেশি সক্রিয় হবে, তাদের চারপাশ থেকে গ্যাস গ্রাস করবে এবং প্রচুর পরিমাণে বিকিরণ নির্গত করবে। কিন্তু যখন Vivian U এবং তার সহকর্মীরা IC 1623 থেকে ডেটা বিশ্লেষণ শুরু করেন, তখন তারা সক্রিয় ব্ল্যাক হোলের কোনো চিহ্ন খুঁজে পাননি।

Lee Armus বলেন,

“এরকম গ্যালাক্সি একত্রীকরণগুলি সাধারণত সবকিছুকে উত্তেজিত করে এবং ব্ল্যাক হোলগুলিকে প্রচুর গ্যাস গ্রাস করার সুযোগ করে দেয় এবং তারপরে ব্ল্যাক হোল নিজে উত্তেজিত হয় এবং পুরো ঘটনাটা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে, কিন্তু আমরা এখানে তেমন কিছু দেখতে পাই নি। আমাদের আরো বিশ্লেষণ করে দেখতে হবে – হয়তো সবসসয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোল উত্তজিত হয় না। দুটি গ্যালাক্সি একত্রিত হবার সময় একটি বা দুটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল অপ্রত্যাশিতভাবে নিষ্ক্রিয় বা সংঘর্ষকারী ছায়াপথের গভীরে লুকিয়ে থাকতে পারে।”

হতে পারে ব্ল্যাক হোলগুলির চারপাশে কোনও বড় কার্যকলাপ এখনএ শুরুই হয়নি অর্থাৎ গ্যালাক্সি দুটি একত্রীকরণের খুব প্রাথমিক অবস্থায় আছে অথবা হতে পারে ব্ল্যাক হোলগুলির খুব অস্পষ্ট এবং আমরা সেগুলি দেখতে পাচ্ছি না।

এই প্রজেক্টটি Cycle 1 General Observers (GO) নামের একটা প্রোগ্রামের (যেখানে বিশ্বব্যাপী জ্যোতির্বিজ্ঞানী সম্প্রদায়ের বিজ্ঞনীদের JWST দ্বারা মহাকাশ পর্যবেক্ষণ সুযোগ দেয়) অংশ যেখানে Lee Armus-এর প্রস্তাব (Proposal ID: 1328) ছিলো, তিনি ওয়েবের MIRI, NIRCAM দিয়ে VV-114-এর ওপর নজর দিয়ে স্টারবার্স্ট এবং একটিভ গ্যালাকটিক নিউক্লিয়াস (ACN) বিশ্লেষণের করবেন। পর্যবেক্ষণ শেষে দলটি নিজেরা নিজের উদ্দ্যোগে সকল ডেটা বিশ্লেষণ করে।

দলটি আগামিতেও তাদের নিজেদের মতো গবেষণা করবে JWST-র ডেটা ব্যবহার করে। Cycle 2 প্রোগ্রামে Lee Armus আরো গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং তখন হয়তো জানা যাবে কেন একত্রীকরণ শুরু হবার পরও উভয় গ্যালাক্সিতে কোনো সক্রিয় সুপারম্যাসিভ ব্ল্যাকহোল নেই।

———

JWST Cycle 1 Science and Commissioning Data Now Available, STScI, July 14, 2022

নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজলেটারে এবং ফলো করুন আমাদের টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, টুইটার এবং ফেসবুক-এ। এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে।

Creative Commons License

এই নিবন্ধটি Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License-এর অধীনে লাইসেন্সকৃত। পুনঃপ্রকাশের জন্য পুনঃপ্রকাশের নির্দেশিকা দেখুুন।
প্রবন্ধটি শেয়ার করুন
Facebook Whatsapp Whatsapp লিঙ্ক কপি করুন প্রিন্ট
পূর্ববর্তী প্রবন্ধ গভীর সমুদ্রের প্রবাল অন্ধকারে জ্বলজ্বল করে কেন?
পরবর্তী প্রবন্ধ বিজ্ঞানীরা গিরগিটির মতো রঙ-পরিবর্তনকারী উপাদান তৈরি করেছে
মন্তব্য নেই

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সাম্প্রতিক পোস্ট
  • বলিভিয়ার বনে মিলল নতুন প্রজাতির বিড়াল
  • মানব মস্তিষ্ক দুটি আলাদা স্নায়ুতন্ত্রের সংমিশ্রণ থেকে বিকশিত হতে পারে
  • ২০০ বছরের পুরোনো নেভিয়ার-স্টোকস সমীকরণের সমাধান খুঁজে পাওয়ার দাবি ওপেনএআই-এর
  • বিড়ালের কিডনিতে ১১০ বছরের পুরোনো রহস্যের সন্ধান
  • আবিষ্কৃত হলো বায়ুমণ্ডলযুক্ত এক্সোপ্ল্যানেট, সেখানে কি প্রাণের থাকতে পারে?

বিভাগসমূহ

  • পদার্থবিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • মহাকাশ
  • রসায়ন
  • প্রকৃতি
  • প্রত্নতত্ত্ব
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জ্যোতির্বিজ্ঞান

আমাদের সম্পর্কে

বিজ্ঞানবার্তা একটি অলাভজনক বিজ্ঞান সংবাদ প্রচার মাধ্যম।
প্রয়োজনীয় লিঙ্ক
  • আমাদের সম্পর্কে
  • ম্যাগাজিন
  • বিজ্ঞানবার্তা টিম
  • পুনঃপ্রকাশের নির্দেশিকা
  • যোগাযোগ
  • আমার বুকমার্ক
  • গোপনীয়তা নীতি
শীর্ষ বিভাগসমূহ
  • মহাকাশ
  • জ্যোতির্বিজ্ঞান
  • জীববিজ্ঞান
  • স্বাস্থ্য
  • প্রাণী
  • জীবাশ্ম বিজ্ঞান
  • জেনেটিক্স

সাবস্ক্রাইব

অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

বিজ্ঞানবার্তাবিজ্ঞানবার্তা
Follow US
© 2021-2026 BigganBarta, Inc.
Made with love ❤️ by Last Coin Standing Interactive.
সাবস্ক্রাইব
অবিলম্বে আমাদের নতুন নিবন্ধের খোঁজ পেতে আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন!

স্প্যামবিহীন, যেকোনো সময় সাবস্ক্রাইব করতে পারবেন।
ফিরে আসার জন্য স্বাগতম!

আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন

Username or Email Address
Password

Lost your password?